জলকাব্য- ২২- জল প্রতীক্ষা জলদেবী
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জলকাট্টলি পারে এখন মৃদু পবনবেগ~
ঝিরিঝিরি নারকেল পাতা,
নির্জন রাতে জোছনা ফুল; ফাঁকফোকরে
অভিসারে ডাহুকপাখির দল~
নীরবে নামে
বুকের পাঁজরা বেয়ে বিশুদ্ধ প্লাবন ঢল...
আহ, ধেয়ে আসে... জল..
শান্ত মন উতল...প্রতীক্ষা জলের মত রঙ তবু জল সে নয়
জলের মতই ঢঙ তবু কিছু বাকি রয়..
জলের মত যতকিছু বহতা নদী যত
ভালবাসায় ডুবেছি তোর অকুণ্ঠমন তত..
তোর জন্যে যতনে রাখি ঝাউবনের ফাগুন
দক্ষিনে লাল সূর্য আজো সুপ্ত মনের আগুন...
জ্বলে আজো প্রেম তিয়াসা কাম রাঙা হয়ে
সমুদ্রে তোর ফেনিল প্রলয় জলদ কণা ছুঁয়ে!
রেখেছি সবি বুকের মধ্যে মেখে
আসবি কখন বলবি আমায় ডেকে
ডুবেছি তোর জলসমুদ্রে যত
বয়ে গেছি বহতা নদীর মত..
জলদেবী আজ আর মিছেমিছি কবিতার পাতায়
নেমে আসা নয় জলদেবী ~
নয় আর স্বপন ~
কখনো আমায় রাখিস অলিন্দ নিলয় খোপে~
তোর গাঢ়া কোমল ঠোঁটে ~
আমি সুধা হব তখন!
..
..
..
..
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!
চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে...
...বাকিটুকু পড়ুন
আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!
আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥
আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
...
...বাকিটুকু পড়ুন
কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।
“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২

উৎসর্গঃ
ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না...
...বাকিটুকু পড়ুন