আমার প্রিয় পোস্ট

দ্বন্দ্বময় বালুঘড়ি - প্রথম সকাল নাকি গোধুলি!!!

বাংলাদেশের গান

০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:০০

শেয়ারঃ
0 0 0

Bangladesh, Bangladesh,
Bangladesh, Bangladesh,
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh ... ( ~ Joan Baez)



আমার অনলাইনে বসে কিছু না করার একটা বিশাল অংশ কাটে গুগলে বিভিন্ন সার্চের ফলাফল দেখে। অধিকাংশ সময়েই এই সার্চগুলো হয় অর্থহীন তবুও আমার বেশ লাগে। আচ্ছা সবকিছুই কি অর্থের অন্তর্গত হতে হয়? কে জানে! যাই হোক যে আর্টিকেল বা ইমেজগুলো আমার পছন্দ হয় তারা সেভ হয়ে যায় হার্ডডিস্কে। মজার ব্যাপার হল – আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমার মাঝে একটা অদ্ভুত ধরনের ঘোর কাজ করে। তাই আমার পছন্দের সার্চকী গুলোর একটা হল “লিবারেশান ওয়ার অব বাংলাদেশ”। একি সাথে কি গৌরবময় কি বেদনাদায়ক সেই ইতিহাস। বিশালতার মাঝে কি ভয়াবহ শূন্যতা! তাই কখনই আমার কম্পিউটারের হার্ডডিস্কে জমা হয়না সেই স্মৃতিগুলো, বুকের মাঝে একধরনের বোবা যন্ত্রণার মত তারা জমা হয়ে থাকে। আর এভাবেই একদিন Joan Baez এর সাথে পরিচয় আমার। তারপর একটু একটু করে জানা আর একসময় ভালবেসে ফেলা।



আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ক’জন বিদেশী শিল্পী- সাহিত্যিক আমাদের পাশে এসে দাঁড়িয়ে ছিলেন Joan ছিলেন তাদের অন্যতম। অথচ আমাদের স্বাধীনতার ইতিহাসে তেমন করে কখনই উঠে আসেনি Joan এর নাম। আমাদের ইতিহাসে নারীযোদ্ধারা (আচ্ছা, যোদ্ধারা কি নারী বা পুরুষ হয়!) বরাবরই অবহেলিত আর তাই হয়ত তাদের মতই অনেকাংশে অনুচ্চারিত থেকে গেছে Joan এর নামও। (যে দেশে তার সবচেয়ে গৌরবময় ইতিহাস কে বিকৃত করা হয়, সে দেশের কাছে এতটা প্রত্যাশা করা বোধকরি আমারই ভুল! ) ১৯৭১ এর উত্তাল দিনগুলিতে আমাদের সেইসব লক্ষ লক্ষ যোদ্ধার মত Joan ও লড়ে ছিলেন – আমাদের জন্যে, আমাদের প্রিয় মাতৃভূমির জন্যে। পৃথিবীর কোন এক দূরপ্রান্ত থেকে তিনি অনুভব করেছিলেন আমাদের বেদনা, তাই তার সুরের অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন ভিন্ন এক যুদ্ধে। আমি আজ সেই যোদ্ধার কথা বলব।


Joan - Joan Baez ; ষাটের দশকের অন্যতম বিখ্যাত এই সংগীতশিল্পীর জন্ম যুক্তরাষ্ট্রের Staten Island এ। তার বাবা Albert Baez ছিলেন সে সময়ের আলোচিত পদার্থবিদদের একজন। অথচ যখন Manhattan Project এ কাজ করার জন্য যখন তাকে অনুরোধ করা হয় তখন তিনি Los Almos ল্যাব এ পারমাণবিক বোমা তৈরীতে অস্বীকৃতি জানান। এমন কি যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া Defense Industry র লোভনীয় চাকুরীকে ও তিনি প্রত্যাখ্যান করেন। পিতার এই সিদ্ধান্ত ভীষণভাবে নাড়া দিয়েছিল ছোট্ট Joan কে। এমন বিবেকবান পিতার সন্তান পরবর্তি সময়ে মানুষের কথা বলবে, মানবতার কথা বলবে তাই তো ছিল স্বাভাবিক। বাবার কাজের সুবাদে Joan এর শৈশব কেটেছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন ছোট- বড় শহরে; অনেকটা যাযাবরের মত ঘুরে ঘুরেই। শুধু তাই নয়, খুব অল্প বয়সেই তার দেখা হয়েছিল ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালীর মত দেশগুলো; পরিচিত হয়েছিলেন তাদের শিল্প- সাহিত্যের সাথে। কিন্তু তার জীবনে খুব বেশি প্রভাব ফেলেছিল মধ্যপ্রাচ্যের একটি দেশ - ইরাক। ১৯৫১ এর কথা – তখন Joan ১০ বছরের এক কিশোরী। সেসময় বাগদাদের সাধারণ মানুষের দরিদ্রতা, তাদের মানবেতর জীবনযাপন, সেখানকার আর্থ- সামাজিক বৈষম্যকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তার। বিভিন্ন সময় তিনি তার লেখায় বলেছেন যে, বাগদাদের রাস্তায় সেই ভিখারীরদল, তাদের যন্ত্রণা আজও তার মাঝে তারই একটা অংশ হয়ে বেঁচে আছে।



