ছবিতে হং বিন জো।
ডিসক্লেইমারঃ কারোর ধর্মে বিশ্বাসে কোন ফাঁকা থাকলে এই পোষ্ট না পড়াই ভাল।
আমি মোঃ ছাদেকুল ইসলাম জন্ম সূত্রে এক ধর্মের অনুসারী ছিলাম। জানি না, জন্ম অন্য পরিবারে হলে কি হতাম। তবে চিন্তা ভাবনার বয়স হবার পর থেকেই নানা ভাবে বিভিন্ন ধর্ম নিয়ে নানা ধরনের মুখরোচক গল্প শুনেছি। যেমন - হিন্দু ধর্মে এ জীবনে ভাল কাজ করলে পুর্নজন্মে ভাল কিছু হবার কথা বলা আছে। ইসলাম ধর্মে আছে ভাল কাজ করলে বেহেশত এ যাবার সুযোগ। ইত্যাদি ইত্যাদি। আসলে অন্য ধর্ম নিয়ে আমার মোটেই আলোচনা বা সমালোচনা করার ইচ্ছা নাই। কারনটা পরে বলছি।
১
আমি যখন জ্ঞানার্জনের জন্য সুদুর চীন দেশের সাংহাই শহরে এক বিশ্ববিদ্যালয়ে পড়তে যাই তখন প্রথম যে ছেলেটির সাথে আমার বন্ধুত্ব হয় তাঁর নাম হং বিন জো, ছবিতে। আমাদের ব্যাচের সবচাইতে সেরা ছাত্র। ইলেকট্রিক্যালের একনামে চেনা ছাত্র। বৌদ্ধ ধর্মের অনুসারী। ওকে দেখেই আমি সবচেয়ে প্রথমে এই ধর্মের প্রতি আকৃষ্ট হই। হং বিন জো'কে আমি দেখতাম রাতে ঘুমাবার আগে প্রার্থনা করছে। সকালে ঘুম থেকে উঠেও সেই একই কাজ।
যে বিষয়টা আমার নাড়া দিল, তা হল ওকে কখনও টাইম টেবল অনুসারে কোন প্রার্থনা করতে দেখিনি। বিষয়টা আমার কাছে ভীষন ভাল লাগল, প্রার্থনার আবার সময় কিসের?
আরও একটা বিষয় আমি ওকে দেখতাম যা আমাকে আরও সাহায্য করেছিল। আর তা হল ওর খাবার। একটা আস্ত মুরগী পানিতে সিদ্ধ করে খেয়ে নিত। তার ভিতর আর অন্যকিছু দিতে দেখিনি আমি কখনও। জিজ্ঞাসা করতেই বলল, আমি খাবার নিয়া কখনও ভাবি না। তাই খাবার সময় কখনও মনে হয় না এর কোন স্বাদ দরকার আছে। এবিষয়ে পরে আরও বিস্তারিত লিখব বলে আশা করিছি।
২
এখন সারা দুনিয়ায় ধর্ম নিয়ে যুদ্ধের ডামাডোল। মুসলিমরা বলে
ইয়াহুদিরা কাফের, মোশরেক, মুনাফেকের জাতি। আর ইয়াহুদি, খ্রিষ্টানরা বলে ধর্মান্ধ মুসলিমরা সারা দুনিয়ায় নৈরাজ্য সৃষ্টি করছে।
আপনি যদি বুদ্ধিমান হন তাহলে এতক্ষনে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। সারা বিশ্বে প্রধান প্রধান ধর্মগুলো নিয়ে ধরনের আলোচনা সমালোচনা থাকলেও বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে কারও কোন অভিযোগ নাই।
কারন আর কিছুই না , দুনিয়ায় শান্তির ধর্ম বলে একমাত্র বৌদ্ধ ধর্মই আছে।
----------(চলবে)
আমি কেন বৌদ্ধ হলাম - ১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭৬টি মন্তব্য ০টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।