somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় মেঘ, ক্ষমা করো বাংলাদেশকে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় মেঘ,
ক্ষমা করো বাংলাদেশকে। এ বাংলাদেশ নামক রাষ্ট্র আজ তোমাকে এতিম করেছে, ছুড়ে ফেলেছে মহাশূন্যে। অন্ধকার করে দিয়েছে তোমার ভবিষ্যতকে। একটা অস্থির, অসুস্থ সমাজে, অরাজক রাষ্ট্রব্যবস্থার শিকার রুনী আর সাগর।

তুমি ক্ষমা করো মোঃ জিল্লুর রহমানকে, ক্ষমা করো শেখ হাসিনাকে, ক্ষমা করো সাহারা খাতুনকে, ক্ষমা করো শামসুল হক টুকুকে, ক্ষমা করো আইজিপি হাসান মাহমুদ খন্দকারকে, ক্ষমা করো ডিএমপির কমিশনার বেনজির আহমেদকে, ক্ষমা করো সমগ্র পুলিশ বাহিনী আর র‌্যাব বাহিনীকে। ক্ষমা করো ব্যারিষ্টার শফিক আর কামরুলকে। ক্ষমা করো সুপ্রীমকোর্ট, হাইকোর্ট, অধঃস্তন আদালতকে। ক্ষমা করো বাংলার মানুষকে। এদেশ এখন একটা বধ্যভূমি। তোমার ন্যায় আবার কে কখন এতিম হবে, তা কেউ জানে না।

তুমি আজ বলছ, দু’জন লোক ঢুকে তোমার মা-বাবাকে খুন করেছে। তোমার মা তাদের ডিম দিয়ে ভাত খাইয়েছিলো, তারা পিকনিকে ছিলো। বোঝা যাচ্ছে, খুনীরা ডাকাত ছিলো না, লুকিয়ে আছে মুখোশপড়া পরিচিত সমাজে। এখন পুলিশ বাহিনী হন্যে হয়ে খুঁজছে খুনীকে। হাসিনা-সাহারার ঘোষিত ৪৮ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টা পার হয়ে গেছে। এরপরে কি একজন ‘জজ মিয়া’ হাজির হবে? নাকি কেউ ধরা পড়লেও বিচারিক কিছু ক্যারিকেচারের পরে হয়ত দেখা যাবে, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপতি খুনীদের সাজা প্রমার্জন করে সাংবিধানিক দায়িত্ব পালন করছেন! তাকে জিজ্ঞেস করার কেউ নেই, নেই কোনো জবাবদিহিতা। খুনীরা তোমার পাশে দিয়ে আস্ফালন করে ঘুরে বেড়াবে। আমাদের এ অক্ষমতাকে তুমি ক্ষমা করো।

একদা তোমার মা আর বাবা দু’জনেই ছুটে বেড়াত খবরের পিছে। তারা ঠিক করতো খবরের শিরোনাম কি হবে। আজ তারাই হয়ে গেলো, সংবাদের ব্যানার হেড। দু’দিন কালো ব্যাজ, একটু লেখালেখি, চেহলামের পরে হয়ত সবাই নিশ্চুপ হয়ে যাবে। আবার নতুন কে খুন হবে, তাকে নিয়ে চলবে মাতামাতি। তোমার খবর রাখবে না কেউ। তুমি আর কখনো সাগরের বুকে ঝাপ দিতে পারবে না, পাবে না পরম মমতাময়ী মাকে।

তাই তো এ সমাজের পক্ষে আমরা ক্ষমা চাই, মেঘ।

তুমি বড় হও। মেঘ থেকে বজ্র হও, বারিষ ঝরাও; যে দেশে ঘটবে না এমন মর্মান্তিক হত্যা, আর কোনো মেঘ যেনো এতিম না হয়। —
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×