অদ্ভুত তবে কার্যকর প্রতিবাদ!
সাপ রাখার জন্য জমির আবেদন করেছিলেন হাক্কুল। অনেক চেষ্টা-তদবির করেও সংশ্লিষ্ট সরকারি অফিস থেকে কোনো সাড়া পাননি। এতে ভারি মেজাজ চটেছে তাঁর। ওই সরকারি কর অফিসে ছেড়ে দিয়েছেন কয়েক ডজন সাপ।
গত মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশের হারাইয়া শহরে এ ঘটনা ঘটে। হারাইয়া শহর থেকে ভূমি রাজস্ব প্রশাসনের প্রধান সুভাষ মনি ত্রিপাঠী জানান, সাপুড়ে হাক্কুল এক টুকরো জমি চেয়ে তাঁদের অফিসে আবেদন করেছিলেন। তবে সাপ রাখার জন্য জমি বরাদ্দ দেওয়ার কোনো বিধান নেই।
ওই কর্মকর্তা বলেন, ‘হাক্কুল আমাদের কাছ থেকে কোনো লিখিত চিঠির অপেক্ষা না করে ভীতি সৃষ্টির জন্য মঙ্গলবার গোটা অফিসে সাপ ছেড়ে দেন। এ সময় সাপের ফোঁস ফোঁস শব্দে কর্মীদের কেউ কেউ তড়িঘড়ি চেয়ার-টেবিলের ওপরে উঠে পড়েন। তাঁরা সাপগুলো সরিয়ে নেওয়ার জন্য চিৎকার করতে থাকেন। এ সময় অফিস ভবনের বাইরে লোকজনের ভিড় জমে যায়। ওই ঘটনায় অবশ্য কেউ হতাহত হয়নি।’
পরে হাক্কুল সাংবাদিকদের জানান, ‘দুই বছর আগে সাপ রাখার জন্য আমাকে এক টুকরো জমি দেওয়ার অঙ্গীকার করেছিলেন একজন জেলা ম্যাজিস্ট্রেট।’ তিনি বলেন, ‘আমি সাপ সংরক্ষণ করতে সরকারের সহযোগিতা চেয়েছি। দীর্ঘ সময় আমি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছি। জমি না পেয়ে অফিসে সাপ ছেড়ে দেওয়া ছাড়া আমার কোনো বিকল্প ছিল না।’ ওয়েবসাইট।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।