আমার প্রিয় পোস্ট

সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।

পুনর্জন্ম ......... (ফ্যান্টাসী ছোট গল্প)

১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০০

শেয়ারঃ
0 2 0

১.
মেয়েটা ছেলেটার থেকে বয়সে পনের বিশ দিনের মত বড়ই হবে, কিন্তু এই নিয়ে তার সে কি ভাব ! সুজোগ পেলেই ছেলেটাকে খোটা দিতে ভুলে না।

ছেলেটাও কম যায় না। সে বলে মাত্রতো পনের বিশ দিনের বড় আর এতেই এতো ভাব ? আর ভালোবাসায় বয়স কোন ব্যাপার না, তুমি তা জানো না ? তারপর ছেলেটাও একটু ভাব নিয়ে বলে, "আর আমিতো নিতান্তই দয়াপরবসত হয়ে তোমার সাথে আছি।" এইটা বলে ছেলেটা একটু বুক টান টান করে দাড়ায় ।

মেয়েটা একটু ভেংচি কেটে বলে কে বলেছে আমার সাথে পড়ে থাকতে, যাও না চলে দেখি কে তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে !

২.
জন্মের পর থেকেই ওরা দুইজন যেন দুই দেহ এক আত্মা। পাশাপাশি বড় হয়েছে, এক জন আর এক জনকে ছাড়া বেঁচে থাকা যেন ভাবতেও পারে না। যদি কোনদিন ছেলেটার একটু খাবার কম পড়ে যায় মেয়েটা নিজে কম খেয়ে ছেলেটাকে খাওয়ায়। ছেলেটা প্রথমে একটু না না করলেও পরে ঠিকই খেয়ে নেয়। ছেলেটা একটু পেটুকতো তাই। মেয়েটার কি যে ভালো লাগে এই খাওয়ার দৃশ্য দেখতে ! তার চোখ ভিজে যায়, সে আস্তে করে মাথাটা ঘুরিয়ে নেয় অন্যদিকে যাতে ছেলেটার চোখে ধরা না পড়তে হয়। ছেলেটার কোনদিকে খেয়াল নেই, এক মনে খেয়ে যায়। খাওয়া শেষ হলে সে জিজ্ঞাস করে তুমি পেট ভরে খেয়েছো তো ? মেয়েটা বলে, আমার অল্পতেই হয়, তোমার মত আমি অত খাই খাই করি না। ছেলেটা একটু লজ্জা পায়।

দুপুর বেলায় যখন প্রখর রোদ উঠে তখন ছেলেটা নিজের দেহ দিয়ে মেয়েটাকে আড়াল করে রাখে আর মেয়েটা আরাম করে ঘুমায়। ইস ! কি সুন্দর লাগে তাকে যখন সে ঘুমায়, ঠিক যেন সে অন্য গ্রহের কেউ । ছেলেটা আলতো করে মেয়েটিকে ছুঁতে চাই, কিন্তু ছুতে গিয়েও আবার ফিরে আসে , যদি তার ঘুম ভেঙ্গে যায় ! ঐ দিকে দিন দিন তার গায়ের রং রোদে পুড়ে আরও কালচে সবুজ হয়ে যাচ্ছে। কিচ্ছু যায় আসে না, গায়ের রং দিয়ে সে কি করবে ? সে পুড়ে কয়লা হয়ে যাবে তারপরও মেয়েটার গায়ে একফোটা রোদ লাগতে দিবে না। মেয়েদের গায়ের রং টাই আসল। ইস্ কি সুন্দর দিন দিন কাচা হলুদের মত হচ্ছে ওর গায়ে রং ! ছেলেটা শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

৩.
পাড়ার কিছু বখাটে প্রায়ই এইদিক দিয়ে যায় আর মেয়েটার দিকে লোভাতুর দৃষ্টিতে থাকিয়ে থাকে আর নিজেরা নিজেরা কি কি যেন বলাবলি করে ! ভয়ে মেয়েটা গুটিশুটি মেরে যায়, ছেলেটাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। ছেলেটাও খুব সাহস করে বলে, "কোন ভয় নেই তোমার, যতক্ষন পর্যন্ত আমি আছি ততক্ষন ওরা তোমার কিছু করতে পারবেনা"। কিন্তু ছেলেটা জানে আসলে ও কত অসহায়। ওর বুকটা হুহু করে উঠে।

৪.
ছেলেটা বলে , "তোমাকে আজ খুব সুন্দর লাগছে, তোমার গা থেকে মন মাতানো কেমন একটা মৌ মৌ গন্ধ আসছে !"

