somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিবিদদের মানষিক চিকিৎসা বাধ্যতামূলক। আসুন জোর দাবি জানাই...

২১ শে নভেম্বর, ২০১১ ভোর ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিদ্যুৎ ভর্তুকির সমালোচকদের দুই দিন করে সংযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। হিন্দি সিনেমার ভিলেন কায়দায় দেয়া এ বক্তব্যের তৃতীয় কোন অর্থ আছে কিনা তা প্রধানমন্ত্রীই বলতে পারবেন, তবে দেশের সংখ্যাগরিষ্ঠ ম্যাঙ্গো পিপলদের ঘোষনা দিয়ে বিদ্যুৎ বঞ্চিত করার কোন কারণ আছে বলে মনে হয়না। তারা এমনিতেই বঞ্চিত। কেবল বিদ্যুৎ নয়, গ্যাস, পানি, আইনের শাসন, স্বাভাবিক জন্ম-মৃত্যুর নিশ্চয়তা সহ সমাজ ও রাষ্ট্রের দেয় সব ধরনের মৌলিক অধিকার হতে তারা বঞ্চিত। আইন করে বঞ্চিতদের মুখ বন্ধ করা যায়না, সভ্যতা বিবর্তনের গোটা ইতিহাসটাই হেটে গেছে এ পথে। ১৯৭৪ সালেও এ চেষ্টা হয়েছিল। কথা বলার জন্মগত অধিকার কেড়ে নিয়ে প্রধানমন্ত্রীর পিতাও চেষ্টা করেছিলেন প্রতিবাদীদের শায়েস্তা করতে। কাজ হয়নি। হুমকি, ধামকি, পেশি শক্তি আর পা চাটা আইন আদালত দিয়ে হীরক রাজত্ব কায়েম করা যায়, উজির নাজির কোতোয়ালদের চাটুকারীতায় সাতার কাটা যায়, কিন্তু দিন শেষে এই রাজত্ব তাসের ঘরের মত ধ্বসে পরে, আর রাজার গলায় দড়ি ঝুলিয়ে প্রজারাই খানখান করে দেয় তার তখততাউস।

রাজনীতি নামের বাংলাদেশীয় অনাচার, পাপাচার আর অপশাসনের বয়স দেখতে দেখতে ৪০ বছর হয়ে গেল। বিভক্তির বিষাক্ত বীজ এ ফাঁকে জাতিকে ঠেলে দিয়েছে গৃহযুদ্ধের দোরগোড়ায়। রাজনীতি রূপ নিয়েছে ঘোলা পানিতে রুই-কাতল শিকারের উর্বর জলাশয়ে। আমাদের প্রধানমন্ত্রী পাইক পেয়াদা পরিবেষ্টিত হয়ে সে জলাশয়েই কেলি করছেন আর বিদ্যুৎ বন্ধের মত রাজকীয় অধ্যাদেশ জারি করছেন। প্রতিপক্ষের বুদ্ধিজীবী যারা সরকারের কাজে একমত নয়, তাদের জন্যেই নাকি এ শাস্তির আয়োজন। সরকারের পারিবারিক সম্পত্তি বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিরুদ্ধে কলম ধরা শাস্তিযোগ্য অপরাধ, এমনটাই নাকি নতুন বাংলাদেশের রীতিনীতি, ডিজিটাল বাংলাদেশ গড়ার হাত-পা। একদল পা চাটা বুদ্ধিজীবী ছাড়াও সরকারের সমালোচক আছে, এবং এ সংখ্যা কোটিতেও সীমাবদ্ধ নেই। তাদের কেউ কেউ পয়সা দিয়ে বিদ্যুৎ কিনে ইন্টারনেট ব্যবহার করছে এবং দলীয় চেলাচামুণ্ডাদের পকেট ভারী করার রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের সমালোচনা করছে। প্রশ্ন উঠবে, তাদের জন্যে কোন ধরণের শাস্তির ব্যবস্থা করেছেন আমাদের প্রধানমন্ত্রী?

বিদ্যুৎ বিছিন্ন করা নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন তা কেবল মানসিক ভারসাম্যহীনদের মুখেই শোভা পায়। রাজনীতিবিদ নামের এসব উন্মাদদের মানসিক চিকিৎসা অনেকটাই জরুরী হয়ে পরেছে। দু বছর পর আমাদের নতুন করে পছন্দ করতে বলা হবে এসব পাগলদের একজনকে। রাজনীতিতে সক্রিয় বাংলাদেশি রাজনীতিবিদদের মানসিক চিকিৎসা বাধ্যতামূলক করার দাবিতে আসুন গলা মেলাই। এটা খুবই জরুরি।

১২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×