সূর্য্যের সোনালী আভায়
ক্ষয় হয় ব্রোঞ্জের শিলালিপি
বৌদ্ধের ইতিহাস, এভা ব্রাউনের প্রেম
সবই এলোমেলো ভাসমান
বসন্ত হাওয়ায়।
তুমি অসম্ভব ভিত্তি গড়ে আমার পৃথিবীতে
আলোকিত সুনির্মল পঙক্তি ছড়াও
কি এমন যাদুকরী ক্ষমতা তোমার
বাহ্যিক কালো রঙের অন্তরালে?
প্রেম এবং প্রশ্ন থেকে যায় কালে-কালে
লিখেছেন: এম আর মিজান
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