মেয়েটা একটু লজ্জা পায় তার পর বলে, "তুমিতো স্বার্থ ছাড়া কিছু বলো না, তো হঠাৎ আমার এত প্রশংসা ! কি ব্যাপার ?"

আরে নাহঃ ! তুমি সবকিছুতেই আমার দোষ খুজ কেন ? আসলেই তোমাকে আজ খুব সুন্দর লাগছে।

মেয়েটার গালে একটু গোলাপী আভা ফুটে উঠে, কিন্তু কিছু বলে না।

ছেলেটাও চুপ থাকে কিছুক্ষন। অনেকক্ষন পর ছেলেটি বলে, "তোমাকে একটু ছুঁই ?"

একটা ধমক দিয়ে মেয়েটা বলে, ও এই তাহলে তোমার মতলব, অসভ্য ! বেহায়া ! দেখছনা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে ?

ছেলেটা একটু থতমত খেয়ে যায়। মুখ ভার করে মেয়েটার পাশ থেকে একটু সরে আসে আর ভাবে, ও এত কঠোর কেন ? একটু ছুয়ে দিলে কি হয় ?

মেয়েটা ভাবে, ও এখনও ছোয় না কেন ? এত বোকা কেন ও ? ইস্ এইভাবে ধমক না দিলেও পারতাম।

৫.
হঠাৎ করে একদিন সেই বখাটেগুলো আবার হাজির। একজন বললো, "দেখ, মালটা মনে হয় পাঁকছে ?"

ঐ কেউ একজন একটা বাঁশ নিয়ে আয় , জলদি !

সেই ছেলেগুলোর মধ্যে একজন, বাঁশ দিয়ে বাড়ি মেরে মেয়ে আমটাকে গাছ থেকে ফেলে দেয় । মেয়ে আমটার গলা দিয়ে বেশি না, মাত্র দুই এক ফোঁটা সাদা রক্ত গড়িয়ে পড়ে।

ঐ দিকে ছেলে আমটা চিৎকার করে যাচ্ছে গলা ফাটিয়ে। কিন্তু কে শুনে তার ঐ কান্না ? ঐ অসভ্যগুলো চোখের সামনে তার প্রেয়সীর দেহ খুবলে খুবলে খেল ! তার কিছুই করার ছিলো না। অবশেষে তারা মেয়েটার কংকালটাকে একপাশে ছুড়ে ফেলে দিলো।

দিন যায় রাত যায়, ছেলেটার কিচ্ছু ভালো লাগে না । আগের মতো খেতেও ভালো লাগে না। জীবন এখন তার কাছে খুব দীর্ঘ হয়। তার এখন একটাই চাওয়া, "এ জনমে তো আর তার সাথে মিলন হলো না, পরজন্মে যেন তাকে পাই"। মৃত্যুই এখন তার একমাত্র কামনা ।

একদিন ভোরে সে ঘুম থেকে উঠে দেখে, তার প্রেয়সীর কংকাল থেকে নতুন গাছ জন্মিয়েছে। এই দেখে ছেলেটা যে কি খুশি ! সে দুর থেকে তাকিয়ে তাকিয়ে ঐ গাছাটা দেখে আর প্রান ভরে তার গায়ের গন্ধ অনুভব করে। আহঃ আবার সেই মন মাতানো মৌ মৌ সৌরভ !

৬.
একদিন এক বৃদ্ধ এসে ঐ ছোট গাছটাও তুলে নিয়ে তার আম বাগানে নতুন করে লাগায়। ছেলেটা আবার তার প্রেয়সীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়, কিন্তু অতদিনে সে অনেক সহনশীল হতে শিখেছে, আগের মত এত কষ্ট পায় না, শুধুই দীর্ঘশ্বাস তার বুক চিড়ে বের হয়ে আসে।

একদিন কোন এক ব্যাপারী এসে গাছের সব আমের সাথে তাকেও পেড়ে নিয়ে যায়। তার পর তার আর কিছু মনে নেই।

শেষ অংশ:
অনেক দিন পরে একটা ছোট আম গাছ পৃথিবী মাটি ফুড়ে বের হয়। আহঃ, কি সুন্দর বাতাস, কি মিষ্টি আলো। সে নিজেকে কোন এক আম বাগানে দেখতে পায়। তার চারদিকে শত শত বিভিন্ন আম গাছ। হঠাৎ অতি চেনা একটা গন্ধ তার নাকে আসে, মন মাতানো মৌ মৌ গন্ধ। কিন্তু সে কিছুতেই স্মরন করতে পারে না এই গন্ধ সে আগে কোথায় পেয়েছে।

 

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৪
বিডি আইডল বলেছেন: খাইছে...শেষ পর্যন্ত আমে!!


----------------
প্রচারনা: নতুন গ্রুপ সফট প্লানেটে সবাইকে স্বাগতম
http://www.somewhereinblog.net/group/SP
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন: :) :) :) "শেষ পর্যন্ত আমে!! " ------- কিছুক্ষন হাসলাম :) :):) ....... দারুন এক্সপ্রেশন :)


অনেক ধন্যবাদ :)

১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :) :)

১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: বস, আপনার কাছ থেকে পরে গঠনমূলক সমালোচনা চাই ....... বিস্তারিত ......... রিকোয়েষ্ট :) .........

৪. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৯
সমকালের গান বলেছেন: বাহ, বেশ ভালো লাগল। অনেক ধন্যবাদ।
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৪

লেখক বলেছেন: :) অনেক ধন্যবাদ ...........

তবে কিছু বানান ভুল আছে মনে হয়....... আসলে টাইপ করেই পোষ্ট করে ফেলেছি ......কোন রিভিউ করিনি ........ ঠিক করে ফেলবো :)

আবার ও ধন্যবাদ :)

১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: :) ধন্যবাদ :)

৬. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৯
একরামুল হক শামীম বলেছেন: গল্পের কিছু অংশ পড়েই ব্যতিক্রম কিছু হবে বুঝতে পারছিলাম। গল্পের বিন্যাস চমৎকার হয়েছে।
গল্পে ছেলেটা..... মেয়েটা বলা হচ্ছে....আবার একই সাথে বলা হচ্ছে পাড়ার বখাটে ছেলে। কিন্তু গল্পের পুরোটা পড়লে এই দুই ছেলের এক অর্থ খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে শুধু পাড়ার বখাটে রাখা যেতো। :)

অভারঅল গল্পটা বেশ ভালো লেগেছে। :)

প্রিয় পোস্টে যোগ করলাম।
১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ..........

দারুন একটা পয়েন্ট ধরেছেন ......... দিলাম এডিট করে :) ........

৭. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৮
চাচামিঞা বলেছেন: ভালো লেখা......সত্যি বলছি, মনেহয় একটা মিউজিক ভিডিওর স্টোরি তৈরী করা যাবে।
১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: মিউজিক ভিডিওর আইডিয়াটা দারুন কিন্তু এই গল্পটা কি এত ভালো হয়েছে :( ? ............ মানে আমি নিজেই বুঝতে পারছিনা এইটা কি এত পরিপক্ক লেখা ! :( ......... নতুন লেখক তো ....... তাই শুধু মনের আনন্দে লিখি :) ....... কোয়ালিটির দিক দিয়ে প্রফেশনালদের ধারের কাছেও যায় না আমার লেখা .........

ঐ যে দেখেন, রন্টি চৌধুরী, মোস্তাফিজ রিপন, নিয়াজ মোর্শেদ ....... এদের লেখা পড়লে আমার নিজের লেখা, পোষ্ট করতে লজ্জা লাগে :( ...... তার পরও সাহস করে লিখে ফেলি :) :) .......

আপনাকে অনেক ধন্যবাদ :) :)

১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ ........ অনেক :)

৯. ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৫২
মোস্তাফিজ রিপন বলেছেন: ভাল লাগল। অনেক ভাল। 'পূনর্জন্ম' বানানটা কি ঠিক আছে?
১২ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৩

লেখক বলেছেন: বানান ঠিক করে দিলাম :) .........

বস, শুধু "ভাল" লাগলো বললে কি হবে ? আমি চাই আপনার মত ঘাঘু লেখকদের কঠোর সমালোচনা :) .......... আপনার মত লেখক যদি আমাদের মত নতুনদের ভুল, দূর্বলতা, ফাঁকফোকর গুলো না বের করেন তাহলে আমারা যারা নতুন তাদেরতো ইম্প্রুভ হবে না :) .......

চাই কঠিন কঠিন সমালোচনা ........ একদম মাথার উপর তুলে আছাড় দিয়ে হাড্ডি গুড়া করে দিলেও কোন কষ্ট পাব না :) ....... সত্যি বলছি :)........

অবশেষে , আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম :) ....... ধন্যবাদ :)

১০. ১২ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
রিয়াজ শাহেদ বলেছেন: হ এইটা ঠিকই কইছেন ভাই, রিপন ভাই গো মতো শক্তিশালীরা খালি "ভালো" কয়া পাশ কাটায়া গেলে হইবো? অবশ্য আপনের গল্পে খারাপ কিছু নাইও।

নাহ (আপনার নাম তো জানিনা!) ভাই, আপনার গল্প পড়ে একটা সময় চরম ধাক্কা খেয়েছি, যখন ছেলে আর মেয়েটার পরিচয় প্রকাশ করলেন; এবং বেশ ইমোশনাল হয়েছি, যখন বখাটেরা মেয়েটিকে আক্রমণ করলো; এধরনের ছোটো গল্প আমি অনেকদিন পড়িনি, সেদিন রন্টিদাকে বলেও ছিলাম যে ইদানিং ব্লগের গল্পগুলোতে তেমন চমক থাকছেনা, লেখকরা ভাষার গাঁথুনির দিকেই বেশি বেশি নজর দিয়ে ফেলছেন; আপনার গল্পটি দেখার পর এই অভিযোগটি আর করার কোনোই মানে হয়না।

তবে ভাই, চমকটি আপনি পাঠককে গল্প শেষ হওয়ার অনেক আগেই দিয়ে দিয়েছেন, এটা যদি কোনোভাবে শেষের দিকে দিতে পারতেন, তাহলে আরো চমৎকার হতো!

ধন্যবাদ, অনেক; ভালো থাকুন, ভালো লিখুন।
১২ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১১

লেখক বলেছেন: আপনাকে রিকোয়েষ্ট করলাম সমালোচনা করার জন্য :) ....... আর আপনি করে গেলেন প্রশংসা :( ....... যাই হোক মনে মনে খুশি কিন্তু ঠিকই হয়েছি :) ......

ঠিক বলেছেন, চমকটা আরও কিছুক্ষন পরে দিলেও হতো কিন্তু, যেহেতু নতুন লেখক তাই হয়তো বোরিং হয়ে যেত :) ....... অনেকেই আগ্রহ হারিয়ে ফেলতো অর্ধেকটা পড়েই ..... অথবা অনেকের কাছে বেশি প্যাচাঁনো মনে হতো ...... তাই ঐ রিস্কে যাই নাই......... :( .........নতুন লেখকদের মনে হয় এই একটা কষ্ট :( , ইচ্ছামত মনের ভাব ফুটিয়ে তুলতে না পারা .......

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ........... :)

ও আর একটা কথা, ছন্নছাড়ার পেন্সিল আমাকে সুন্দর একটা নামে ডেকেছে :) , ....... " দেবদূত'দা " ....... :) :)

১২ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৩

লেখক বলেছেন: সত্যি বলছি, হাসতে হাসতে উল্টে যাবার মত অবস্হা হয়েছে আপনার কমেন্ট পড়ে =p~=p~=p~=p~

গল্প থেকে এই কমেন্টা উত্তম হয়েছে :):):)

১২. ১২ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
রিয়াজ শাহেদ বলেছেন: রুখসানা তাজীনের মন্তব্যটি প্রবাদতুল্য।
১৩. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ৮:১৯
একা এবং কয়েকজন বলেছেন: এই জন্যই কী গতকাল আম পাড়তে যান নাই....... ফ্রীজ ভর্তি আম গুলির কি হবে...............।

যখন প্রখর রোদ উঠে ছেলেটা নিজের দেহ দিয়ে মেয়েটাকে আড়াল করে রাখে আর মেয়েটা আরাম করে ঘুমায়। ইস ! কি সুন্দর লাগে তাকে যখন সে ঘুমায়, ঠিক যেন সে অন্য গ্রহের কেউ । ছেলেটা আলতো করে মেয়েটিকে ছুঁতে চাই, কিন্তু ছুতে গিয়েও আবার ফিরে আসে , যদি তার ঘুম ভেঙ্গে যায় !

