মানবতার টানে.... (বন্যার্তদের সাহায্য করুন)
২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মর্ত্যলীলায় মানব মত্ত আপন স্বার্থ নেশায়..
বরফ জ্বলে আগুনও জ্বলে মনের শত ক্ষুধায়..
নব্য নব্য ফন্দিফিকির আধুনিক কত ছলা..
মুখেও শর বিষবাণ সম সাপের ফণা তোলা...
কেউ হানে তার চরম আঘাত তুমুল ফন্দিবাজ
মানবতা যাক মরুর বুকে স্বার্থ আসল আজ..
মাটির ছেলের কত বড় ঘর শত শত ধনকড়ি..
ক্ষুধার পাতে দানের উসুল কেউ দেখেনা ধরি..
এমন করে চলছে জীবন ভোগবিলাসের ফাঁদ..
মানবের এই জগৎ থেকে মানবতাটাই বাদ।
মাটির দেহ মাটি খাবে হবে সব একাকার...
তবে কেন রিপু বাণে ভাই দুনিয়াবি হাহাকার?
কিসের আশায় কারা করি নিজেরে এমন ঘাত
ভাইয়ের বুকে লাথি মেরে হয় কি স্বার্থবাদ?
মানুষ যারা মরছে ক্ষুধায় মুখের পানে দেখ..
সাহায্য হাত বাড়িয়ে দে ভাই মানুষ হতে শেখ..
বুকের পাঁজরা ভারী হবে মানুষের ভালবাসা...
কাঙ্গাল হোক, ভিখারি হোক, হোক না কোন চাষা...
দুটি রুটির জন্য গরীব চেয়েছে মুখের পানে
গুলবাগিচায় ফোটাওরে ফুল মানবতার টানে।
উৎসর্গঃ নিঃস্ব বন্যার্তদের..
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ২০ শে জুলাই, ২০২৬ সকাল ৯:৫৯

সময় বদলের প্ল্যাটফর্ম জুড়ে,
ঘড়ির কাঁটা ডিউটি সেরে চুপ,
মুখোশগুলো পালা করে নাম ডাকে,
আমি শুধু ভুল ট্রেন ধরা লুপ।
ভিড়ের ভেতর সংরক্ষিত নীরবতা,
চেনে না পাশাপাশি সিটও,
নামার আগে কত স্টেশন ফুরোয়,
টের পায় না...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ২০ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১৮
খুশু: নামাজের প্রাণ
ভূমিকা
নামাজ ইসলামের দ্বিতীয় রুকন এবং মুমিনের জীবনে আল্লাহর সাথে সরাসরি সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুসলিমকে বারবার আল্লাহর সামনে দাঁড় করায়, তাকে দুনিয়ার ব্যস্ততা... ...বাকিটুকু পড়ুন

ইদানিং, বিশ্ব ফুটবলের ক্যালকুলেশনগুলো কিছুই বুঝতেছি না। উয়েফারও না, ফিফারও।
২০২৪ ইউরোতে টুর্নামেন্টের সেরা পারফরমার ছিল লামিন ইয়ামাল। সবাই ভেবেছিল, সেই ওই টুর্নামেন্টে 'সেরা খেলোয়াড়'-এর পুরষ্কার জিতবে। কিন্তু অবাক করার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও...
...বাকিটুকু পড়ুন
যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী...
...বাকিটুকু পড়ুন