somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফারাসানের নীলে-৪ (আরব ডায়েরি-৭৬)

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১ম পর্ব
২য় পর্ব
৩য় পর্ব

সমুদ্রের মাঝ দিয়ে আমাদের জাহাজ এগিয়ে চলছে। রেড সি’র নীল জল হাতছানি দিয়ে ডাকছে। কিন্তু মনে শান্তি নেই।

মোশতাক ভাই আলীর সাথে কথা বলতে পারলেন। আমরা আলীকে পরের জাহাজে রওনা হতে বললাম। জানতে পারলাম, গাড়ীর সংখ্যা বেশী হয়ে যাওয়ায় অনেকেই সময়মত জাহাজে গাড়ী তুলতে পারেনি। মাঝ সমূদ্রে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এখন অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই।

জাহাজটি বেশ বড়ই বলতে হবে। মোটামুটি ৫০০ যাত্রী ও ৫০-৭০ টি গাড়ী অনায়াসে যাতায়াত করতে পারে। নীচ তলায় গাড়ী রাখার ব্যবস্থা আর উপরে যাত্রীদের বসার ব্যবস্থা করা হয়েছে। জাহাজের সিটগুলি আরামদায়ক ছিল। আমি ছবি তোলার চেষ্টা করতেই কোথা থেকে এক সিকিউরিটি গার্ড এসে বাঁধা দিল। তাই কোন ছবি তুলতে পারলাম না। জাহাজের জানালা দিয়ে রেড সি’র নীল জল দেখতে দেখতে বাকী সময়টুকু পার করে দিলাম।

ফারাসানের পর্যটনের ক্ষেত্রটি এখন পর্যন্ত সৌদিদের মাঝেই সীমাবদ্ধ। প্রচার বিমুখতা, ভিন্ন কালচার, দূর্বল যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন কারন ফারাসানকে অগোচরেই রেখে দিয়েছে। তারপরও কালেভাদ্রে সৌদিতে অবস্থানকারী বিদেশীরা ফারাসান ঘুরে যান। সৌদি সরকার পর্যটনের গুরুত্ব অনুধাবন করে রেড সি’র উপর দিয়ে জিজান থেকে ফারাসান একটি সেতু তৈরির চিন্তা ভাবনা করছে। সেতু তৈরির সাথে সাথেই ফারাসান নিশ্চিতভাবে পর্যটকদের স্বর্গ বলে বিবেচিত হবে।

Hareed (Parrot-fish) Festival
প্রতি বছর এপ্রিল/মে মাসে ফারাসানে হারিদ উৎসব হয়। হারিদ মানে হচ্ছে Parrot-fish। রঙ্গীন ও দেখতে সুন্দর প্যারট ফিশগুলো এই সময়টাতে অগভীর পানিতে চলে আসে। মাছগুলোকে অগভীর পানিতে ঘেরাও দিয়ে উৎসবের সাথে ধরা হয়। যে সবচেয়ে বেশী মাছ ধরতে পারে, তাকে পুরুষ্কৃত করা হয়। প্রতি বছর এই সময়টার জন্যই এই এলাকার সৌদিরা অপেক্ষা করে।




Parrot-fish


হারিদ উৎসব

ঘন্টাখানেক পর আমরা ফারাসান দ্বীপে পৌছলাম। স্বচ্ছ নীল জল আমাদের আমন্ত্রণ জানাল। জাহাজ থেকে বের হতেই তীব্র আলোতে চোখ ধাঁধিয়ে গেল। সেই সাথে তীব্র গরম তার অস্তিত্বের জানান দিল। আমরা জাহাজ অফিসের ভেতরেই পরবর্তী শিপের জন্য অপেক্ষা করতে থাকলাম যেটাতে আলী আসবে। আমরা কয়েকবার বাহিরে গিয়ে দেখার চেষ্টা করেছি কোনভাবে সময়টা কাজে লাগানো যায় কিনা, চারপাশটা ঘুরা যায় কিনা- কিন্তু গাড়ী ছাড়া কোথাও যাওয়ার উপায় দেখলাম না। যে পাশটায় পোর্ট, তার বিস্তীর্ণ এলাকা জুড়ে খোলা প্রান্তর। এই আলো ঝলসানো তীব্র গরমে হাঁটার প্রশ্নই উঠে না।

বসে থাকতে থাকতে আমরা বিরক্ত। ২ ঘন্টা পর জাহাজ আসল, লেট করেছে। ঝাকড়া চুল নিয়ে আলী আমাদের সামনে গাড়ী নিয়ে হাজির হল। মুখে হাসি লেগেই আছে। আমরাও হাঁফ ছেড়ে বাঁচলাম। পোর্ট এলাকা থেকে বেরিয়ে গাড়ী থেকে নিশ্চল সমুদ্রের যে মায়াময় নীল রূপ দেখলাম, তা সারা জীবন সবার হৃদয় গহীনে আঁকা থাকবে।




ছবিঃ ইন্টারনেট

(চলবে)
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৫৫
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×