২ মাস ব্যাপী কোর্স ( সপ্তাহে ২দিন : শুক্র ও শনিবার)
কোর্সের উদ্দেশ্যঃ প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশের সাংবাদিকতার পরিসর। বিটিভির পাশাপাশি ২০টি স্যাটেলাইট চ্যানেলের কার্যক্রম চলছে। আরো বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল অন এয়ারে আসার অপেক্ষায়। সব মিলিয়ে ক্রমবর্ধমান এ শিল্পের সুসম বিকাশের জন্য দক্ষ সংবাদকর্মীর চাহিদার পারদও উর্ধমুখী। তবে বাস্তবতা হলো এখনও আমাদের দেশে বিশ্ববিদ্যালয় বলয়ের বাইরে সাংবাদিকতার জ্ঞান ও দড়্গতার উৎকর্ষ সাধনের সুযোগ সীমিত। গুটি কয়েক প্রতিষ্ঠান চেস্টা চালালেও তা অতিমাত্রায় বাজারমুখী। এ অবস্থায় বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট, জার্ণালিজম এন্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক ও টেলিভিশন সাংবাদিকতার সাথে দীর্ঘদিন সম্পৃক্ত সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচী আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে সাংবাদিকতা শাস্ত্র ও চর্চার মেলবন্ধন ঘটবে।
প্রশিক্ষকবৃন্ধ:
মানসম্মত এ কোর্সটি পরিচালনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষা ও খ্যাতনামা টেলিভিশন সাংবাদিক ও উচ্চারণ বিশেষজ্ঞদের নিয়ে একটি রিসোর্স পুল গঠন করা হয়েছে। যাদের মধ্যে রয়েছেনঃ
- সামিয়া রহমান, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- প্রভাষ আমীন, এডিটর, এটিএন নিউজ।
- খালিদ মুহিউদ্দীন, সিএনই, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও খন্ডকালীন শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- শাকিল আহমেদ, প্রধান বার্তা সম্পাদক, চ্যানেল ৭১।
- সাইফুল আলম চৌধুরী, প্রভাষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- এস·এম বাবু, বিশেষ প্রতিনিধি, এটিএন বাংলা।
- সুলতানা রহমান, বিশেষ প্রতিনিধি, মাছরাঙ্গা টেলিভিশন।
- কিশোয়ার লায়লা, বিশেষ প্রতিনিধি, বৈশাখী টেলিভিশন।
- কাজী মহুয়া, সিনিয়র নিউজ প্রেজেন্টার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।
- ফাতেমা আমিন, নিউজ প্রেজেন্টার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।
কোর্সের লক্ষ্য:
- সংবাদ মনস্ক সংবাদকর্মী তৈরি।
- হাতে-কলমে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের টেলিভিশন সাংবাদিকতায় দক্ষ ও আত্নবিশ্বাসী করে তোলা।
- বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মসংস্থানের বিষয়ে প্রশিক্ষণার্থীদের পরামর্শ ও সহায়তা প্রদান।
- টেলিভিশন সাংবাদিকতার মৌলিক বিষয়ের পাশাপাশি বিভিন্ন তাত্ত্বিক ও কারিগরি ধারণা প্রদান।
- পাঠদানের সাথে সাথে হাতে-কলমে টেলিভিশনে সাংবাদিকতা শিক্ষা। যার ৮০ শতাংশই ব্যবহারিক ক্লাস।
- প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারী নিজেই রিপোর্ট তৈরি করার মত দক্ষ করে তোলা।
কোর্সের বৈশিষ্ঠ্যঃ
- আধুনিক ও বাস্তবমুখী কোর্স মডিউল।
- সর্বাধুনিক ক্যামেরা ও এডিটিং প্যানেলের সুবিধা।
- মাঠে কাজ করার অভিজ্ঞতা।
- কোর্স শেষে পরীক্ষা ও গ্রেড ভিত্তিক সনদ প্রদান।
- দক্ষতানুসারে পাঁচজন অংশগ্রহণকারী প্রিন্ট/ইলেকট্রনিক মিডিয়াতে - ইন্টার্ণশীপ করার সুযোগ করে দেওয়া।
আবেদনের যোগ্যতাঃ
টেলিভিশন সাংবাদিকতায় আগ্রহী ঢাকা ও ঢাকার বাইরের সকলের জন্য এ কোর্সটি উন্মুক্ত। তবে আবেদনকারীকে ন্যুনতম স্নাতক পর্যায়ের শিক্ষার্থী হতে হবে। সাংবাদিকতায় পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
কোর্স ফিঃ
আট হাজার পাঁচশত (৮,৫০০/-) টাকা সাত্র।
আবেদনের নিয়মঃ
আগামী ১৬ জানুয়ারী, ২০১২ এর মধ্যে এককপি ছবি সহ অনধিক দুই পৃষ্ঠার জীবন বৃত্তান্ত নিচের ঠিকানা অথবা ই-মেইলে পাঠানো যাবে।
যোগাযোগের ঠিকানাঃ
---------------------------------------------------------
জাহিদ আল আমীন
'টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ'
বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট, জার্ণালিজম এন্ড কমিউনিকেশন (বিসিডিজেসি)। ৬৫ ময়মনসিংহ লেন, (লেভেল ৭), বাংলামটর, ঢাকা -১০০০।
ফোনঃ ০১৭৬৬১৪৮৭০৩, ই-মেইলঃ [email protected],
ওয়েবসাইটঃ http://www.bcdjc.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



