৩০ X ৩০ মিটার বিশাল একটা রুম। চারদিকে স্তরে স্তরে সাজানো হাজার হাজার লক্ষ লক্ষ বই। বাংলা, ইংরেজি, আরবী , ঠাকুরমার ঝুলি থেকে এলেক্সী টলোস্টয় পর্যন্ত। নজরুল, গালিব, বায়রন থেকে শুরু করে টিনটিন পর্যন্ত। কামসূত্র থেকে শুরু করে বেদ, কোরআন , বাইবেল কিছুই বাদ যাবে না। ইতিহাস, বিজ্ঞান, মাসুদ রানা, আজিমভ, রসময় গুপ্ত, প্লেটো, রবিন্দ্রনাথ কি নেই এই লাইব্রেরিতে। মেক্সিম গোর্কী, আইনস্টাইন, হুমায়ুন আহমেদ, মির্চা এলিয়াদ, সেক্সপিয়ার থেকে শুরু করে আমাদের মিলন পর্যন্ত। যেদিকে তাকাই ডানে, সামনে , উপরে নিচে শুধু বই আর বই।
শুধু ঘরের মাঝখানে একটা রোলিং চেয়ার। আর আমি আধ শোয়া অবস্হায় সারাদিন শুধু বই পড়ছি তো পড়ছিই। শুধু সকাল ও রাতের বেলা কাজের ছেলেটা এসে খাবার দিয়ে যায়। ঘরের একটাই মাত্র দরজা ও একটাই মাত্র জানালা। এই ঘরে কারও প্রবেশাধিকার নেই, শুধু ভোরের আলো ও খাবারের জন্য কাজের ছেলেটা ছাড়া।
রোলিং চেয়ারে পড়তে পড়তে ঘুমিয়ে যাচ্ছি আবার হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে তার পর থেকে পড়া শুরু করছি।
--------------
আমার অনেকগুলো পাগলাটে স্বপ্নের একটা এরকম
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৮ রাত ৯:৪৬