somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেবে দেখবেন কি?

১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরটা আসলেই চোখে পরার মত! প্রগতিশীল সমাজে অচ্ছ্যুত রাজনৈতিক দল জামায়েতে ইসলামীর আমীর নির্বাচন চলছে গোপন ভোটের মাধ্যমে। ৩ জন প্রার্থী; বর্তমান আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, মকবুল হোসেন এবং জনাব মুজাহেদী। ২০১০-২০১২ সালের আমীরী পদের জন্যে এই নির্বাচন। ৭২ টা সাংগঠনিক জেলায় ২৭ হাজার রোকন গোপন ব্যালটের মাধ্যমে তাদের আমীর নির্বাচন করছে, চারজন নির্বাচন কমিশনারের দ্বারা পরিচালিত ৪০ জন প্রিজাইডিং অফিসারের মধ্যমে ইতিমধ্যে ৩৫টি সাংগঠনিক জেলার ১১ হাজার রোকন ভোট দিয়েছে। ক'মাস আগে আওয়ামী লীগও তার নেতা/নেত্রী নির্বাচিত করেছে, জানুয়ারীতে অন্য জায়ান্ট বিএনপিও আয়োজন করতে যাচ্ছে তার আভ্যন্তরীন নেতা/নেত্রী নির্বাচন। যে গনতন্ত্রের দোহাই দিয়ে আওয়ামী লীগের মত সফল ক্ষমতাসীন দল রাজনীতি করছে সে দলে কি কল্পনা করা যায় সভাপতি পদের জন্যে ৩ জন প্রার্থী? শেখ হাসিনাকে ডিংগিয়ে কেউ যদি সভাপতি পদে প্রতিদন্ধিতা করতে চায় তার পরিনতি কি জলিল সাহেবের মত হবেনা? খালেদা জিয়ার সাথে প্রতিদন্ধিতা করার মত কোন মার সন্তান কি বিএনপির জড়ায়ুতে জন্ম নিয়েছে? জামাতে ইসলামের ১৫ হাই কমান্ডের শূরা পরিষদের ১১ জনের বিরুদ্বেই রয়েছে যুদ্বাপরাধের অভিযোগ। হয়ত খুব অল্প সময়ের ভেতর এদের বিচারের মুখোমুখি হতে হবে। ধরে নেই ৩ আমীর প্রার্থীর সবাইকে বিচারে দোষী সাবস্থ্য করে জেলে পাঠানো হল, ভেংগে পরবে কি আজকের জামাতে ইসলাম? মনে হয়না, অচ্ছ্যুত হলেও দলটি এক ব্যক্তি ভিত্তিক নয়, পাশাপাশি দলটিতে চর্চা হচ্ছে গনতন্ত্র। কি হবে আওয়ামী লীগের যদি শেখ হাসিনা সহ শেখ পরিবারের বাকি সবাই কোন কারনে অক্ষম হয়ে পরেন বাংলাদেশে রাজনীতি করার? জিয়া পরিবার ছাড়া বিএনপির মত মেগা লুটেরা দল ৪০ দিনের বেশী রাজনীতির মাঠে টিকে থাকবে এমন কথা স্বয়ং বিএনপির হাই কমান্ডও বিশ্বাষ করেনা।

ব্যপারটা কি হচ্ছে তা হলে! আমরা গনতনন্ত্রের ভীত গড়ে তুলছি দুই পরিবারের হাতে গোনা ক'জন মানুষকে ঘিরে। কি এমন গ্যারান্টি এই মানুষগুলি হাজার বছর বেচে থাকবে? পরিবার দু'টোর রাজনৈতিক মৃত্যু হলে ক্ষমতার দিগন্তে জামাতে ইসলামীর মত দলগুলো কি নতুন শক্তি হিসাবে আবির্ভূত হবেনা? রাজনীতির নামে ব্যক্তি পূজার যে গনতন্ত্র আমাদের দেশে চর্চা হচ্ছে তাতে লং টার্মে লাভবান হচ্ছে মৌলবাদী জামাতে ইসলামের মত দলগুলি। আমাদের সকলেরই জানা এই দলের রাজনৈতিক ফিলসফি হচ্ছে শরিয়া আইন, এক কথায় আফগান ষ্টাইলের সমাজ ব্যবস্থা।

আমরা কি তৈরী তালেবানী সমাজ ব্যবস্থায় বাস করতে? যদি না থাকি তাহলে নতুন করে ভাবা উচিৎ এক ব্যক্তি ভিত্তিক 'গনতান্ত্রিক' স্বৈরাচারী শাষনের ভবিষৎ নিয়ে।
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×