somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি আরব ডায়েরি – ২৬ (তায়েফ শহরে কয়েকদিন-১...)

২১ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হজ্জ্বের কারনে নভেম্বরের ১-১১ তারিখ পর্যন্ত বন্ধ ছিল। আমাদের অনেকেই এ ছুটিতে ঢাকা চলে গেছে। আমরা তিন ফ্যামিলি (আদিল ভাই, মিলন আর আমি) রয়ে গেছি। অনেকদিন ধরেই চিন্তা করছিলাম তায়েফ ঘুরতে যাব। এক্ষেত্রে ভাবী’র উৎসাহ ছিল বেশী। তায়েফে কোথায় কোথায় বেড়াতে যাওয়া যায় ইন্টারনেট খুঁজে আমি তার একটা লিস্ট করে ফেললাম।

তায়েফ ১৮০০ মিটার (৫,৬০০ ফিট) উপরে অবস্থিত একটি শহর। নানা কারনে তায়েফ বিখ্যাত হয়ে আছে। মক্কা প্রভিন্সের অন্তর্গত শহরটি আল-হাদা পাহাড়ের উপরে অবস্থিত। এখান থেকে মক্কা মাত্র ৪৫-৬০ মিনিটের ড্রাইভ। মনোরোম আবহাওয়া, আরামদায়ক ঠান্ডা ও চোখ জুড়ানো সবুজের কারনে তায়েফকে Summer Capital হিসাবে বিবেচনা করা হয়। পাশেই রয়েছে রেড সি ও জেদ্দা। অবস্থানগত ও আবহাওয়ার কারনে তায়েফ যুগে যুগে সবাইকে আকৃষ্ট করেছে।

নানা রকমের পাখি এখানে দেখা যায়। ফুল বিশেষ করে গোলাপ উৎপাদনের জন্য তায়েফ বিখ্যাত। আর একে কেন্দ্র করে তায়েফে অনেক পারফিউম/আতরের কারখানা গড়ে উঠেছে। গত সামারে তায়েফের নানা রকম ফুল দিয়ে বিশাল বড় একটা কার্পেট বানানো হয়েছিল।





কিন্তু তায়েফে আমাদের পরিচিত কেউই ছিলনা। আমরা খুঁজছিলাম কাউকে পাওয়া যায় কিনা, যে কিনা আমাদের গাইড করবে। অনেক মেহনতের পর আদিল ভাই একজনকে পেলেন। উনি তায়েফ ইউনিভার্সিটিতে আছেন। বললেন আমাদেরকে যথাসাধ্য সাহায্যের চেষ্টা করবেন, প্রয়োজন পড়লে ওনার গাড়ীতে তায়েফ ঘুরিয়ে দেখাবেন। আমরা খুশী হলাম না। একজন শিক্ষক আমাদেরকে নিয়ে সারা দিন, সারা রাত ঘুরে বেরাবেন ব্যপারটা ভালো দেখায় না। ... শেষে আমাদের পরিচিত একজন ড্রাইভার মাধ্যমে ওখানকার একজন বাংলাদেশি ড্রাইভারের নাম্বার পেলাম।

আমরা ১ সপ্তাহ আগেই SAPTCO তে টিকেট বুকিং দিয়ে দিলাম। SAPTCO হচ্ছে “সৌদি পাবলিক ট্রান্সপোর্ট কোঃ”। ১৯৭৯ সালে এর যাত্রা শুরু। দেশের ভেতর ও দেশের বাহিরে গালফ দেশগুলোতে চলাচল করে, এর মার্সিডিস বেঞ্জ গাড়ীগুলো বেশ আরামদায়ক।

আমরা টিকেট কাটতে গিয়ে একটা ভুল করলাম। যেহেতু সামনে হজ্জ্ব, তাই বেশীরভাগ SAPTCO গাড়ীগুলো মক্কাতে নিয়ে যাওয়া হয়েছিল। তখন দিনে মাত্র ১টি বাস তায়েফ যেত। তাই আমরা তাড়াহুড়া করেই ১ সপ্তাহ আগেই টিকেট কেটেছিলাম। রাউন্ড টিকেট ১ জনের ভাড়া ছিল ২২০ রিয়াল আর তায়েফ যেতে সময় লাগে ৮-১০ ঘন্টা। পরে জেনেছিলাম সৌদি এয়ারে রাউন্ড টিকেট ১ জনের ভাড়া মাত্র ৩০০ রিয়াল, ১ ঘন্টাতেই যাওয়া যেত। আমরা ভেবেছিলাম সৌদি এয়ারে অনেক খরচ হবে, তাই চেক করিনি। পরে আমরা সবাই আফসোস করলাম।

মানুষের জীবনে নাকি অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটে যার ব্যাখ্যা পাওয়া যায়না। আমাদের এই তায়েফ ভ্রমনেও আমরা তেমন একটা ঘটনার মুখোমুখি হই। পুরো ভ্রমনটা আনন্দদায়ক হলেও, সবার শেষে এসে তা বিষাদে পরিণত হয়। একটি মিরাকল এসে আমাদের এ ভ্রমনকে পূনরায় আনন্দময় করে তুলে।

ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৯
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×