somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ওয়াহিদুজ্জামান রুমিজের মৃত্যু...

১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫০ জোড়া ইলিশ সাথে তোরণ ও মঞ্চ বানিয়ে বর্ষবরণের জন্যে তৈরী হচ্ছিল আদাবরের ওয়াহিদুজ্জামান রুমিজ। সে প্রস্তুতি আলোর মুখ দেখলো না ঘাতকদের বুলেটের কারণে। বেলা আড়াইটায় রাজধানীর আদাবর থানার পেছনে ঘটে প্রকাশ্য খুনের ঘটনা। অল্প বয়সী তিন অস্ত্রধারী রুমিজের মাথা ও পিঠে গুলি চালিয়ে পায়ে হেঁটে বীরের মত ত্যাগ করে ঘটনাস্থল। বাংলাদেশের যে কোন লাশের আসল পরিচয় তার রাজনৈতিক পরিচিতি, রুমিজের বেলায়ও এর ব্যতিক্রম ছিলনা। রুমিজ ছিল ঢাকার ৪৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ৫৪ হাজার বর্গমাইলের দেশ বাংলাদেশে যে কোন ছাত্রলীগের মত ৪৩ নম্বর ওয়ার্ডেও এই লীগ ব্যস্ত চাঁদাবাজি ও স্থানীয় ব্যবসা বানিজ্য নিয়ন্ত্রণ নিয়ে। রুমিজের মৃত্যুর পেছনে পুলিশ যে কটা কারণ নির্ণয় করেছে তার মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও সাংগঠনিক কোন্দল অন্যতম। জানা গেছে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় প্রায় ৩০টি গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করত প্রতিপক্ষ নবী গ্রুপের লোকজন। রুমিজ পাঁচ-ছয়টি গার্মেন্টের ঝুট ব্যবসা নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল পেশিশক্তির বদৌলতে। এখানেই রোপিত হয় রুমিজের মৃত্যু বীজ। পুলিশ আরও বলছে রুমিজ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হতে চেয়েছিল, এ কারণে প্রতিপক্ষের সাথে বিরোধ তৈরি হতে পারে। কারণ যাই হয়ে থাকুক না কেন সত্যি হল রুমিজ ছিল ছাত্রলীগের নেতা এবং ব্যস্ত ছিল ক্ষমতার ছত্রছায়ায় লুটপাট বাণিজ্যে। এক রুমিজের উত্থান ও পতনের কাহিনিতে হাত দিলেই বেরিয়ে আসবে আজকের ছাত্ররাজনীতির আসল চেহারা।

সমসাময়িককালে একজন ছাত্র রাজনীতিতে জড়ায় বিভিন্ন কারণে, তার মধ্যে অন্যতম পেশী ও অস্ত্রের মুখে সমাজকে জিম্মি করে নিজের ভাগ্য ফেরানো। বর্তমান ক্ষমতাসীন দল অনেকদিন ক্ষমতাহীন থাকার কারণে এর প্রথম সারীর নেতা-নেত্রীদের পাশাপাশি রুট লেভেলের নেতা কর্মীদের ক্ষুধাও শুকিয়ে রুপান্তরিত হয় সাহারা মরুভূমিতে। এত লম্বা উপোস এনারেক্সিয়া/বুলিমিয়া রোগে আক্রান্ত হওয়ার আগেই দিগন্ত রেখায় ধরা দেয় ক্ষমতা নামের তৈলাক্ত সোনার হাঁস। এই হাঁসের উপর পৈশাচিক শক্তিতে ঝাপিয়ে পরে একদিকে মেইনষ্ট্রীম আওয়ামী লীগ, সাথে যোগ দেয় ছাত্রলীগের মত অপরিহার্য অংগ প্রত্যঙ্গ। সংগত কারণেই বাংলাদেশ এ মুহূর্তে আওয়ামী ক্ষুধা নিবারণের উর্বর চারণভূমি। 'সার্ভাইভাল অব দ্যা ফিটেস্ট', রুমিজের মৃত্যুকে এভাবে বর্ণনা করলেই বোধহয় সত্যের খুব কাছাকাছি যাওয়া যাবে। আওয়ামী লীগ কি চিরুনি অভিযানে নামবে এই ছাত্র নেতার অকাল মৃত্যুর জন্যে দায়ী ব্যক্তিদের আইনের হাতে সোপার্দ করতে (যেমনটা করেছিল শিবিরীয় জল্লাদদের বেলায়)? মনে হয়না এ জনমে তারা তা করতে যাবে। নিজেদের বর্জ্য পদার্থ ঘাঁটাঘাঁটি করতে গেলে এমন সব 'সুগন্ধ' বেরিয়ে আসতে পারে যার তলায় সমাহিত হতে পারে নেত্রী পুজার ভাল মানুষী।

ও হ্যা, আরও একটা তথ্য আছে। নিহত রুমিজের বোন রুবিনাও স্থানীয় যুব মহিলা লীগের নেত্রী। এই নেত্রী কোন পথে নিজের ভাগ্য গড়ছেন তা জানতে হলে আমাদের হয়ত অপেক্ষায় থাকতে হবে আরও একটা লাশের। পাঠক, ধৈর্য্য ধরে অপেক্ষা করুন রুটি হালুয়া নিয়ে একদল কুকু্রের কামড়া কামড়ি 'উপভোগ' করতে।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×