somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ভেনাস
আমি একজন প্রকৃতি প্রেমিক। পছন্দ করি নতুনকে খুঁজতে এবং পুরাতনকে নতুনভাবে আবিষ্কার করতে। পছন্দ করি বস্তুনিষ্ঠভাবে মানুষকে দেখতে এবং ব্যক্তিনিষ্ঠভাবে বাকি প্রকৃতিকে দেখতে।~ তাহসিনা নাজ খান (Tahsina Naz Khan)

কলেজে একদিন......

২৬ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কলেজ জীবনের একটি রোমাঞ্চকর ঘটনা এখানে শেয়ার করলাম............. কলেজে মাত্র নতুন উঠেছি। ক্লাস হয়েছে তিন-চারদিন হবে। সেদিন ছিল মঙ্গলবার। প্রথম ক্লাসটা অফ্‌। আমরা কয়েকজন স্টুডেন্ট লাইব্রেরীর সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি আর চা খাচ্ছি। হঠাৎ দেখি একটা লাল রঙের প্রাইভেট কার কলেজ কম্পাউন্ডের ভিতরে এসে থামল। গাড়ী থেকে একজন ভদ্রলোক নামলেন। ওনার সামনেই কয়েকজন স্টুডেন্ট ঘোরাঘুরি করছিল।উনি তাদের সাথে কথা বলতে লাগলেন। আমরা দূর থেকেই তা দেখছিলাম কিছুটা আগ্রহ নিয়ে, যদিও বুঝতে পারছিলাম না উনি কে। আমাদের একজন ক্লাসমেট সবাইকে লাইব্রেরীর ভিতরে যেতে বলল। আমরা তার কথায় কান না দিয়ে সেখানেই দাঁড়িয়ে চা খাচ্ছি, এমন সময় একজন কলেজ কর্মচারী দৌড়ে এসে আমাদেরকে বলল, "আপনারা তাড়াতাড়ি ভিতরে যান! সেক্রেটারি সাহেব কলেজ রাউন্ড দিতে এসেছেন।" এতক্ষণে আমাদের টনক নড়ল। সবাই চায়ের কাপ নিয়েই লাইব্রেরীর ভেতর দৌড় দিলাম। কিন্তু লাইব্রেরী ম্যাডাম কিছুতেই আমাদেরকে চা নিয়ে লাইব্রেরীতে বসতে দিতে রাজি হচ্ছিলেন না। অনেক করে অনুরোধ করায় আর কারণটা বুঝিয়ে বলায় অবশেষে তিনি রাজি হলেন। আমাদের হাতে কোন বইখাতা না থাকায় চটপট লাইব্রেরীর পেপারগুলো নিয়ে চেয়ারে বসে পড়লাম। সেক্রেটারি স্যার সবার আগে লাইব্রেরীতেই ঢুকলেন। আমাদের তো মাথায় হাত- সবার হাতেই চায়ের কাপ- কোথায় লুকাই! প্রথমে পেপার দিয়ে আড়াল করে রাখলাম। কিন্তু মন শান্ত হল না। তাই টেবিলের নিচে ফ্লোরে কাপ রেখে পা দিয়ে আড়াল করে রাখলাম। সেক্রেটারি স্যার পুরো রুমটা ঘুরে দেখলেন। ম্যাডামও সাথে সাথে ছিলেন। আমার চেয়ারের ঠিক পিছনে, একটু বাঁয়ে দাঁড়িয়ে উনি ম্যাডামকে লাইব্রেরীর নিয়ম-কানুন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করতে লাগলেন। ম্যাডাম ঠিকমত সব প্রশ্নের উত্তর দিলেন। অবশেষে সেক্রেটারি স্যার লাইব্রেরী থেকে বের হয়ে অন্য কোনদিকে চলে গেলেন। আমরা সবাই হাঁফ ছেড়ে বাঁচলাম....................
সত্যিই- সেই দিনটা ছিল দারুণ রোমাঞ্চকর।
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×