১৯৫৭ সালের কথা। ১৬ বছর বয়সী Joan ৫০ ডলারের বিনিময়ে কিনেছিলেন তার প্রথম গিবসন গীটারটি। সেই বছরই প্রথমবারের মত একটি কনসার্টে অংশগ্রহণ করেন তিনি। সেই যে পথচলা শুরু তারপর আর কখনই পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক অসাধারণ সব গান উপহার দিয়ে গেছেন তিনি। কিন্তু আমাদের স্বাধীনতার ইতিহাসে Joan অমর হয়ে থাকবেন একটি মাত্র গান দিয়ে – “SONG OF BANGLADESH”।



১৯৭১ – যখন পৃথিবীর একপ্রান্তে আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে লড়ছি তখন পৃথিবীর আরেকপ্রান্তে Joan তার খ্যাতি ও পরিচিতির শীর্ষে। অথচ ২৫ শে মার্চের সেই ভয়াল রাতের কথা শুনে তিনি নাম না জানা সেই দেশটির জন্যে এতটাই বিচলিত হয়ে পড়েন যে সাথে সাথে হাতে তুলে নেন তার গীটার আর রচিত হয় সেই অমর গান - “SONG OF BANGLADESH”। তার গানটিতে ২৫ শে মার্চের রাতে ভার্সিটির ছাত্রদের উপর পাক- আর্মিদের বর্বরতা থেকে শুরু করে এদেশের দামাল ছেলেদের আত্মত্যাগ, রিফিউজি ক্যাম্পের গৃহহীন মানুষগুলোর হাহাকার সব কিছুই ফুটে উঠেছে অপূর্বভাবে। আর তার কণ্ঠ দিয়েছিল গানটিতে এক ভিন্নমাত্রা। মনে করা হয়, Joan এই গানটিতে ২২ বার পৃথক পৃথক ভাবে “বাংলাদেশ” শব্দটি উচ্চারণ করেছিলেন আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে; তার এই গান ছিল একটি দেশের জন্মের বার্তা। সে দিনের পর থেকে তিনি বিভিন্ন যুদ্ধবিরোধী সংস্থার সাথে মিলে আমাদের দেশের জন্যে বিভিন্ন কনসার্টের আয়োজন করা শুরু করেন। দেশ- বিদেশে গিয়ে জনমত তৈরী করতে থাকেন। পাক- হানাদার বাহিনীর বর্বরোচিত অধ্যায় তুলে ধরতে শুরু করেন বিশ্ববাসীর কাছে। তার এই সংগ্রাম তিনি চালিয়ে যান আমাদের মুক্তিযুদ্ধের শেষদিন পর্যন্ত। সব সৃষ্টির মাঝেই থাকে একটি সুতীব্র যন্ত্রণা। ভাবতে অবাক লাগে সাত সমুদ্র তের নদী পাড়ের কোন এক বিদেশিনী কি গভীর আবেগেই না উপলব্ধি করেছিলেন আমাদের সেই যন্ত্রণা!



এই আমাদের Joan। এক চিরসবুজ সৈনিক – যিনি ৭১ এ লড়েছিলেন আমাদের জন্যে এবং আজও লড়ে যাচ্ছেন মানুষের জন্যে, মানবতার জন্যে। এই শিল্পীর যুদ্ধবিরোধী মনোভাব রীতিমত প্রশংসার দাবিদার। কতজনই বা তার মত বলতে পারে - "I do not believe in war... I do not believe in the weapons of war ... and I am not going to volunteer 60% of my year's income tax that goes to armaments..."



