somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড্রাইভিং লাইসেন্সের জন্য লিখিত পরীক্ষার সম্ভাব্য কিছু প্রশ্নোত্তর। পর্ব - ০৬।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ড্রাইভিং লাইসেন্সের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নোত্তর নিয়ে শুরু করেছিলাম। এই পোষ্ট যে এতো বড় সিরিজ হবে বোঝতে পারিনি। এবারের পর্ব নং ৬। এই পোষ্টের সিরিজে অনেকে অনেক ধরনের মন্তব্য ও তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন; সবাইকে ধন্যবাদ। যারা ড্রাইভিং লাইসেন্স করবেন বলে ভাবছেন তারা করে ফেলুন। বৈধ বা অবৈধ কোন ব্যাপার না। রাজায় যেমনে চালায় আমরাও তেমনি চলি - এই ভাব নিয়ে লাইসেন্সটা নিয়ে নিন। ড্রাইভিং এ যেহেতু জীবন থাকা না থাকার প্রশ্ন, তাই আমি মনে করি সঠিক উপায়ে প্রশিক্ষণ নিয়েই লাইসেন্স নেয়া উচিত। তা না হলে সেকেন্ডের ব্যবধানে আপনার প্রাণপাখি দেহখাঁচা ছেড়ে বাসা বাঁধবে পাশের গাছের ডালে। যে প্রশ্নগুলো লিখিত পরীক্ষায় আসবে বা আসতে পারে তার সবগুলোই আমি এখানে উল্লেখ করেছি।

তো চলুন শুরু করি; পর্ব - ০৬।
প্রশ্ন- ৮১ঃ প্রকাশ্য সড়কে বা প্রকাশ্য স্থানে মোটরযান রেখে মেরামত করলে বা কোন যন্ত্রাংশ বা দ্রব্য বিক্রয়ের জন্য রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে শাস্তি কী?
উত্তরঃ সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা। অনুরুপ মোটরযান বা যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা যাবে।
প্রশ্ন- ৮২ঃ গাড়ি রাস্তায় চলার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে প্রথমে কী চেক করতে হবে?
উত্তরঃ ফুয়েল বা জ্বালানি আছে কিনা চেক করতে হবে।
প্রশ্ন- ৮৩ঃ পেট্রোল ইঞ্জিন স্টার্ট করতে ব্যর্থ হলে কোন দুটি প্রধান বিষয় চেক করতে হয়?
উত্তরঃ ১. প্লাগ পয়েন্ট ঠিকভাবে স্পার্ক করছে কিনা, ২. কার্বুরেটরে পেট্রোল যাচ্ছে কি না তা চেক করতে হয়।
প্রশ্ন- ৮৪ঃ ফুয়েল ও অয়েল বলতে কি বোঝায়?
উত্তরঃ ফুয়েল বলতে জ্বালানি অর্থাৎ পেট্রোল, ডিজেল, অকটেন, সিএনজি ইত্যাদি বোঝায় আর অয়েল বলতে লুব অয়েল বা মবিল বোঝায়।
প্রশ্ন- ৮৫ঃ লুব অয়েল বা মবিল এর কাজ কী?
উত্তরঃ ইঞ্জিেনের বিভিন্ন ওয়ার্কি পার্টস (যন্ত্রাংশ) সমূহকে ঘুরতে বা নাড়াচাড়া করতে সাহায্য করা, ক্ষয় হতে রক্ষা করা এবং ইঞ্জিন পার্টসসমুহকে ঠান্ডা এবং পরিস্কার রাখা মবিলের কাজ।

প্রশ্ন- ৮৬ঃ কম মবিল বা লুব অয়েলে ইঞ্জিন চালালে কী ক্ষতি হয়?
উত্তরঃ বিয়ারিং অত্যাধিক গরম হয়ে গেলে গলে যেতে পারে এবং
পিষ্টন-সিলিন্ডার জ্যাম বা সিজড হহতে পারে।
প্রশ্ন- ৮৭ঃ লুব অয়েল কেন এবং কখন বদলানো উচিত?
উত্তরঃ দীর্ঘদিন ব্যবহারে ইঞ্জিনের কার্বন, কাষয়িত ধাতু, ফুয়েল, পানি জমার কারণে এর গুনাগুন নষ্ট হয়ে যায়। তাই মবিল বদলাতে হয়। গাড়ি প্রস্তুতকারক প্রদত্ত হ্যান্ডবুকের নির্দেশ মতো মাইল/কিলোমিটার চলার পর মবিল বদলাতে হয়।
প্রশ্ন- ৮৮ঃ ইঞ্জিনি অয়েলের পরিমান কিসের সাহায্যে পরীক্ষা করা হয়?
উত্তরঃ ডিপস্টিক এর সাহায্যে।
প্রশ্ন- ৮৯ঃ টায়ার প্রেসার বেশি বা কম হলে কী অসুবিধা হয়?
উত্তরঃ টায়ার প্রেসার বেশি বা কম কোটাই ভালো নয়। টায়ার প্রেসার বেশি হলে মাঝখানে বেশি ক্ষতিগ্রস্ত হয় আর কম হলে দুইপাশে ক্ষতি হয় বেশি।
প্রশ্ন- ৯০ঃ কোন নির্দিষ্ট টায়ারের প্রেসার কত হওয়া উচিত তা কিভাবে জানা যায়?
উত্তরঃ টায়ারের আকার, ধরণ ও লোড বহন করার ক্ষমতার উপর নির্ভর করে প্রস্তুকারক কর্তৃক সঠিক প্রেসার নির্ধারণ করা হয়, যা প্রস্তুতকারকের ম্যানুয়ালে লেখা থাকে।

