somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিল্লালকে জাতীয় বীর ঘোষনা করা হোক...

০৬ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চুরির সাথে মিথ্যার কি সম্পর্ক তা নিয়ে নতুন কিছু না বল্‌লেও চলবে। এই দুই সত্ত্বা এক কথায় একে অন্যের নিবিড় পরিপূরক! ৩৯ বছর ধরে বাংলাদেশ নামক দেশটার আপাদমস্তক প্রতিষ্ঠিত এমন একটা সত্যকে মিথ্যা প্রমান করলেন জনৈক বিল্লাল। পেশায় গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ চোর। এ নিয়ে মোটেও লজ্জিত নন তিনি, বরং সাংবাদিকদের কাছে অকপটে বলে গেলেন নিজ হাতে গড়ে তোলা চুরি সাম্রাজ্যের চমকপ্রদ কাহিনি। ২০ বছর ধরে কাজ করছেন এ লাইনে, গ্রেফতার হয়েছেন মোট ১৭ বার, কোন বারই ৩ মাসের বেশী জেল খাটতে হয়নি। এ কথা নতুন করে প্রমানের অপেক্ষা রাখেনা বাংলাদেশের ক্ষমতাসীন অথবা ক্ষমতাহীন রাজনীতিবিদ, পেশাজীবি, বুদ্ধিজীবী সহ রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত শতকরা প্রায় ১০০ জন স্বদেশী নিজেদের ভাগ্য গড়েন চুরি বাণিজ্যের উপর। এই চুরিকে হালাল করতে যে সমস্ত জনপ্রিয় টুলস্‌ ব্যবহার করা হয় মিথ্যা তার মধ্যে অন্যতম। বাংলাদেশে মিথ্যাকে লালন করা হয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, মন্ত্রী, এমপি হতে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, সমাজের পাতি নেতা, উপ নেতা, ছটাক নেতার দল নিজেদের ভাগ্য গড়েন মূলত চুরি এবং মিথ্যার আশ্রয়ে। ট্রুথ কমিশনে দেয়া ক'জনের স্বতস্ফুর্ত স্বীকারোক্তি বাদে এ পর্যন্ত বাংলাদেশে কোন চোর নিজের দোষ স্বীকার করছে কি-না এর কোন লিপিবদ্ধ রেকর্ড নেই। এ বিচারে বিল্লালের স্বীকারোক্তি হতে পারে নতুন অধ্যায়ের সূচনা। গ্রামের বাড়ি চাঁদপুর হতে ঢাকায় এসে কাজ খুঁজছিল বিল্লাল, হঠাৎ করেই পরিচয় হয় ভবিষ্যৎ উস্তাদ ছিদ্দিকের সাথে। এই ছিদ্দকের হাত ধরেই নাম লেখান গাড়ি চুরিতে। প্রথম চুরি হতে আয় হয় ২ হাজার। ২০ বছরে গড়ে তুলেছেন বিশাল এক চুরি সাম্রাজ্য। নিজে না জড়িয়ে সাগরেদ দিয়েই কাজ করান এখন এবং ৩/৪ লাখ টাকার কম আয়ের সম্ভাবনা থাকলে এমন গাড়ির দিকে হাত বাড়ান না সাধারণত। বিল্লালের সাফ সুতরা জওয়াব, ২০০ কোটি টাকার মালিক হওয়ার আগ পর্যন্ত চালিয়ে যাবেন এই প্রফেশন। এই প্রতিষ্ঠিত চোরের আপদকালীন দুর্যোগ মোকাবেলায় তৈরী আছে স্পেশালাইজড‌ বিশাল এক টিম। স্ত্রীর নেত্রীত্বে থানা, পুলিশ, উকিল, ডাক্তারদের সমন্বয়ে গড়া এই টিমের বদৌলতে অনেকটা নিরাপদেই চালিয়ে যাচ্ছেন এ ব্যবসা।

বিল্লালের জুতায় হাসিনা, খালেদা, তারেক, ককো, বাবর, মওদুদ, নাজমুল হুদা, নানকদের মত সমসাময়িক রাজনীতির বাঘ ভল্লুকদের পা ঢুকালে খুব কি বড় ধরনের পার্থক্য ধরা পরবে? শোনা যায় বিল্লাল মাত্র ২০ কোটি টাকার মালিক, পার্থক্য নিশ্চয় টাকার অংকে। নিজেরা স্বীকার না করা পর্যন্ত হাসিনা-খালেদা গং কত টাকার মালিক তা আমরা কোনোদিনই জানতে পারবনা। বিল্লালের সাথে পার্থক্যটা এখানেই। বিল্লাল ঘোষনা দিয়েছেন ২০০ কোটি টাকার মালিক হওয়া মাত্র চুরি হতে সড়ে দাঁড়াবেন। আমাদের বাঘ ভল্লুকের দল কত টাকার টার্গেট নিয়ে এ ব্যবসায় জড়িত আছেন তা যদি বিল্লালের মত জানিয়ে দিতেন জাতি হিসাবে আমরা নতুন আশায় বুক বাধতে পারতাম।

যথাযত কর্তৃপক্ষকে অনুরোধ করব বিল্লালকে সময়ের সাহসী সৈনিক হিসাবে আখ্যা দিয়ে বাংলাদেশের নতুন বীর হিসাবে ঘোষনা করতে।

সূত্রঃ দৈনিক আমাদের সময়
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:৪০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×