somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাবচ্ছেদ - ১৬ - কিছু শব্দ প্রয়োজন...

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আমার কিছু শব্দ প্রয়োজন..

এমন কিছু শব্দ যা বেরেটা পিস্তলের বুলেটের মতন
একশত পঁচিশ মিলিমিটারের ব্যারেলে
চুম্বন দিয়ে ঝাঁঝরা করে অত্যাচারীর বুক..

এমন কিছু শব্দ যা মিকোয়ান মিগ টুয়েন্টি নাইনের বেয়াড়া ইঞ্জিনের মতন...
সাঁই সাঁই উড়ে বাতাসের গালে দেয় চাপট..
সুপার কোবরা ম্যানুভারে করে দিকভ্রান্ত পাপীদের দমন....

এমন কিছু শব্দ যা আর্জেস গ্রেনেডের মত বিস্ফোরিত
হয়ে বর্বরোচিত মানবখেকো অমানুষের মগজ কোঠরে
গেঁথে রবে কিয়ামত অব্দি..

এমন কিছু শব্দ যা বেল দুইশত ছয় মডেলের হেলিকপ্টারের রোটরের মতন
চক্কর দেবে অম্বর নীলে তিনশো ছত্রিশ ডিগ্রি আর মেশিগানের ট্যাঁ ট্যাঁ শব্দে
ভরিয়ে দেবে অত্যাচারীর কর্ণকুহর...

এমন কিছু শব্দ যা টাইপ সিক্সটি নাইন টুজি ট্যাংকের মতন
হুংকার হবে অগ্নিরথ, মুহুর্মুহু বর্ষিত গোলায় গুঁড়িয়ে দেবে পাপীর প্রতাপ
চূর্ণ করে সবটুকু প্রাণ রক্তমাংসের দলায় দলায় ছিন্নভিন্ন ...


আমার কিছু কবিতার প্রয়োজন...

এমন কিছু কবিতা যারা আনবিক বোমার থেকেও ভয়াবহ...
যারা পাপীর প্রতিটি নিউরনে ছড়িয়ে দেবে পারমানবিক নরক....

আমার আরো প্রয়োজন,
কিছু পয়ার কার্তুজ, যারা পি এস এল স্নাইপারের থেকে ছিটকে যাবে ঘাতক হয়ে...
কিছু সনেট, যারা সুসজ্জিত প্লাটুনের অস্ত্র তাক করা দুর্বিনীত লেফট রাইট...
কিছু ছড়া, যারা গেরিলার মত স্তবকে স্তবকে বেরিয়ে পড়বে হাতে নিয়ে একে ফোরটি সেভেন...
কিছু অ্যালিগোরিক, যারা ক্যামোফ্লাজে অ্যামবুশ বিভ্রান্ত করবে হায়েনার জংগল ..
কিছু লিমেরিকস যারা নরকগামীর মুখে পটাশিয়াম সায়ানাইড ভরে হবে মাতাহরীর হাসি ...
কিছু মহাকাব্য যারা প্রকাণ্ড সাবমেরিনের মতই মহাসমুদ্র প্রোসাইডন...


আমি নিপীড়িত মানুষের বঞ্চনায় মানবতার সুরেলা কন্ঠে
পেলব কোমল গোলাপের পাপড়িযুক্ত অজস্র শব্দের অপচয় করেছি...
তাই আমার ঠিক এমন কিছু বিকট শব্দ আর কবিতার গোলা প্রয়োজন....
মানবতার মৃত্যুর আগে কবির প্রতি এই শেষ নিবেদন.. ...

সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

খিলাফত থেকে রাজতন্ত্র: মুসলিম শাসনব্যবস্থার এক ঐতিহাসিক বাঁক

লিখেছেন জুয়েল তাজিম, ২৪ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

বই পর্যালোচনা | খিলাফত ও মুলুকিয়াত
লেখক: সাইয়েদ আবুল আ'লা মওদূদী

ইতিহাস শুধু রাজা-বাদশাহদের ক্ষমতা দখল, যুদ্ধবিগ্রহ কিংবা সাম্রাজ্য বিস্তারের গল্প নয়। ইতিহাসের ভেতরে লুকিয়ে থাকে রাষ্ট্র পরিচালনার দর্শন, ক্ষমতার চরিত্র, নেতৃত্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

কাজ করেন শ্রমিকরা, মজুরি নির্ধারণ করেন কারা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৮


দেশে পোশাক শ্রমিকদের নতুন বেতনকাঠামোর দাবিতে আন্দোলন চলছে। শ্রমিকদের পক্ষ থেকে যখন বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি তুলেছিলেন, তখন আমাদের শিক্ষিত সমাজের অনেকের চোখ কপালে উঠে... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×