somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইএসডি কল রেট নিয়ে নৈরাজ্য: কলিং কার্ড ব্যবসায়ীদের সাথে গোপন আঁতাত?

১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. আমি ইউকে-এর ব্রিটিশ টেলিকম (বিটি) ও ভার্জিন কোম্পানির দুটি ল্যান্ডফোনে (পিএসটিএন) (০০৪৪১৭২৭৮২৬xxx ও ০০৪৪১২১৬০৫২xxx) বহু বৎসর যাবৎ ফোন করছি। বর্তমানে ইউকেতে ল্যান্ডফোনের নম্বরে কলরেট ৬-টাকা/মিনিট, পক্ষান্তরে মোবাইল ফোনে কলরেট ১৬-টাকা/মিনিট ও কিছু ক্ষেত্রে ১৮, ২০ ও ২৪-টাকা/মিনিট।

২. কিছু দিন আগে পর্যন্ত সাশ্রয়ী রেটে ০১২ ব্যবহার করে কথা বলা যেত। সম্প্রতি ০১২ এর ব্যবহার রহিত করে পরিবর্তে ০০ ব্যবহারের নিয়ম চালু করেছে। এতে কলরেটের কোন পরিবর্তন হয়নি। কিন্তু আমার গ্রামীণফোন নম্বর দিয়ে কথা বলতে গিয়েই হল বিপত্তি। ২৪-টাকা/মিনিট রেটে চার্জ করছে, ভ্যাটসহ যা ২৭.৬০-টাকা/মিনিট – বুঝুন আবস্থা!

৩. গ্রামীণফোনের ওয়েবসাইটে গিয়ে তাজ্জব, এত এত তথ্য সেখানে কিন্তু আইইসডি কলরেট নাই! আমার বিশ্বাস, এটা গ্রাহক প্রতারণার, গলা কাটার কুটকৌশলের অংশ। সরকারের উচিত, সকল অপারেটরকে তাদের ওয়েবসাইটে দেশি এবং আইইসডি কল রেটের তথ্য দেয়া বাধ্যতামূলক করা।

৪. পিএসটিএন-এ মোবাইলের রেটে অতিরিক্ত চার্জ করার বিষয়ে গ্রামীণফোনের ১২১ ও অনলাইন কাস্টমার সার্ভিসে কথা বললাম এবং শেষে কমপ্লেইন ম্যানাজারের কাছে ইমেইল করলাম – একই উত্তর, কলরেট নির্ধারণ করেছে সরকার সুতরাং তাদের করার কিছু নাই। আমি কিন্তু আমার বক্তব্য যে কলরেট নিয়ে নয় বরং পিএসটিএন-কে হঠাৎ করে মোবাইলের রেটে অতিরিক্ত চার্জ করার বিষয়ে - তা বোঝানো খুবই মুশকিল হল। ঐ নম্বরগুলো যে ল্যান্ডফোন তার প্রমাণস্বরূপ ওয়েব এড্রেস ও ওয়েব তথ্য কপি করে মেইল করলাম, কিন্তু তথৈবচ!

৫. সন্দেহ নিরসনের জন্য ঐ দুটি ল্যান্ডফোনে আমি টেলিটক দিয়ে কল করলাম, ১ম টায় ৬-টাকা/মিনিট রেটে এবং ২য় টায় ২৪-টাকা/মিনিট রেটে চার্জ করল। অর্থাৎ টেলিটক দুটার একটাকে (বিটি) পিএসটিএন হিসাবে ট্রিট করলেও অন্যটাকে মোবাইল হিসাবে ধরে নিয়েছে আর জিপি দুটাকেই মোবাইল ধরে নিয়ে চার্জ করছে। আমি টেলিটকে কল করার অভিজ্ঞতার কথা লিখে জিপিতে আবার মেইল করলাম। ১২১ থেকে তারা জানাল জিপি কাস্টমার কেয়ার থেকে আমার সাথে যোগাযোগ করা হবে... এখন এ অবস্থায় আছি।

৬. এরপর টেলিটকের ওয়েবসাইট http://www.teletalk.com.bd/tariffs/isd.html থেকে আইএসডি কলরেটের তালিকা নামালাম এবং তা দেখে টাশকি খাওয়া অবস্থা... সে ৩১৭ পৃষ্ঠার এক ডকুমেন্ট! বিটিআরসি-এর সাইটে যে তথ্য নাই সে তথ্য তারা আমদানি করল কোত্থেকে?

