somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় পরিচয়পত্রে যৌনকর্মসহ কয়েকটি নতুন পেশা .......................

১৮ ই আগস্ট, ২০১০ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যৌনকর্মসহ কয়েকটি পেশাকে জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
সাংবাদিক, ইমাম, পুরোহিত ও যাজকের পেশাসহ অন্তত ১০/১২টি নতুন পেশা অন্তর্ভুক্ত হচ্ছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
এর আগে প্রথমবার ইস্যু করা জাতীয় পরিচয়পত্র ও ভোটার আইডিতে ২৫টি পেশাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার যুক্ত হচ্ছে বাড়তি এই ১০/১২টি পেশা।
এ ব্যাপারে মঙ্গলবার সাখাওয়াত হোসেন বলেন, ‘নতুন করে অন্তত ১০/১২টি পেশাকে জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে যৌনকর্মী, সাংবাদিক এবং ইমাম, পুরহিত ও যাজকের পেশাও রয়েছে।’
এসব পেশাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এক সময় এগুলোকে পেশা হিসেবে দেখা হতো না। তবে এখন দেখা হচ্ছে।
‘ইমামতি করেও এখন অনেকে জীবিকা নির্বাহ করছেন। সুতরাং একে পেশার বাইরে রাখার কোনো কারণ নেই।’
কমিশনার সাখাওয়াত আরও বলেন, ‘কেউ যদি যৌনকর্মকে পেশা হিসেবে বেছে নেন তাহলে আমরা একেও স্বীকৃতি দেব। এতে কোনো ভুল হবে না। এটি পৃথিবীর আদিমতম পেশা। আমরা সব পেশাজীবী মানুষের অধিকারকেই সম্মান করি।’
বর্তমানে বাংলাদেশে প্রায় দুই লাখ যৌনকর্মী রয়েছেন বলে বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা গেছে।
সূত্র: এহেছান লেনিন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি

*** বাংলা নিউজের এই প্রতিবেদনটি নিয়ে দীর্ঘ কোন মন্তব্য করতে চাই না। ইসি'র বক্তব্য নিয়েও না। তবে পেশা হিসেবে যৌনকর্ম এবং পেশা হিসেবে পুরোহিত, ইমাম, যাজক এক সঙ্গে যায় কি না, তা পাঠক সাধারণই ভালো বলতে পারবেন। আমার শুধু মনে হয়েছে, এই প্রতিবেদনে প্রথম পেশার সঙ্গে পরবর্তী পেশাগুলো যায়না। প্রতিবেদনটি অন্যকোন ভাবে হয়ত লেখা যেত।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১০ সকাল ১০:০৪
২০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×