Joan Baez এর কথা লিখতে গিয়ে অভিজিত রায়ের লেখা থেকে কিছু লাইন তুলে দেওয়ার লোভ সামলাতে পারছিনা – “Dear Readers, please think for a moment how many years we took to find Sitara, Taramon Bibi, and Ouderland birpratik among us and give award to them. Isn't it a high time to tribute Joan before it gets too late? Long live Joan Baez. Long live Freedom!” ~ Avijit Roy



জানিনা কেন জাতি হিসেবে আমরা সব কিছুই বড্ড দেরীতে শিখি, সব কিছুই বড্ড দেরীতে বুঝি আবার সেই বোধটুকুও হারিয়ে ফেলি বড্ড তাড়াতাড়ি। জানিনা কবে জাতি হিসেবে আমরা আরো একটু বেশি কৃতজ্ঞ, আরো একটু বেশি বিবেকবান হব; কবে যে জাতি হিসেবে আমরা আরও একটু বেশি নির্লজ্জ হব জানিনা। জানিনা কবে আমরা আমাদের সব লজ্জা একপাশে সরিয়ে সেইসব মানুষগুলোকে অবলীলায় কাছে টেনে নিতে পারব যে মানুষগুলো আমাদের সবচেয়ে দুঃসময়ে পরম মমতায় আমাদের আগলে ধরে বলেছিলেন – “আমরা আছি।”



SONG OF BANGLADESH
- Joan Baez.

Bangladesh, Bangladesh,
Bangladesh, Bangladesh,
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh

The story of Bangladesh
Is an ancient one again made fresh
By blind men who carry out commands
Which flow out of the laws upon which nation stands
Which is to sacrifice a people for a land

Bangladesh, Bangladesh
Bangladesh, Bangladesh
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh

Once again we stand aside
And watch the families crucified
See a teenage mother's vacant eyes
As she watches her feeble baby try
To fight the monsoon rains and the cholera flies

And the students at the university
Asleep at night quite peacefully
The soldiers came and shot them in their beds
And terror took the dorm awakening shrieks of dread
And silent frozen forms and pillows drenched in red

Bangladesh, Bangladesh
Bangladesh, Bangladesh
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh

Did you read about the army officer's plea
For donor's blood? It was given willingly
By boys who took the needles in their veins
And from their bodies every drop of blood was drained
No time to comprehend and there was little pain

And so the story of Bangladesh
Is an ancient one again made fresh
By all who carry out commands
Which flow out of the laws upon which nations stand
Which say to sacrifice a people for a land

Bangladesh, Bangladesh
Bangladesh, Bangladesh
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh


২২/ ০৫/ ২০০৭, ঢাকা।

 

সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৮ দুপুর ১:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:১৩
ছটিক মাহমুদ বলেছেন: ধন্যবাদ এ পোষ্ট-এর জন্য। এ গানগুলো কোথায় পাব দয়া করে জানাবেন কি?
০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:২২

লেখক বলেছেন: আমি গানটা আপলোড করে লিংকটা দিচ্ছি কিছুক্ষণের মাঝেই। একটু অপেক্ষা করুন।

০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: Click This Link

২. ০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:১৪
ইফতেখার ইনান বলেছেন: জোয়ান বায়েজ সম্পর্কে অনেক কিছু জানা হল। ধন্যবাদ। তাকে সম্মানিত করা অবশ্যই প্রয়োজন। তার গান কোথায় পাওয়া যাবে বলতে পারেন?
প্রিয় পোস্টে অ্যাড করলাম।
০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:২২

লেখক বলেছেন: আমি গানটা আপলোড করে লিংকটা দিচ্ছি এখানে।

প্রিয় পোস্টে এডের জন্যে ধন্যবাদ।

০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: আর তাই অন্যান্য গান যদি শুনতে চান সেক্ষেত্রে ইস্নিপ্সে খোঁজ করলেই পাবেন।

০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: Click This Link

৩. ০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:১৫
প্যাঁচনাই বলেছেন: আমার ছোট বোনের নামও যুথী
০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: জেনে খুশি হলাম। আপনার এবং আপনার ছোট্ট বোনটির জন্যে শুভ কামনা রইল।

