আজ কিছু কবিতার মৃত্যু হবে
১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ রাতে বেজে উঠবে বিউগল,
সকরুণ সুরে নদীর তীরে
অশ্রু বয়ে ছল ছল ছল,
চিকচিক করে ওঠা চোখের তারায়
ঝরে যাবে কিছু শ্রাবণধারার জল,
আজ রাতেই লেখকের খাতায়-
কিছু কবিতার কবর হয়ে যাবে।
নিস্তব্ধ শ্মশানের একাকী
অংগারে পুড়ে যাবে সব পাণ্ডুলিপি।
পাঠকে মৃত্যু হয়েছে অনেক আগেই,
প্রকাশক, কবি, কবিতা সবি মিথ্যে,
জীবনমুখোর আয়োজনহীন
বিরানভূমিতে, সুধামাখা ফাকা বুলিতে
বাস্তবতার ঘাম লুকিয়ে কিছু
কবিতার আজ কবর রচিত হবে।
আর সাথে সাথে
মিথ্যে হয়ে যাবে
কিছু নদী,বালুচর, কাশফুল,
প্রেয়সীর নাকের নোলক।
ঝড়ে যাবে সব অক্ষরজ্ঞানের
ভারী ভারী লাইন,
নিভে যাবে দীপহীন শিখা।
আর এভাবেই কিছু পৃথিবীতে চলবে
বাস্তবতার লাঙলাদি, কুঁচকির
ঘামে ভেজা থকথকে পাউন্ডশিলিং।
পথচারী ধনকুবেরের থলিতে
টুংটুং করে বেজে উঠবে
আজকের মুদ্রানীতি।
তাই আজ কিছু কবিতার,
কিছু আবেগের, কিছু অনূভুতির
নিরব মৃত্যু জরুরী।
আজ রাতে বেজে উঠুক
বিউগলে সকরুণ সুর।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুন