somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেএমবি'র ভিডিও ফুটেজ প্রকাশ : সতর্কাবস্থায় র‌্যাব

০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) প্রকাশ্যে জঙ্গি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তাদের কার্যক্রম উল্লেখ করে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তারা লিফলেট দিয়ে নির্বাচনের আগেই দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর ঘোষণা দিয়েছে।
র‌্যাবের একটি সূত্র জানায়, এক সপ্তাহ আগে জেএমবি বিভিন্ন কার্যক্রমের দৃশ্যের একটি ভিডিও ফুটেজ (সিডি) কে বা কারা র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। এছাড়া বিভিন্ন জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতা ও স্থানীয় সাংবাদিকদের কাছেও লিফলেট ও ভিডিও ফুটেজ পাঠিয়েছে।
ভিডিও ফুটেজের দৃশ্য শুরু করা হয়, ‘সকল প্রকারের প্রশংসা ও শুকরিয়া আলাহতায়ালার জন্য যিনি এই দেশে কিছু ভাইকে শহীদ হিসাবে কবুল করেছেন’ লেখা দিয়ে। এরপর ‘জামায়াতুল মুজাহিদীন এ দেশে ইসলামী হুকুমত চাইছে, জামায়াতুল মুজাহিদীন এ দেশে শান্তির বিপব চাইছে’- এ শিরোনামে এ গানটি জেএমবির দলীয় সংগীত হিসাবে প্রচার করা হয়েছে। এছাড়া রয়েছে বাংলাদেশে কোন এক চরাঞ্চলে জেএমবি’র প্রশিণ নেয়ার দৃশ্য। জনতার উদ্দেশে শায়খ রহমান ও বাংলা ভাইয়ের বক্তব্য দেয়ার দৃশ্য রয়েছে। পরবর্তী দৃশ্যে রয়েছে শায়খ রহমান, বাংলা ভাই, আতাউর রহমান সানি, আব্দুল আউয়াল, খালেদ সাইফুলাহসহ ৬ শীর্ষ জেএমবি নেতাদের আদালতে হাজির করার দৃশ্য। ভিডিও ফুটেজের শেষ দৃশ্যে রয়েছে ফাঁসির রায় কার্যকরের পর জামালপুরে শায়খ আব্দুর রহমানের লাশ দাফনের দৃশ্য। এ দৃশ্যটি র‌্যাব গোয়েন্দা ইউনিট গুরুত্বসহকারে তদন্ত করছে। কারণ আব্দুর রহমানের লাশ দাফনের সময় কোন ভিডিও ধারণ করতে দেয়া হয়নি। তাহলে গোপনে এ দৃশ্য কে ধারণ করল আর তা কিভাবে জেএমবি’র ভিডিও ফুটেজে আসল তা তদন্ত করা হচ্ছে।

বি.দ্র: এখানে মুল নিউজের চুম্বক অংশ দেয়া হয়েছে। পুরোটা পড়তে ক্লিক করুন: Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×