......অদ্ভুত (প্লাস দিলাম +++++++++)


"কোন ভয় নেই তোমার, যতক্ষন পর্যন্ত আমি আছি ততক্ষন ওরা তোমার কিছু করতে পারবেনা" ....... ভাবতাম মিথ্যা আশ্বাস শুধু মানুষেই দেয়....।ভুল......আমও দেয়..... আমরে মাইনাস
১২ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৭

লেখক বলেছেন: হা হা হা হা .......... জটিল কমেন্ট করছেন ভাই ........ হাসতে হাসতে শেষ ...........

অনেক ধন্যবাদ :):):)

১৪. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৮
রিয়াজ শাহেদ বলেছেন: আপনাকে অবশ্য আমি শান্তি ভাই ডাকতাম, তবে পেনসিলদা'র সম্বোধনটাই বেশি ভালো। তাইনা দেবদূতদা? :)

আরেকটা কথা- আমি বোধহয় আপনার চেয়ে বয়সে ছোটোই হবো (২৬), আমাকে তুমি করে বলবেন।
১৫. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪১
রাশেদ বলেছেন: কেন জানি লেখাটা খুব ভালো লাগছে। :(
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৫

লেখক বলেছেন: সত্য রাশেদ ভাই ........ কি যে ভালো লাগছে আপনাকে ব্লগে দেখে :):)........ আরও খুশি হয়েছি আপনি কমেন্টও করেছেন ........ অনেক ধন্যবাদ :) :):)

১৬. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৮
রাশেদ বলেছেন: হা হা! আসি, তবে কম কম আর কি। ঐ পাড়াতে ফুল্টাইম সময় দেই আসলে। :)
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:১০

লেখক বলেছেন: আসলে রাশেদ ভাই, ঐ পাড়াতে আমিও লেখালেখি শুরু করছিলাম ......... কার ভালো লাগে মডুদের চোখ রাঙানি ! ......... এরচেয়ে ঐ পাড়ায় অনেক স্বাধীনতা ......... কিন্তু এর সুজোগের অসৎ ব্যাবহার করে মাঝখানে কুজন্মা৭১ আর স্বাধীনতা তুমি আরও দুই জন যে মাত্রায় বস্তির ভাষার ছড়াছড়ি শুরু করছিলো ....... শেষে দুঃখে ঐ পাড়া ছাইড়া দিছি :( .......... তবে কয়েকদিন কুজন্মা৭১ কে দেখছি না ....... আর গালাগালিও কম হচ্ছে ....... ভাবছি আবার শুরু করবো :) ..........

আসলে কুজন্মা৭১, বঙ্গবন্ধুরে যে ভাষায় গালাগালি করছে ...... মাথা ঠান্ডা রাখতে পারি না :( ....... আমার গালি আবার, শুধু, ছাগু, অসভ্য, ইতর এই গুটিকয়েটার মধ্যেই সীমাবদ্ধ :( শেষে না পারি গালি দিতে না পারি সহ্য করতে ........ তাই কয়েক দিনের জন্য স্বেচ্ছানির্বাসন নিছি :) ........

