somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড্রাইভিং লাইসেন্সের জন্য লিখিত পরীক্ষার সম্ভাব্য কিছু প্রশ্নোত্তর। পর্ব - ০৫।

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আবারো চলে আসলাম আরো কিছু নতুন প্রশ্নোত্তর নিয়ে। পর্ব ৪ এ মোট ৬১ টি প্রশ্নোত্তর ছিলো। এখন ৬২ থেকে শুরু করছি। যারা আগের গুলি পড়েননি, তারা প্লিজ একটু আমার ব্লগ ঘুরে আসুন।

প্রশ্ন নং ৬২ঃ গাড়ির চাকা ফেটে গেলে করণীয় কী?
উত্তরঃ গাড়ির চাকা ফেটে গেলে গাড়ি নিয়ন্ত্রনহীন হয়ে পড়ে। এই সময় চালককে স্টিয়ারিং দৃঢ়ভাবে ধরে রাখতে হবে এবং এক্সিলেটর থেকে পা সরিয়ে ক্রমান্বয়ে গতি কমিয়ে আস্তে আস্তে ব্রেক করে গাড়ি থামাতে হবে। চলন্ত অবস্থায় গাড়ির চাকা ফেটে গেলে সাথে সাথে ব্রেক করবেন না।

প্রশ্ন নং ৬৩ঃ হ্যাজার্ড বা বিপদ সংকেত বাতি কী?
উত্তরঃ প্রতিটি গাড়ির সামনে ও পেছনে উভয়পাশের কর্ণারে একজোড়া করে মোট দুইজোড়া ইন্ডিকেটর বাতি থাকে। এই চারটি ইন্ডিকেটর বাতি সবগুলো একসাথে জ্বললে এবং নিভলে তাকে হ্যাজার্ড বা বিপদ সংকেত বাতি বলে।

প্রশ্ন নং ৬৪ঃ গাড়ির ড্যাশবোর্ডে কী কী ইন্সট্রুমেন্ট থাকে?
উত্তরঃ ১) স্পিডোমিটার - গাড়ি কত বেগে চলছে তা দেখায়;
২) ওডোমিটার - তৈরীর প্রথম থেকে গাড়ি কত কিলোমিটার বা মাইল চলছে তা দেখায়;
৩) ট্রিপমিটার - একট্রিপে গাড়ী কত কিলোমিটার বা মাইল চলে তা দেখায়;
৪) টেম্পারেচার গেজ - ইঞ্জিনের তাপমাত্রা দেখায় এবং
৫) ফুয়েল গেজ - গাড়ির তেলের পরিমান দেখায়।

প্রশ্ন নং ৬৫ঃ গাড়িতে কী কী লাইট থাকে?
উত্তরঃ হেডলাইট, পার্ক লাইট, ব্রেক লাইট, রিভার্সলাইট, ইন্ডিকেটর লাইট, ফগলাইট, নাম্বারপ্লেট লাইট।

প্রশ্ন নং ৬৬ঃ পাহাড়ী ও ঢালু রাস্তায় গাড়ী কোন গিয়ারে চালাতে হয়?
উত্তরঃ ফার্ষ্ট গিয়ারে। কারণ ফার্ষ্ট গিয়ারে গাড়ি বেশী শক্তি পায়।

প্রশ্ন নং ৬৭ঃ গাড়ির সামনে ও পিছনে লাল রঙের ইংরেজী "L" অক্ষরটি লেখা থাকলে কী বোঝায়?
উত্তরঃ এটি একটি শিক্ষানবীশ চালিত গাড়ি। এই গাড়ি হতে সাবধান থাকতে হবে।

প্রশ্ন নং ৬৮ঃ শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ী চালানো কী বৈধ?
উত্তরঃ ইনস্ট্রাক্টরের উপস্থিতিতে ডুয়েল সিস্টেম সম্বলিত গাড়ি নিয়ে সামনে ও পিছনে লাল রঙের এল লেখা প্রদর্শন করে নির্ধারিত এলাকায় গাড়ি চালানো বৈধ।

প্রশ্ন নং ৬৯ঃ ফোর হুইল ড্রাইভ গাড়ি বলতে কী বোঝায়?
উত্তরঃ সাধারণত ইঞ্জিন হতে গাড়ির পেছনের দু চাকায় পাওয়ার সরবরাহ করা হয়ে থাকে। বিশেষ কারণে যে গাড়ির চারটি চাকায় পাওয়ার সরবরাহ করা হয়ে থাকে তাকে ফোর হুইল ড্রাইভ গাড়ি বলে।

