ভালোবাসা বুঝি আর শেখা হবে না
______________________
দু'চোখ যেন রক্তদহের বিল_উপচে পড়ে
বর্ষাতো চলে গেলো, শরতের শুভ্রতাও হারিয়ে গেলো আজ এই ডুবতে থাকা শরতের রাতে কোথা থেকে এলো রক্তের বান_
রক্তদহ
তোমারো কি হৃদপিণ্ড আছে আমার মতো_তড়পায়
কষ্টের ঢেউ কিনার ভাসিয়ে যায়।
কে তুমি হৃদঘাতিনী
আমার রক্ত ঢেউয়ে প্রমোদ ভ্রমন করো অর্বাচিনের সাথে_
সে তুমি রক্তহীন_ হৃদপিণ্ডহীন কায়ার ছায়া, পথে পথে ফেলে আসো জ্বোনাকের মায়া, কখনো ফিরে দেখনা_
কোথাও বাঁশীর আওয়াজ নেই তবুও করুন সুর, পেছনেই পড়ে থাকে হলুদাভ উড়ন্ত দুপুর, ভালোবাসা বুঝি আর শেখা হবে না_
মোহিনী এ পাঠ কখনো শেষ হবে না
তোমার প্রেমসুরত আর দেখা হবে না।।
_________________________
____________ বাকী অরিন্দম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


