somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বউ থুক্কু নতুন ল্যাপি চালাই। মজাই মজা। উইন্ডোজ ৮ বিষয়ে হেল্প দরকার। যারা পারেন হেল্পান।

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১৮ তারিখে একটা নতুন ল্যাপি কিনলাম। সেই পোষ্ট তো অনেকেই পড়েছেন। ল্যাপিটার জানালা ৮, ৬৪টা স্ক্র, নাট বল্টু দিয়া লাগানো, প্রসেসর আই-ফাইভ, ১২জিবি রেম/র্যাম, ২জিবি এনভিডিয়া গ্রাফিক্স।
যা চলে না পুরা উরা-ধুরা পারফর্মেন্স। প্রথম দুই দিন একটু সমস্যা হইছে উইন্ডোজ ৮ নিয়া; তারপর নেট ঘাইট্টা, গুগল মামুর কল্যানে এখন কিছুটা চালানো শিখছি। তাই গত কয়েকদিন ব্লগে ছিলাম না। এখন কথা হলো আমাকে বিক্রেতা যে উইন্ডোজ দিছে এইটা তো একটিভ করা না। ল্যাপি চালু করার সময় কয় একঠিভ করে নিতে। করি নাই, তারপর চালাইতেছি ঝামেলাহীন। কিন্তু উইন্ডোজ তো একটিভ করা দরকার। ওখানে ২টা অপশন আছে। একটা নেট কানেকশন দিয়ে সিরিয়াল কী দিয়ে, অন্যটা মাইক্রোসফট অফিসে ফোন দিয়ে। ল্যাপির পিছনে উল্টায়া দেখি জানালার স্টিকার নাই। ওমা এখন সিরিয়াল পাই কই? দিলাম মাইক্রোসফটে ফোন; এক মহিলা কি কি যেন বইলা ১, ২ চাপতে বলে। আমিও চাপলাম, চাপতে দোষ কি? তারপর যে কি কয় আর বুঝি না!! মহিলা তো আর বাংলা পড়ে নাই যে বাংলায় বলবো। তারপর একটু অপেক্ষা কইরা কয় থেংকু ফর কলিং মাইক্রোসফট। লাইন যায় কাইটা।
তো কি আর করা, ভাবলাম দেখি তো সিরিয়াল কী লাগানোর ফিচারটা কি আগের মতোই নাকি পাল্টাইছে। মারলাম ক্লিক। একটু প্রগ্রেস দেখাইয়া কী চাইল। আমার তো আর কী নাই। দিতে পারলাম না। তারপর কয়। এরর ৯০..... ট্রাই টু আদার ওয়ে টু একটিভ উইন্ডোজ। এখন গুগল মামুরে দিয়া কিছু সিরিয়াল কী, ইউটিউব থেকে ভিডিও দেখে কিছু নোট করে গেলাম একটিভ করতে। আর আগের মতো হয় না। ইউটিউবে একটা টুলস পেলাম যেটা কম্পিউটারে এক্সট্রাক্ট করে এডমিন হিসেবে রানিং করলেই কম্পিউটার রিবুট হয়ে হালাল হয়ে যাবে। সেই মতে কাম করতে গিয়া ধরা খাইছি। একবার একটা ড্রাইভ চাইল রিকভার করার জন্য। লাগাইলাম থাম্ব ড্রাইভ। তারপর শুধুমাত্র সবুজ স্ক্রিন। এডমিনে আর চালু হয় না ল্যাপি। কিন্তু ইউজার দিয়া পুরাই চলতাছে কোন ঝামেলাহীন।
কেউ উপায় বাতলাইয়া দেন কিভাবে ফ্যাক্টরী সেটিংস এ যেতে হয় বা উইন্ডোজ ৮ একটিভ করা যায়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×