প্রশ্ন নং ৭০ঃ ফোরহুইল ড্রাইভ কখন প্রয়োগ করতে হয়?
উত্তরঃ ভালো রাস্তাতে চলার সময় শুধুমাত্র পেছনের দু চাকাতে ড্রাইভ দেয়া হয়। কিন্তু পিচ্ছিল কর্দমাক্ত রাস্তায় চলায় সময় চার চাকাতেই ড্রাইভ দিতে হয়।

প্রশ্ন নং ৭১ঃ টুরবক্স কী?
উত্তরঃ এইডার উত্তর আমি না লিখলেও হইব। সবাই তো এইডা জানেন ই। টুলবক্স হলো যন্ত্রপাতি রাখার বাক্স।

প্রশ্ন নং ৭২ঃ ড্রাইভিং লাইসেন্স ব্যাতীত গাড়ি চালালে বা চালানোর অনুমুতি দিলে শাস্তি কী?
উত্তরঃ সর্বোচ্চ চার মাস কারাদন্ড বা ৫০০ টাকা জরিমানা অথবা উভয়দন্ডে দন্ডিত হতে পারে। মালিক ও চালক উভয়ই দন্ডিত হতে পারেন।

প্রশ্ন নং ৭৩ঃ গাড়িতে নিষিদ্ধ হর্ণ বা উচ্চশব্দ উৎপাদনকারী যন্ত্র সংযোজন ও ব্যবহার করলে কী শাস্তি?
উত্তরঃ ১০০ টাকা পর্যন্ত জরিমানা।

প্রশ্ন নং ৭৪ঃ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিট ব্যাতীত গাড়ি চালালে বা চালানোর অনুমুতি দিলে শাস্তি কী?
উত্তরঃ প্রথমবার অপরাধের জন্য সর্বোচ্চ তিনমাসের কারাদন্ড বা ২০০০ টাকা জরিমানা অথবা উভয়দন্ড। ২য়বার বা পরবর্তীবার সর্বোচ্চ ৬ মাসের কারাদন্ড বা ৫০০০ টাকা জরিমানা অথবা উভয়দন্ডে দন্ডিত হতে পারেন। এক্ষেত্রে মালিক এবং চালক উভয়ই দন্ডিত হতে পারেন।

প্রশ্ন নং ৭৫ঃ মাতাল অবস্থঅয় গাড়ি চালনার শাস্তি কী?
উত্তরঃ সর্বোচ্চ তিনমাসের কারাদন্ড বা ১০০০ টাকা জরিমানা বা উভয়দন্ড। পরবর্তী সময়ে প্রতিবারের জন্য সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদন্ড বা ১০০০ টাকা জরিমানা বা উভয়দন্ড এবং নির্দিষ্ট মেয়াদে ড্রাইভিং লাইসেন্স বাতিল।

প্রশ্ন নং ৭৬ঃ নির্ধারিত গতির চেয়ে দ্রুত গতিতে গাড়ি চালনার শাস্তি কী?
উত্তরঃ প্রথমবার অপরাধের জন্য সর্বোচ্চ ৩০ দিন কারাদন্ড বা ৩০০ টাকা জরিমানা বা উভয়দন্ড। পরবর্তীতে একই অপরাধ করলে সর্বোচ্চ তিনমাস কারাদন্ড বা ৫০০ টাকা জরিমানা বা উভয়দন্ডে দন্ডিত হতে পারেন এবং ড্রাইভিং লাইসেন্স একমাসের জন্য স্থগিত।

প্রশ্ন নং ৭৭ঃ বেপরোয়া বা বিপদজ্জনকভাবে গাড়ি চালানোর শাস্তি কী?
উত্তরঃ সর্বোচ্চ ৬ মাসের কারাদন্ড বা ৫০০ টাকা জরিমানা এবং যে কোন মেয়াদের জন্য ড্রাইভিং লাইসেন্সের কার্যকারিতা স্থগিত।

প্রশ্ন নং ৭৮ঃ ক্ষতিকর ধোঁয়া নির্গত গাড়ি চালনার শাস্তি কী?
উত্তরঃ ২০০ টাকা জরিমানা।

প্রশ্ন নং ৭৯ঃ নির্ধারিত ওজনসীমার অধিক ওজন বহন করে গাড়ি চালালে বা চালানোর অনুমুতি দিলে শাস্তি কী? ?
উত্তরঃ প্রথমবার ১০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং পরবর্তী সময়ে ৬ মাস পর্যন্ত কারাদন্ড অথবা ২০০০ টাকা জরিমানা অথবা উভয়দন্ডে দন্ডিত।

প্রশ্ন নং ৮০ঃ ইনসিওরেন্সবিহীন অবস্থায় গাড়ি চালানোর শাস্তি কী?
উত্তরঃ ২০০০ টাকা পর্যন্ত জরিমানা।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×