১৭. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৫
রাশেদ বলেছেন: আসলে সমস্যা হইলো স্বাধীনতা পাইলে অপব্যবহার করতেও সময় লাগে না মানুষের। ভোটাভোটি হইলে প্রায় সবাই বলবে যে স্লাইট মডারেশন দাও। কিন্তু কারো বলার অধিকার না রুখে তাদের ফালতু জিনিসকে কিভাবে ট্যাকল দেয়া যায় সেইটার এক্সপেরিমেন্ট চলতেছে বলতে পারেন। আর মডারেশন আসলে একদিন না একদিন সবাই তার বলি হবে। আজকে স্বাধীনতাবিরোধীরা হবে, কালকে দেখা যাবে আমার একটা ছবি অশ্লীল বলে মুছে দিলো! সবাই বেড়াজালে আলটিমেওটলি আটকা পড়বে। দেখা যাক নো মডারেশন দিয়ে কতদিন যাওয়া যায়। আমি আশাবাদী। :)
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:২০

লেখক বলেছেন: আমি ও আশাবাদী :)

১৯. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩২
রাতিফ বলেছেন: খুব ভালো গল্প...........গল্পের আঙ্গিক বিন্যাসটা দারুন।



শুভেচ্ছা
১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০৩

লেখক বলেছেন: আপনার মতো ঝানু লেখকদের প্রশংসা পেলে খুব ভালো লাগে :) ........ অনেক ধন্যবাদ :) ........

আরও ভালো লাগতো যদি সমালোচনা করতেন :) ........

২০. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৩
মার্চেন্ট অফ ড্রিম বলেছেন: খুব ভালো হয়েছে।
বর্ননায় চাতুরতা, তবে হৃদয়গ্রাহী।
১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০৩

লেখক বলেছেন: :):)

২১. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ২:২০
রন্টি চৌধুরী বলেছেন: :(
শুরুতেই বিডি আইডলের কমেন্টটা নজরে পড়ে গেছিলো :(

তবে বিশাল ভাল হইছে সন্দেহ নাই।

১৪ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ ......... খুব খুশি হয়েছি :) ......।

২২. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৩
ইফতেখার ইনান বলেছেন: এই পোস্ট থেকে দুইটা লাভ- এক. দারুন একটা গল্প; দুই. তাজিন আপুর কমেন্ট... +++++
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৬

লেখক বলেছেন: হা হা হা ........ :) ধন্যবাদ :)

২৩. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩৪
পারভেজ বলেছেন: অসাধারণ!! আপনি দেখি আমার প্রিয় লেখক হয়ে যাচ্ছেন!! +
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৭

লেখক বলেছেন: হা হা হা ....... অনেক ধন্যবাদ :)

লজ্জায় লাল হওয়ার ইমোটিকোনটা নাই স্যামহোয়ারে :) হা হা হা।

২৪. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ২:৫০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেবা আপনার সাথে চ্যাট করতে চাই। আর শুনেন গল্প লেখার পর বারকয়েক পরবে আরো ভালো হবে।
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ২:৫৬

লেখক বলেছেন: xRayOfPeace@yahoo

এড করে নিতে পারেন। তবে এখন হইতো চ্যাট করতে পারবো না। আপনি এড করেন, হয় পরবর্তীতে যখনই অনলাইনে আসি তখন চ্যাট করা যাবে ...... :)

২৫. ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে এড করেছি। কেমন আছেন?
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: আল-হামদুলিল্লাহ ...... খুব ভালো আছি ...... কিন্তু মন খারাপ .....

আজকে আমার দাদার মৃত্যুবার্ষিকী তার উপর আবার বঙ্গবন্ধুর ও মৃত্যুবার্ষিকী ........ এই দিনে আমি ভালো থাকতে পারি না :( .........

যাই হোক , আপনার এ্যাড ইনভাইটেশন কিন্তু পাইনি :( !!! কোথাও কোন গন্ডগোল হয়েছে .........

আপনি দয়া করে আবার এড করুন .........
আর কোন সমস্যা না থাকলে আপনার এড্রেস দেন আমি ইনভাইট পাঠাচ্ছি ........

আমার আইডি,

২৭. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: দেবদূত'দা, আমি দেরি করে দেখলাম। তাও অনেক সূত্র ধরে ধরে ভাগ্যক্রমে এসে গেছি। আজকে ছুটির দিনটা সকালে খুব ভাল শুরু হয়েছিল। তারপর জাতির জনকের এরকম অপমান দেখে খুব মন খারাপ হলো। আমি এমনিতে তেমন শোকদিবস পালন করতামনা, তবে এইবার আসলেই প্রচণ্ড শোক টের পেলাম নিজের ভেতর। সবাই হাহাকার করে যে আমরা আমাদের সোনালি অতীত আর তার স্থপতিদের ভুলে গ্যাছি। আজ মনে হলো পুরো অতীত দুমড়ে মুচড়ে আমরা একটা বিকট ভয়ংকর বিতশ্রদ্ধ জাতিতে রূপান্তরিত হয়েছি।