৭. ইতোমধ্যে আমি বিটিআরসি থেকে পিএসটিএন (ল্যান্ডফোন) ও পিএলএমএন (মোবাইল/সেলুলার) রেট-চার্ট নামিয়েছি এবং নেট/উইকিপিডিয়ার শরণ নিয়েছি – ইউকের জন্য আমার গবেষণার ফলাফল:

ক. ৬-টাকা/মিনিট রেটের ৫-প্রকারের ল্যান্ডফোন নেটওয়ার্ক (প্রিফিক্স কোড ০১ ও ০২) এবং
খ. ১৬-টাকা/মিনিট রেটের ৮-প্রকারের মোবাইল নেটওয়ার্ক (প্রিফিক্স কোড ০৭),
গ. ১৮ও ২০-টাকা/মিনিট রেটের ৩-প্রকারের মোবাইল নেটওয়ার্ক (প্রিফিক্স কোড ০৮ – কলিং কার্ড ও ভিওআইপি সার্ভিস) ও
ঘ. ২৪-টাকা/মিনিট রেটের ১-প্রকারের স্পেশাল সার্ভিস নেটওয়ার্ক (প্রিফিক্স কোড ০৮ - কলিং কার্ড)।
(প্রসঙ্গত, বিদেশ থেকে ডায়াল করার ক্ষেত্রে ০০৪৪ এর পর প্রিফিক্স কোডের প্রথম ‘০’টি বাদ যাবে)।

৮. মানে দাড়াল, আমার কলকৃত ল্যান্ডফোন নম্বর দুটিকে (০০৪৪১৭২৭৮২৬xxx ও ০০৪৪১২১৬০৫২xxx - প্রিফিক্স কোড ০১) গ্রামীণফোন কলিং কার্ডের নন্বর বানিয়ে ফেলেছে! আর টেলিটক কলিং কার্ড বানিয়েছে একটিকে! স্পষ্টতই ইউকের ল্যান্ডফোন (পিএসটিএন) নম্বরে কলরেটের নৈরাজ্য চলছে এবং তা শুরু হয়েছে ০১২ এর ব্যবহার রহিত করে পরিবর্তে ০০ ব্যবহারের নিয়ম চালু করার সাথে সাথে।

৯. এ বিষয়ে আমি ইউকে বসবাসরত আমার জনৈক কাজিন ও টেলিকমুনিকেশন কনসালটেন্টের Click This Link সাথে কথা বলেছি। তিনি কলরেট নিয়ে টেলিটকের ৩১৭ পৃষ্ঠার ডকুমেন্ট দেখে হতবাক। এ রকম আজগুবি কলরেট তালিকা নাকি গিনেস বুকে ভুক্তির উপযুক্ত! তার মত হল, ঐ কলরেট তালিকা বিটিআরসি বা টেলিটক যারাই তৈরি করুক, ইউকের কলিং কার্ড প্রোভাইডারদের সাথে তাদের গোপন আঁতাত আছে!

১০. তো? বিটিআরসি, জিপি ও টেলিটকে বর্ণিত বিষয়ে ইমেইল করেছি, আর কোথায় কোথায় অভিযোগ উত্থাপন করতে পারি? ব্লগবাসীর কারও এমন কোন অভিজ্ঞতা? সকলের মতামত আশা করছি। ধন্যবাদ।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×