৪. ০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:১৮
রাফা বলেছেন: যা কিছু সুন্দর সবই ভূলতে বসেছি আজ।যে দেশে শহীদ দেরকে শ্রদ্ধা জানাতে কষ্ট হয় একজন রাষ্ট্রপতি বানাতে পারিনা একজন মুক্তিযোদ্ধাকে। রাজাকার দের ধরে বেধে মন্ত্রি করে দেই দেশের সর্বোচ্চ আসনে অধিষ্টিত করি একজন রাজাকারকে সেই দেশে অন্য কিছু আাশা করা কি বোকামি নয়।
০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: তবুও তো আমরা স্বপ্ন দেখি। দেখি না? আর সাঈদ স্যারের একটা কথা আমার জনৈক বন্ধু একবার আমাকে বলেছিল, "একজন মানুষ তার স্বপ্নের সমান বড়।" সুতরাং আশা করতে, স্বপ্ন দেখার মাঝে কোন বোকামি নেই। শুধু ইচ্ছেটা যেন খাঁটি হয়। তাহলে আর আমাদের ইচ্ছেঘুড়ি কে রোখে এমন ক্ষমতা আছে কার?

৫. ০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:৩৩
'স্বপ্নবাজ' বলেছেন: গানটা আগেও শুনেছি কিন্তু জোয়ান বায়েজ সম্পর্কে জানা ছিলনা।
পোষ্ট-এর জন্য ধন্যবাদ। যোগ(+)
০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:৩৭
নিসর্গ পথিক বলেছেন: অনেক...অনেক ভাল লাগলো লেখাটি পড়ে....এ ধরনের লেখা দেয়ার জন্য ধন্যবাদ....আরো পাবো আশা করছি...+++
০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: চেষ্টা করব আরো লেখার। কিন্তু আমি তো অ-লেখক। এইসব আমার দিয়ে হয়ে উঠে না। তবে কথা দিচ্ছি চেষ্টা করব।

ধন্যবাদ। + এর জন্যে।

০৩ রা মে, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল আছ?

৮. ০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:৪৪
নিসর্গ পথিক বলেছেন: অ-লেখক তো কি হয়েছে...লেখা দেখে তো তা বুঝার উপায় নেই...অ-লেখক হয়ে যদি এমন লেখা যায়...তো আমিও অ-লেখক হতে চাই...:):)
০৩ রা মে, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: শরমিন্দা দিলেন গো ভাইডি।

৯. ০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:৪৬
সীমানা পেরিয়ে বলেছেন:
সীমানা পেরিয়ে শুনিলাম এ কার বাণী?
এ মহৎ হৃদের কথা কত জনই বা জানি?
১০. ০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:৫০
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
এটি অসাধারণ এক গান । আমাদের অল্প কথার এক ছোট্ট ইতিহাসও বলা যায় । যত শুনি আরো শুনতে ইচ্ছে করে । বারবার শুনা যায় ।

ধন্যবাদ আপনাকে, যূঁথী ।
০৩ রা মে, ২০০৮ দুপুর ১:৫০

লেখক বলেছেন: ঠিক বলেছেন - যত শুনি আরো শুনতে ইচ্ছে হয়। বারবার শোনা যায়। এবং প্রতিবারই চোখ ঝাপসা হয়ে উঠে। বুকের মাঝে অদ্ভুত একটা অনুভূতি হয়।

আপনাকেও ধন্যবাদ।

১১. ০৩ রা মে, ২০০৮ দুপুর ১:১২
একরামুল হক শামীম বলেছেন: অসাধারণ গান এটি। জোয়ান বায়েজ সমন্ধে তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

বাংলাদেশ, বাংলাদেশ শিরোনামে আরো একটি জনপ্রিয় গান আছে জর্জ হ্যারিসনের গাওয়া।
দেখুন- Click This Link
০৩ রা মে, ২০০৮ দুপুর ১:৫২

লেখক বলেছেন: জি ভাইয়া এই গানটাও অসাধারণ। জর্জ হ্যারিসন, রবিশংকর, এলান গিন্সবার্গ প্রতিটি মানুষই আমাদের জন্যে যা করেছেন - ওয়াওড!!! তবে আমার ব্যক্তিগত পছন্দ বলতে গেলে - জোয়ানের টা প্রথমে আসবে।

ধন্যবাদ লিংকটার জন্যে।

১২. ০৩ রা মে, ২০০৮ দুপুর ১:৩৪
সারওয়ার জামান চন্দন বলেছেন:
আবজাব কমেন্টস লিখতে যার এত আলসেমী তিনি এত বড় পুষ্ট দিসেন.... কি খবর বস! ;)

ভালা হইসে।
০৩ রা মে, ২০০৮ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: বসের খবর বালা।

কিন্তুক কমেন্টসের ব্যাপারডা ধরবার পারলাম না।

০৩ রা মে, ২০০৮ দুপুর ২:৩০

লেখক বলেছেন: :)

১৪. ০৩ রা মে, ২০০৮ দুপুর ২:১০
একরামুল হক শামীম বলেছেন: প্রিয় পোস্টের তালিকায় রাখলাম। :)
০৩ রা মে, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: শুকরিয়া ভাইয়া। :)

১৫. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১২:৪৬
রিয়াজ শাহেদ বলেছেন: গানটা শুনে চোখে পানি আসে না কার?

