তুমি ভাষা ও আমি
____________
নিরক্ষর রয়ে গেছি, এই অর্ধেক জীবনের বাঁকে এসে এখন বাকশব্দহীন হয়ে গেছি, এতো এতো স্তুতি করেও তোমার ছায়াতুল্য প্রকৃত শব্দ খুঁজে পেলাম না_
উত্তাপ ছুয়ে ছুয়ে যে সময় উড়ে গেলো তার ফেলে যাওয়া ধুলোয় সে কি উর্বর কিছু রেখেছিলো, তারা কি সাংকেতিক কথা বলেছিলো কোনদিন
ভুমিতে বৃক্ষ দাড়িয়ে আছে হাজার বছর_ নির্বাক ?
আজও চাষী হতে পারিনি ছড়ানো ধুলোই জল ঢেলে, মালী হতে পারিনি ফোটানো ফুলের সৌরভ মেলে, এই একাকিত্বের ধুলোচরে মাথাতুলে দাড়িয়ে আছে কাঁটাবাগান,
আজও জানা হলোনা
এতো এতো মারনাস্ত্রের চেয়েও কথা এতো ভয়ংকর হয় কি করে_
জীবনের ত্রিশটি উড়ে যাওয়া একুশের প্রতিটি রাত্রিতে শুধুই শব্দ হারালাম, স্বপ্নগুলো নিভৃতে খেয়ে গেছে শব্দগুলো, মুখ নিঃসৃত হওয়ার আগেই শূন্যতায় মিলিয়েছিলো_
হায়
কত চিহ্নকথা হৃদয়ের ব্যাথা তবুও স্তুতি কথা হলোনা_
সেই মোহনীয় শব্দের খোঁজে তোমার বুকেই দাড়িয়ে আছি
দৃষ্টির সীমানায় শূন্যতায় হাত বাড়িয়ে আছি
আজও
শূন্যতার পথ চিনিনা_
আর হয়ে উঠলোনা
এ জীবনে তোমার স্তুতিকাব্য বুঝি আর হয়ে উঠলোনা।।
________________________________
_____________________বাকী অরিন্দম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