অনেক দুঃখের কথা বলে ফেললাম, কারণ আপনার এই গল্পটা ঘুম ঘুম চোখে পড়তে পড়তে আমার মনটা আবার নির্মল আনন্দে ভরে গেছে!:)
আমি এরকম অদ্ভুত সরল লেখনী পাইনাই, গল্প পারিওনা লিখতে। সেখানে আপনি কী চমৎকার একটা গফ্‌ বানছেন!! আহা!! রাইখা দিলাম।
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪১

লেখক বলেছেন: স্থপতিদের ভুলে গেছি বলেইতো আজও আমরা দেখি আমার বুকে হায়নারা কামড় বসায় !!! তবে এখনও আমি আশাবাদী ! এখনও, এখনও বাংলায় মানুষ থাকে, অমানুষের সংখ্যা হাতে গুনা।শুধু একটা স্ফুলিংগের অপেক্ষায়, হতে পারে এই স্ফুলিংগটা আপনি/আমি অথবা আমাদেরই মতো কোন নাম না জানা তরুন। হা , আমি তরুনদের উপরেই বেশি আশাবাদী ....... আমার বিশ্বাস আমরা পারবো।

আর আপনাকে আনন্দ দিতে পেরে সত্যি স্বার্থক হয়েছি .......

অনেক ধন্যবাদ ........ আর আমি এত প্রশংসার যোগ্যনই , একেবারেই নতুন লেখক, সখের বসে লেখি :):):) .....।

২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৯. ২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
চাঙ্কু বলেছেন: প্রথম দিকের রোমান্টিক ব্যাপারগুলা অনেক সাবলিল হইছে তয় শেষ দিকে এসে মনে হইল "ভাবী ডাক দেওয়াতে দৌড় দিছেন ;) শেষটা মনে হয় আর একটু ভাল হইতে পারত । এটা আমার ভুলও হইবার পারে ।

অনেক ভাল লিখেছেন । সুন্দর গল্পের জন্য ধন্যবাদ ।
ভাল থাকবেন ।

২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: হা হা হা হা !!!!!!!!!! এইখানেও ভাবী :| .......

ভালো তো অবশ্যই হইতে পারতো, কিন্তু এত ভালো করার মুরোদইতো আমার নাই :( .....। হা হা হা

তবে চেষ্টা চালাইয়া যাইতেছি ভালো করার :) ....... দোয়া কইরেন :) .....।

শুনছি, রুগীমানুষ আর মুসাফিরের দোয়া নাকি তাড়াতাড়ি কবুল হয় :) ..... আপনে তো প্রবাসী :) ..... একটু মন খুইলা দোয়া কইরেন :) ......

৩০. ২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
চাঙ্কু বলেছেন: ভাবী ছাড়া আপনার জীবনে আর কিছু আছে নিকি ?? ;) আপ্নারতো সব জায়গায় ভাবী ;)

মন খুলে দোয়া অবশ্যই করবো তয় ব্লগে অনেক ভাল লেখক আছেন , তাদের দোয়া & নির্দেশনা মনে হয় আরও বেশি কামে দিব ।

তয় আমার মত আগডুম-বাগডুম ফাউল লুকের দোয়া চাইছেন দেখে ভাল লাগল ।

ভাল থাকবেন ।
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৮:২০

লেখক বলেছেন: হা হা হা হা ...... আসলেই আমি আপনার ভাবী ফোবীয়ায় ভুগছি ;) ......হা হা হা

কি যে কন না ভাই !!! কার দোয়া কোন সময় কাজে লাইগা যাইবো আল্লাই জানে ...... খালি মন খুইলা দোয়া কইরেন :):)

৩১. ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: গল্পটা মনে হয় অফলাইনে পড়েছিলাম...খুব ভালো লেগেছিলো।
আসবো নিয়মিত এই ব্লগবাড়ীতে।
শান্তির দেবদূত বলে কথা!
অনেক শুভকামনা।
০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু :) আপনাকেও ঈদে অনেক অনেক শুভেচ্ছা :)

৩২. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৮
সুমি-৩ বলেছেন: আপনার এই গল্প পরেই আমি আপনার fan হয়ে গেলাম। খুব ভাল লাগল।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :) .......