প্রশ্ন- ৯১ঃ টায়ার রোটেশন কী?
উত্তরঃ বিভিন্ন কারণে গাড়ির সবগুলো টায়ারের ক্ষয় সমভাবে হয় না। গাড়ির চাকাগুলোর ক্ষয়ের সমতা রক্ষার জন্য একদিকের টায়ার খুলে অপরদিকে কিংবা সামনের টায়ার খুলে পিছনে লাগানোকে অর্থাৎ টায়ারের স্থান পরিবর্তন করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগানোর পদ্ধতিকে টায়ার রোটেশন বলে। এর ফলে টায়ারের আয়ূ বহুলাংশে বেড়ে যায়। লোয়ার সাইজের স্পেয়ার চাকা কখনো সামনে লাগানো উচিত নয়।
প্রশ্ন- ৯২ঃ ব্যাটারীর কাজ কী?
উত্তরঃ ১. ইঞ্জিনকে চালু রাখতে সাহায্য করা, ২. পেট্রোল ইঞ্জিনের ইগনিশন সিস্টেমে বিদ্যুৎ সরবরাহ করা, ৩. সকল প্রকার লাইট জ্বালাতে এবং মিটারসমুহ চালাতে সহায়তা করা, ৪. হর্ণ বাজাতে সহায়তা করা।
প্রশ্ন- ৯৩ঃ নিয়মিত ব্যাটারীর কী পরীক্ষা করা উচিত?
উত্তরঃ পানির লেভেল।
প্রশ্ন- ৯৪ঃ সময় ও প্রয়োজনমতো ডিস্টিল ওয়াটার না দিলে কী হয়?
উত্তরঃ ব্যাটারির ক্যাপাসিটি কমে যায় এবং প্লেট নষ্ট হয়ে যেতে পারে।
প্রশ্ন- ৯৫ঃ ব্যাটারীর টার্মিনাল হতে মরিচা দুর করা হয় কেন?
উত্তরঃ ৯৫ঃ মরিচা প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগে বাধা দেয় এবং পরবর্তীতে টার্মিনালের ভেতর দিয়ে মরিচা পড়ে ও সম্পূর্ণ টার্মিনাল নষ্ট হয়ে যায়।
প্রশ্ন- ৯৭ঃ মোটরগাড়িতে ব্যবহৃত ব্যাটারীর ভোল্টেজ কত থাকে?
উত্তরঃ ৯৭ঃ ৬ ভোল্ট এবং ১২ ভোল্ট থাকে। বড় বাস এবং ট্রাকে থাকে ২৪ ভোল্ট।
প্রশ্ন- ৯৮ঃ একজন পেশাদার চালক দৈনিক কত ঘন্টা গাড়ি চালাতে পারে?
উত্তরঃ ৯৮ঃ এ নাগাড়ে ৫ ঘন্টার বেশি নয়; অতঃপর আধাঘন্টা বিশ্রাম নিয়ে আবার ৩ ঘন্টা অর্থাৎ ১ দিনে ৮ ঘন্টার বেশি নয় এবং সপ্তাহে ৪৮ ঘন্টার বেশি নয়।
প্রশ্ন- ৯৯ঃ ইঞ্জিন কাকে বলে?
উত্তরঃ ৯৯ঃ ইঞ্জিন হচ্ছে এক ধরনের যন্ত্র যেখানে জ্বালানি বা ফুয়েলকে পুড়িয়ে রাসায়নিক শক্তিকে প্রথমে তাপশক্তি এবং পরে তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করা হয়।
প্রশ্ন- ১০০ঃ ইঞ্জিনের প্রধান প্রধান কয়েকটি যন্ত্রাংশের নাম কী?
উত্তরঃ ১. সিলিন্ডার হেড, ২. সিলিন্ডার ব্লক, ৩. পিস্টন, ৪. ক্র্যাংকশ্যাফট, ৫. ক্যাম ও ক্যাম শ্যাফট, ৬. কানেকটিং রড, ৭. বিয়ারিং, ৮ ফ্লাই হুইল, ৯. অয়েল প্যান ইত্যাদি।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×