আমু, সামু আর আলু; বাংলাদেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও মুক্তিযুদ্বের চেতনা সমুন্নত রাখার ফাইনাল ফ্রন্টইয়ার! এখানে সিএনএন কায়দায় ২৪/৭ বাংলার দামাল ছেলেরা লড়ে যাচ্ছে নিজদের অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ লড়াই। এ ফ্রন্টে দেশপ্রেমীদের পরাজয় হবে পলাশীর অম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়েরই নামান্তর মাত্র। তাই সচেতন মুক্তিকামী জনতা জান বাজি রেখে চালিয়ে যাচ্ছে এ লড়াই। কবিতা, গান, ইতিহাস ও ভূগোলের পাশাপাশি কলমের অশ্লীল থাবায় স্বাধীনতার ঝান্ডা পতপত করে উড়িয়ে রাখছে সময়ের সাহষী সেনারা। লক্ষ্য করে দেখুন, জামাত, রাজাকার আর ৭১’এর যুদ্বাপরাধীদের ভিড়ে গিজগিজ করছে বাংলার অলিগলি রাজপথ, স্বাধীনতা প্রতি মুহুর্তে যাই যাই করছে তাদের পাকিস্তানী ষড়যন্ত্রের কারনে। তাই এ ষড়যন্ত্র রুখার একমাত্র হাতিয়ার হিসাবে এ দেশের শিক্ষিত সমাজ বেছে নিয়েছে ভার্চুয়াল ফ্রন্টলাইনকে। পাঠক, আপনাদের কি জানা আছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে র্দুনীতির যে বিষাক্ত থাবা, চাঁদাবাজী, খুন, ধর্ষন, অশিক্ষা, কুশিক্ষা, বিকলাংগ শিক্ষা ব্যবস্থা, মৌলাবাদীর বিষাক্ত থাবা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকটের ভয়বহতা, এ সবের একমাত্র কারণ ৭১’এর জামাতী ছাগুরা? না জানা থাকলে জেনে নিন এবং এও নিশ্চিত হয়ে নিন ভার্চুয়াল ফ্রন্টলাইনে এদের নির্মূল করা গেলে বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন সূর্য্যের উদয় হবে, এবং এ সূর্য্যের বন্যায় ভেসে আমরা রাতারাতি পৌঁছে যাব সূখের বন্দরে। ছাগুবিহীন বাংলাদেশে ওসমান গনীদের জন্ম নেয়ার প্রশ্ন আসবেনা, বাবর আলীরা মন্ত্রী হয়ে খুনীদের পাচার করবেনা, প্রধানমন্ত্রী চেকের মাধ্যমে ঘুষ খেতে যাবেনা, তারেক-মামুন আর রেহানা-জয় গংদের উত্থান হবেনা, মন্ত্রী এমপিদের কেউ সরকারী খাঞ্জানীখানার দিকে ভূলেও চোখ ফেরাবেনা। এক কথায়, এ দেশের মানুষ দোয়েল কোয়েল পাখীর গানে ঘুম হতে জেগে উঠবে, মুক্তিযুদ্বের চেতনায় সাতার কাটবে আর সারাদিন স্বাধীনতা নামের সূখ নদীতে নাইতে থাকবে। তাই যারা এখনো দ্বিধায় আছেন তাদের কাছে অনুরোধ, আসুন, সামু, আমু আর আলুতে আসুন, স্বাধীনতা ও মুক্তিযুদ্বের চেতনা সমুন্নত করতে চাইলে দেশপ্রেমের হাইপোথেরমিয়ায় থর থর করে কাপতে থাকুন, রাজাকার আল-বদর কাহিনীতে তলিয়ে দিন ভার্চুয়াল ফ্রন্টইয়ার, গালা গালির ২১বার তোপধ্বনীতে প্রকোম্পিত করুন বাংলার আকাশ বাতাস। পাশাপশি নীরবে নিঃশব্দে শাষন করতে দিন আপনার প্রিয় নেতা-নেত্রীদের। নিশ্চয় সমুন্নত হবে মুক্তিযুদ্বের মহান চেতনা।
আমু, সামু আর আলু, - চেতনার ফাইনাল ফ্রন্টইয়ার!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।