শুধু কোমলতায় রেখে যাই অস্তিত্বের ছাপ
_________________________
অধরা
তোমার দেহে যা কিছু ফুটন্ত বা প্রস্ফুটিত অথবা বিস্তারিত যা আমি প্রকাশ করতে পারিনা প্রকৃষ্ট উদাহরনে, ভোগে ভোগে কেটে যায় সারারাত্রি সারাবেলা থেকে যায় কিছু স্মৃতি শুধু মৃত্যুর উপকরনে।
আমিতো নই শব্দভেদী বা শূন্যভেদী
না আমি কোমল কাদাজল ভেদী
শুধু কোমলতায় রেখে যাই অস্তিত্বের ছাপ
তাপ
অথবা পাপ_
অথচ যখন
তোমার তিক্ষ্ণ অনুভবের পথে অনিয়ন্ত্রিত গমন করি
বাতাসের গন্ধ লাগে
বাতাসের গন্ধ লাগে!
এ কোন ভূঁইয়ের বাতাস_
আমি যেন আরও হন্যে হয়ে খুঁজতে থাকি অতলান্তে
কাম অথবা উত্তরাধিকার।
অধরা
ওই বর্ণীল পথের কোন আরশের শূন্যতা হতে তোমার পুত্র আমায় পিতা ! পিতা ! বলে ডেকে চলেছে_
প্রতি সংগমোত্তর দৃষ্টির শূন্যতায় ভেসে ওঠে কোন এক কল্পপুত্রের অবয়ব
হায়, খোদা
সংগম পথের শেষে দিয়ে রেখেছে এ কোন পিতৃত্বানুভব।।
_____________________
____________বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