ধন্যবাদ।

প্রিয়তে।

মাহমুদুজ্জামান বাবু গানটার বাংলা করে গেয়েছেন, ভালো হয়েছে, লিংক তো দিতে পারছিনা, পারলে শুনে দেখবেন।
০৪ ঠা মে, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: ঠিক বলেছেন। গানটা শুনে চোখে পানি আসেনি এমন মানুষ পাওয়া বোধকরি দুস্কর।

"Once again we stand aside
And watch the families crucified
See a teenage mother's vacant eyes
As she watches her feeble baby try
To fight the monsoon rains and the cholera flies"

০৪ ঠা মে, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: আমি বাংলাটা কখনই শুনিনি। প্লিজ কখনো সম্ভব হলে লিংকটা দিবেন। বা গানের প্রথম দু এক লাইন বললেও হবে। আমি খুঁজে নিতে চেষ্টা করব।

প্রিয়তে রাখার জন্যে ধন্যবাদ।

১৬. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১২:৪৮
রিয়াজ শাহেদ বলেছেন: আপনার ব্লগের হেডিং এ যে লাইনটা আছে, মানে মেঘদলের ঐ গানটা, আমার প্রিয় ভীষণ।
০৪ ঠা মে, ২০০৮ রাত ১২:৫৫

লেখক বলেছেন: আমারো ভীষণ প্রিয়। তবে "আকাশ মেঘে ঢাকা" আরও প্রিয়।

১৭. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১:৫২
রিয়াজ শাহেদ বলেছেন: বাহ আপনার সাথে মিলে যাচ্ছে তো! আকাশ মেঘে ঢাকা- ই আমার সবচেয়ে প্রিয় ঐ অ্যালবামে।

উড়ে যায় বিষণ্ণ পাখি...

বাবুর গানের প্রথম দুলাইন সম্ভবত এরকম-
বাংলাদেশ, বাংলাদেশ
অস্তাচলে যেখানে সূর্যের শেষ...

ধন্যবাদ।
০৪ ঠা মে, ২০০৮ রাত ২:২৬

লেখক বলেছেন: :)

১৮. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৪:০৬
বিপ্র বলেছেন: আগেই পড়েছিলাম...তখন বুঝিনি এটা গুরুজীর লেখা :P
০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: হা হা হা!!! বিপ্স!!! তুমি এখানে??? (অ)গাণিতিক আমাকে এখানে ধরে আনসে!!! কেমন আছ??

১৯. ০৫ ই মে, ২০০৮ রাত ১:০১
হাসানুল বলেছেন: গতকালকে পরীক্ষা থাকায় ব্লগটা পড়তে পারি নাই। সুন্দর লিখেছো, গানটা আমার আইপডে অনেক আগে থেকেই আছে... অসাধারণ একটা গান।
২১. ০৯ ই মে, ২০০৮ রাত ২:২০
আরিফ থেকে আনা বলেছেন: @ রিয়াজ ভ্রাতা: মাহমুদুজ্জামান বাবুর বাংলা অনুবাদ টার লিংক দিলে অতি কৃতগ্গ থাকিব
২২. ২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
শাশ্বত শুভ্র বলেছেন: শুধুই প্লাস....
সব কথা, সব আবেগ ভাষায় প্রকাশ করতে নেই, তাই শুধুই প্লাস
২৬ শে মে, ২০০৮ রাত ৮:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৩. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৭:২২
রন্টি চৌধুরী বলেছেন: নি:সন্দেহে এই পোষ্টটি যুথীর পোষ্ট করা আামর প্রিয় পোষ্ট।
এই গানটির কথা বা এই গানটির প্রেক্ষাপট বা এই গানের শিল্পীর কথা বাংলা উইকিতে কিছু নেই। খুবই দু্ঃখজনক। এ ব্লগে বাংলা উইকির একজন এডিটর রাগিব ভাইকে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষন করা উচিত।

 

মোট সময় লেগেছে ১.০৬১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ব্যক্তিগত জীবনে আমি একজন ভড়ংবাজ মানুষ... সুতরাং আমার ভড়ংবাজিতে বিভ্রান্ত হবেন না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