ঝুলে আছে বহুমাতৃক
_____________
এইতো ধুলোঝাড়া দিয়ে উঠা গায়ে এখনও অনেক লালিত স্বপ্ন চাপা পড়ে আছে অংশে অংশে ( রন্ধ্রে রন্ধ্রে), সমস্থ ক্ষুধা নিবারনের জন্য মাটি খাই ধুলো খাই শুধু জল খাইনা_
এ জলে যে তৃষ্ণা মেটেনা।
ব্রহ্মাণ্ডের বহু বলয় দুরে আমার ধুলিবাড়ি, সাথে গুচ্ছ গুচ্ছ ধুলিবাগানে ঝুলে আছে বহুমাতৃক ধুলি ফল_
ঠিক তার পাশে ছুটে চলা অমৃত জল
পান করিনা
সে জলে যে তৃপ্তি মেটেনা।
আমি এখনও বেঁচে আছি (মৃত হয়ে) সেই প্রতীক্ষায়
কবে দেহখোলস ছেড়ে গিয়ে অদৃশ্য আত্মা শূন্যতার আনাচে কানাচে ছুটে বেড়াবে পরম তৃপ্তিতে।।
____________________________
________________বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


