somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যবচ্ছেদ -২৪- ভ্রষ্টাচার্য সারমেয়

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কামনার তোড়ে সব খসে পড়ে..




কামনার তোড়ে সব খসে পড়ে..
পাথর ফুঁড়ে যেভাবে জ্বলে ওঠে আগ্নেয়গিরি
যেভাবে বয়ে চলে পাহাড় হতে জ্বলন্ত লাভা ..
সেভাবে খলবলানো যৌনতার নর্দমা স্রোত নামে..
মনের পর্দায়, হৃদয় জানালায়..
বুকের বিছানায়, মগজের খাটিয়ায়..
ওদের আয়েশি হাউস জাগে...
দিনরাত্রি নিউরনের জংগুলে
গহীন অন্ধকূপে কালো কালো ব্যাঙ ডাকে...
এরপর একদিন পচা গন্ধ বের হয় নর্দমা থেকে..

নৈমিত্তিক ঘটে যাওয়া ওদের
এসব উৎকট দুর্গন্ধযুক্ত স্ক্যান্ডাল
ওদের কাছে যেন কিছুই না..
প্রচার করে যায় ইচ্ছেমতন বেত্তামিজ..
গুগল থেকে ইউটিউব সর্বত্র
সারমেয়যুগল ছেয়ে আছে অন্তর্জালে....
বিষবৃক্ষের ডালে ডালে..

সাধারণ কিংবা অসাধারণ..
সবার কাছেই খুব স্বাভাবিক খবর..
কারো কারো কাছে খুবই অনুকরণীয়..
পীরবাবার চেলা হয়ে
কেউ উল্লাস করে শিষ দিয়ে বলে-
"খাইয়া ছাইড়া দিছ গুরু, সাব্বাস"
বাহাদুরি করে ওরা নিজের ঢাক
নিজেই পিটায় সামাজিক যোগাযোগে..
যেন দেশের কৃতিসন্তান...
দেশ উদ্ধার করেছে..
মিডিয়া এমনকি সেদিনের কবিটাও চুপ নেই...
বিসিবিও চাচ্ছে-
"ও খেলুক, যেমন খেলছে আরেক বীরপুঙ্গব!
সামনে ওয়ার্ল্ড কাপ! স্কোয়াডে এমনি বারুদ চাই"
চলছে..

চলছে সব নির্লজ্জতা অবাধে..
জনগণ ম্যান্ডেট দিয়েছে, প্রশাসনও নির্বিকার,
থানাদারও লুকিয়ে দেখছে প্রতিটি ক্লিপ..
লাখো লাখো ফলোয়ার...
মজা লুটছে সবি..
বাহ! সারমেয় কবি!!
তোমার বায়াত্তর কবিতার একটা শুনেই
দেখ বায়াত্তুরে থাকা সিফাত্তুদ্দোলা উঠেছে জেগে..
দেখ, দিনরাত্রি এক করে শত ছিনালী পিছে লেগে..

কিন্তু আফসোস এই যে,
যারা দেখছে এসব
যারা এর মাঝে
তারা হাজার হাজার স্কুলগামী..
আর তাই, কতিপয় স্কুল পড়ুয়ারাও
খোঁজবে হয়ত বকুলের তলা
বকুল ফোটার আগেই ..

হৃদয়ের ব্যবচ্ছেদ হবে নগণ্য..
শারীরবৃত্তীয় আকাঙ্ক্ষা পাবে প্রাধান্য..
শহরে বন্দরে বসবে এক শ্বাপদসংকুল বন..
আহ কি আনন্দ কামদেব, কি ভবিতব্য ক্ষণ!!
জীবন মানে খুঁজবে আধুনিক বন্যতায়
অর্থ বিত্ত যৌবন আর ভালবাসা শূন্যতায়....
মাঠে সেঞ্চুরি আর বিছানায় সারমেয় জীবন!!
আহ কি আনন্দ কামদেব, কি ভবিতব্য ক্ষণ!!
দেখছি সবি
বাহ, সারমেয় কবি!!!

আফসোস চেয়ে দেখি, এখনো চেয়ে আছে অজস্র মুখ,
মায়ের আশীর্বাদ, পিতার স্নেহ,
মানুষের দোয়া...
কিন্তু বিফলে যাবে সব..
হোক না যে যত মানিক রতন..
সবই চাপা পড়ে ময়লা বাদামের ঠোঙ্গার মতন...
ষড়রিপুর মায়াজালে..
সারমেয়যুগলের বিষবৃক্ষ তলে..

আর তাই সমাজের সংবিধিবদ্ধ সতর্কীকরণে
অভাব, বড়ই অভাব..
কিসের তা বলার দরকার নেই...
শুধু বলি যে আদমের হৃদয় আছে
তার ভালবাসতে যৌনাঙ্গ লাগে না..
যেমনটা লাগে পশুদের!


সর্বস্বত্ব সংরক্ষিত
ঢাকা, রাত ১২টা ৩৬ মিনিট।


বিঃ দ্রঃ - জাতীয় ক্রিকেট দলে সারমেয় নয় অনুকরণীয় মানুষ চাই!!
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৯
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -২

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

ছবিব্লগ প্রকাশের পর আপনাদের ভাল লাগায় আরেকটি ছবি ব্লগ এবার।
সময়ঃ রাত ৮টা
স্থানঃ টরোন্টর আকাশ
তাপমাত্রাঃ ৫ ডিগ্রী সেলসিয়াস
সূর্যাস্তের পূর্ব মুহূর্তঃ টরণ্টোর আকাশে আজকের সন্ধ্যায় সূর্যের শেষ উঁকি

... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

×