৩.
দিদি, লক্ষ্মীকে আমার খুব ভালো লাগে। (লক্ষী দিদিদের পাশের বাড়ির মেয়ে)
ফাজিল কোথাকার, ফাইলামির আর জায়গা পাসনা, হে !
সত্যি বলছি, লক্ষীকে পেলে আমার আর কিছু লাগবে না ।
তুই না মুসলমান আর লক্ষীতো হিন্দু !
দিদি, প্রেম কি আর ধর্ম মানে ? এই কথা বলে রাজিবের দিকে তাকিয়ে দিদির অলক্ষ্যে আলতো করে চোখটা মেরে দিলাম ।
অসভ্য, যাঃ, আমার সামনে থেকে যা ! খবরদার আবার এই কথা বললে মাথা ফাটাইয়া ফালামু।
মন খারাপ করার ভান করে দিদির বাসা থেকে বের হয়ে এলাম। গেইটের বাহিরে গিয়েই রাজিব আর আমি গলা ফাটিয়ে হাসি। দিদিকে ভালই বোকা বানানো গেল।
একটু পরেই দিদি মোবাইলে ফোন করে বললো, "এখনি বাসায় আয়"
গেলাম দুইজনে আবার বাসায়।
এইবার দিদি বললো, "সত্যি করে বলতো , সত্যি তুই লক্ষীকে পছন্দ করিস কিনা"? তাহলে তো একটা ব্যবস্হা করতে হবে।
বুঝলাম, রসিকতা বেশি হয়ে গেছে। বললাম Sorry দিদি আসলে একটু মজা করলাম তোমার সাথে। তারপর আর কি ! পিঠে ধাড়াম করে একটা কিল
৪.
রাজিবের ফোন, বললো, দোস্ত দিদির বিয়ের কথা বার্তা চলতেছে। তোর ভার্সিটি বন্ধ কবে ?
বললাম, কোন চিন্তা করবিনা, এখন সেমিস্টারের শুরুর দিকে তাই আমি যে কোন সময়ে আসতে পারবো।
তার পর ! সময় মত দিদির বিয়ে হয়ে গেলো। বোন হারাবার যে কি ব্যথা সেইবার টের পালাম। কিভাবে একটা মেয়ে সবকিছু, ভাই, বোন, আত্মীয় স্বজন ঘর বাড়ি ছেড়ে অন্য ভুবনে চলে যায় ?
৫.
আস্তে আস্তে কমিউনিকেসন গ্যাপ বাড়তে লাগলো আমিও পড়াশুনা নিয়ে খুব বেশী ব্যস্ত হয়ে গেলাম। তারপর চাকরি। তারপর উচ্চ শিক্ষার জন্য বিদেশে আসা। কোন বন্ধন আর পিছু টানে না, কারও কথা মনেও হয়না খুব একটা। মনে হলেও বুক মোচড় দিয়ে উঠেনা , কেমন যেন যান্ত্রিক হয়ে যাচ্ছি দিনদিন।
আনেক দিন পর গত পরশু রাজিবের এইরকম একটা ইমেল পেলাম
"দোস্ত, তুই হয়তো জানিস না যে দিদির একটা মেয়ে হয়েছে তিন মাস আগে। কিন্তু, এখন বাচ্চাটার অবস্হা খুব খারাপ, ল্যাব এইডে ICU আছে । দোয়া করিস"
সাথে সাথে ফোন দিলাম রাজিবের মোবাইলে। কেউ ধরলোনা ! একবার , দুইবার, অনেকবার ট্রাই করলাম, কেউ রিসিভ করলো না।
পরের দিন , সকালে আবার ফোন দিলাম, রাজিব ধরলো।
প্রথমেই জানতে চাইলাম দিদি কেমন আছে ?
বললো ভাল। কিন্ত বাচ্চাটা গতকাল মারা গেছে।
আমি স্তব্ধ হয়ে গেলাম !
রাজিব বললো, দিদিকে পারলে একটা ফোন দিস
আমি বললাম ঠিক আছে। কিন্তু লজ্জায় বলতে পারলাম না , যে আমার কাছে দিদির মোবাইল নাম্বার নেই ।
থাকলেই বা কি হতো, কি সান্তনা দিতে পারতাম সন্তান হারা মা কে ?
দিদি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি এই লেখার মাধ্যমে নিজের অজান্তেই সময়ের স্রোতে তোমাকে ভুলে যাবার জন্য। জানি তোমার ভালোবাসার, স্নেহের প্রতিদান দেওয়ার সাধ্য আমার নেই, তার পরও পৃথিবী যে প্রান্তেই থাকিনা কেন, ভাববো, আমার একটা দিদি আছে যে আমার আপন বোনের চেয়েও আপন।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



