somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক মালি দুই ফুল...

১১ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওরা তিন জন, ত্রিভুজ প্রেমের তিন চরিত্র। নায়ক আহমদ হোসেন এবং নায়িকা সুমি আক্তার ও বেবি আক্তার। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামের ঘটনা। দুই প্রেম নিয়ে আহমদ হোসেনকে কোথাও কোন সমস্যা মোকাবেলা করতে হয়নি, কারণ নায়িকদ্বয়ের কারোরই জানা ছিলনা নায়কের দ্বৈত জীবনের কথা। ঘাত প্রতিঘাত যাই ছিল তার সবটুকু ধামাচাপা দিয়ে আহমদ হোসেন শেষ পর্যন্ত সুমী আক্তারকেই বেছে নেন পাত্রী হিসাবে। বিয়ের মঞ্চ প্রস্তত। পাত্র পক্ষ সদলবলে উপস্থিত কন্যা পক্ষের বাড়িতে। সবাই খোশ মেজাজে অপেক্ষা করছে কবুল পর্বের জন্যে। এমন একটা আবেগঘন মুহূর্তে বিয়ের আসরে উপস্থিত ত্রিভূজ প্রেমের তৃতীয় পক্ষ, বেবি আক্তার। অনেকটা বাংলা ছায়াছবির কায়দায় চীৎকার করে উঠেন, ’আমি এ বিয়ে মানিনা। আমাকে ও ঠকিয়েছে। আমি আমার ভালবাসার স্বীকৃতি চাই।’ চীৎকার অন্দরমহল হয়ে কনের কান পর্যন্ত পৌঁছায়। লজ্জায় সবার মাথা হেট। এরপর যা ঘটল তার স্ক্রীপ্ট হিন্দি সিনেমায় দূরে থাক গাঁজাখুরি ছবি উৎপাদনে অদ্বিতীয় স্থানীয় পরিচালক ফখরুল হাসান বৈরাগীর মাথায়ও ঢুকবে কিনা সন্দেহ হয়। বিয়ের আসরে উপস্থিত গণ্যমাণ্য মুরুব্বিদের সিদ্ধান্ত মোতাবেক আহমদ হোসেন একই আসরে দুই প্রেমিকাকে স্ত্রী হিসাবে গ্রহন করতে বাধ্য হন।

এবার আসুন ঘটনার উপর তিন পক্ষের মন্তব্য শুনি।

- আহমদ হোসেনঃ ’বেবি আক্তারের সংগে সম্পর্ক থাকলেও সুমি আক্তরাকে বিয়ে করার সিদ্বান্ত নেই। বিয়ের আসরে বেবির উপস্থিতিতে বিব্রত হলেও তাকেও স্ত্রীর মর্যাদা দিয়েছি।’
- বেবি আক্তারঃ ’ভালবাসার মর্যাদা পেয়েছি’
- সূমী আক্তারঃ ’ভগ্যে যা ছিল তা-ই হয়েছে।’
এ প্রসংগে সূমীর বাবা আশরাফ আলী (আওয়ামী লীগ নেতা নন) বলেন, ’যা হওয়ার হয়ে দেছে। এ নিয়ে কথা বাড়িয়ে লাভ কি’। বেবীর মা বলেন, মেয়ে স্বেচ্ছায় বিয়ে করেছে। এ নিয়ে আমি শংকিত (মার মন!)।’ তবে রাঙ্গুনিয়া কাজী সমিতির সাধারণ সম্পাদক মোহম্মদ ইসহাক হোসেন বলেন, ’দুই মেয়ের পরিবার রাজী থাকলে এ বিয়েতে ধর্মীয়ভাবে কোন ঝামেলা নেই (মিয়া-বিবি রাজী তো কেয়া করেগা কাজী!)।’

বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই, আইন নাই, শৃংখলা নাই, এত কিছু নাই'এর দেশ বাংলাদেশে নাই নাই মাতম অনেকটা অতিরঞ্জিত মাতম নিশ্চ্য, রাঙ্গুনিয়ার ত্রিভূজ প্রেমের সফল সমাপ্তি কিন্তু তাই প্রমান করে। একদিনে একই আসরে দুই প্রেমিকাকে এক সাথে বিয়ে, দুনিয়ার কোথায় পাওয়া যাবে এমন সুখ (আদৌ কি?)!
Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:০৬
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×