চিঠিটা আমি কয়েক বার পড়েছি। পেয়েছি নিউ মার্কেট থেকে কেনা মহাদেব সাহার "মানব এসেছি কাছে" কবিতার বইয়ে। বইতে ভিতেরর পৃষ্ঠায় আঠা দিয়ে লাগানো ছিল। যেই সময়ে চিঠিটি লেখা তাতে মনে হয় লেখক এখন বেচে নেই। আর বেচে থাকলে বয়স হয়েছে অনেক। চিঠিটা নিচে লেখার তারিখ উল্লেখ আছে।
চিঠিটার প্রকৃত মালিকের চোখে পড়ে থাকলে আওয়াজ দিয়েন।
চিঠিটা পড়তে অসুবিধা হলে তার জন্য নিচে দেওয়া হলঃ
লতা
"যেখানে হৃদয়ে হৃদয় আর চোখে চোখ রাখ
সেখানে কেবল বিমুগ্ধ চেয়ে চেয়ে থাকা"
সখী,
কত আনন্দ বেদনার বিমূর্ত্ত প্রহর
কত শোক দুঃখের অনূপম দিন
কত উজ্জল আধার প্রহর পেরিয়ে
পৌঁছেছিলাম শেষে হৃদয়ের ঠিকানায়।
কিন্তু
ঝড়া বকুলের যত গন্ধ সবইতো তোকে দিয়েছিলুম
অথচ,
অবেশেষে,
অনিকেত আলোর বন্যায় প্লাবিত করে দিয়ে-
গেছিস, তোর বকুলঝড়া ম্রিয়মান ফুল কুড়ি,
তবু,
আশির্বাদ থাকবে "তোর তরে সুন্দর ভবিষ্যত"।।
"মিতু"
মঙ্গলবার
২৯শে আগষ্ট ১৯৭৮ ইং ।।
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।