৩৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১০
আকাশচুরি বলেছেন: দারুন!:)
ফ্যান্টাসী গল্পের এই মজা; ভাবনার ঘোড়া লাগাম ছাড়ায় ছোটানো যায়। পরিনত অবস্থার বর্ননা বিস্তৃত হয়েছে এবং এইখানে পাঠক টানটান সাসপেন্সের মধ্যে থাকার সুজোগ পায়। আবার পরিনতির চমক এবং গল্পের দর্শন চটপট ফুরিয়ে গিয়ে পাঠককে ভাবনার ফুরসত দেয়।

ভালো থাকুন
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ........

আপনার অল্প কথায় মন্তব্যের গভীরতা অনূভব করতে পারছি .... সাথে সাথে আপনার কমেন্ট পেয়ে সম্মানিত বোধ করছি .......।

৩৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০০
আকাশচুরি বলেছেন: আপনার গল্পগুলো আগে না পড়ার জন্যে আফসোস হচ্ছে এখন:)

সময় করে বাকি গুলো পড়ে ফেলব
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ....... :)

৩৫. ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩২
আকাশ_পাগলা বলেছেন: আপনার গল্পগুলো সময় করে পড়ে ফেলব। দারুণ লেখেন আপনি। আসলি দারুণ।
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ .... এই আর কি, একটু চেষ্টা করি এই যা :) ......

৩৬. ১২ ই মে, ২০০৯ বিকাল ৩:৩২
রোহান বলেছেন: জোস জোস জোস হইছে :)

প্রক্সি দিয়া ঢুইকা প্লাস দেওন যায় না... তাতে কি কমেন্টেই প্লাসাইলাম.. ++++++++++

আপনার গল্প গুলা এক এক করে পড়ছি... অদ্ভুত ভালো লেখেন... জীবনেও লেখালেখি ছাইড়েন না :)
১৩ ই মে, ২০০৯ রাত ১:৩৭

লেখক বলেছেন: আসলে, লেখালেখির শুরু এই সামু ব্লগ থেকে ..... প্রথম দিকের পোষ্ট/গল্পগুলো নিতান্তই শিশুসুলভ :`> :`> .... আপনি এখন কবর খুড়ে খুড়ে এইগুলো পড়বেন শুনে খুব ভালো লাগলো, সাথে একটু লজ্বাও লাগছে :`> :`> ......

অনেক ধন্যবাদ :) .... কমেন্টের প্লাসের জন্য :) ... রিপ্লাইয়ে আপনাকেও একটা প্লাস দিলাম :) ....... ও এই গল্পটা কিন্তু ছাপাও হয়েছিলো "অপরবাস্তব ৩" এ এবারের বই মেলায় :) ......

৩৭. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৭:২২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
বস্ আপনে দেখি হিরের খনি। এইসব আমি কী পড়তেছি। ভাবনাতীত।
অসাধারণ ভালো প্লট।

এইটা আপনি আবার লেখেন আর একটু ঘষামাজা করেন।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: আপনি তো লজ্জায় ফেলে দিলেন .... :`>:`>:`>

আসলে এই লেখগুলো একদম প্রথম দিকের লেখা, অনেক বানান ভুল আছে, লেখার ধরনেও আছে অপরিক্কতা। কিছুদিন পরে দেশে আসছি, প্রায় ১ মাসের মত ফ্রী সময় কাটাবো, তখন ইচ্ছা আছে আগের লেখাগুলোকে একটু ঘষামাজা করা।

অনেক ধন্যবাদ, লেখা যেমনই হোক আপনার মত উঁচুমানের লেখকের প্রশংসা পেয়ে খুব ভালো লাগছে। আবারও অনেক ধন্যবাদ .....

১৯ শে জুলাই, ২০১১ রাত ৮:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

 

মোট সময় লেগেছে ১.০৮৫৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজের কথা কি আর বলবো ...... নিজে সুখী মানুষ, পৃথিবীর সবাই সুখী হওক এই কামনা করি...... কয়লার মধ্যে কালো খুঁজি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