অনেকদিনই ভাবছিলাম একটা ইবুক রিডার কিনলে কেমন হয়। শুয়ে বসে আয়েশ করে পড়া যাবে। মাঝে মাঝেই লং ট্রিপে যাই- তখন সময়ও কাটবে।
এরি মধ্যে Amazon তাদের নতুন ইবুক রিডার Kindle Fire বের করার ঘোষণা দেয়। যতই তাদের রিভিউ দেখি, ইউটিউব ভিডিও দেখি- ততই এর প্রেমে পড়ে যাই। অন্য কোন ইবুক রিডারের কথা ভাবতেও পারিনা। গত ডিসেম্বরে এটা বাজারে আসার পর আমেরিকায় ক্রিসমাস গিফট হিসাবে রেকর্ড সংখক (প্রায় ৩ মিলিয়ন) বিক্রী হয়েছে।
আমি যখন অনলাইনে অর্ডার দিতে গেলাম, পড়লাম বিপদে। এটা শুধু মাত্র USA’র জন্য। সৌদিতে ডেলিভারি দিবেনা। মন খারাপ হয়ে গেল। KKU’র এক TA’র সাথে কথা হলো । আমেরিকায় তার নিজস্ব এড্রেস আছে। সে এনে দিতে পারবে। অর্ডার করে দিলাম। আমেরিকার এড্রেসে Kindle Fire আসলো, সেখান থেকে সৌদি এড্রেসে ডেলিভারি হলো। ২০/২৫ দিনের মাথায় পেয়ে গেলাম মাত্র $ ১৯৯ ডলারের Kindle Fire।এত কম দামে এরকম একটা ভালো জিনিষ সত্যিই অবিশ্বাস্য।
স্লিম এবং হ্যান্ডি
কভার সহ
এখন পর্যন্ত এটা ব্যবহার করে আমি তৃপ্ত। এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। বই পড়ার সাথে সাথে বাড়তি হিসাবে গান শোনা ও মুভি দেখা যায়। ইন্টারনেট ব্রাউজিং এক কথায় দারুণ। অপেরা মিনি ডাউনলোড করে নিয়েছি, শুয়ে শুয়ে সামু ব্লগ পড়ি। এমাজনের ক্লাউড স্টোরেজ এ ৫ গিগা জায়গা আছে, প্রয়োজন মতো বই আপলোড করে রাখা যাবে। সন্দেহ ছিল বাংলা বই পড়া যাবে কিনা। অবাক হয়ে দেখলাম পড়া যাচ্ছে।
বাংলা ইবুক
তবে কিছু অসুবিধাও আছে। USA’র জন্য বলে ওদের ফ্রি সার্ভিসগুলো ব্যবহার করতে পারছি না। ইন্টারনার স্টোরেজ মাত্র ৮ গিগা, ৬ গিগা ব্যবহার করা যায়। ব্লুটুথ নেই।
তারপরও আমি খুশী- বই পড়া যাচ্ছে খুব সহজেই। হ্যাপি রিডিং।
বিস্তারিত এখানে -
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



