আমার প্রিয় পোস্ট

যে জাদু দেখায় সে জাদুকর আর যে স্বপ্ন দেখায় সে . . .

বালক - বালিকা

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৭

শেয়ারঃ
0 0 0

হ্যাঁ বালক, তোমাকেই বলছি . . .
প্রেমিকার শরীর ঘেঁষে হাঁটছ, হাসছ।
ঘৃণ্য মানসিকতায় একটি মেয়েকে ঠকাচ্ছ প্রতিনিয়ত,
ভালোবাসাকে গলা টিপে তুমি করছো নিহত।
হত্যা করছো পৃথিবীর আরেকটি সৌন্দর্যকে,
কি বলব আজ তোমাকে?
তোমার নগ্ন মনের অস্থির কামনায়,
বাতাসে তোমার প্রেমিকার ওড়না সরে যায়।
ক্ষুদ্র কামনার তাড়নে আজ তুমি ধ্বংস হয়ে যাচ্ছ,
প্রকাশ্যে চুমু খাচ্ছ তবু নির্লজ্জের মত হাসছ।

হ্যাঁ বালিকা, তোমাকেই বলছি . . .
অন্ধ হয়ে তুমি সেই ছেলেটিকে ভালোবাসছ।
ভালবাসা নয়, সেই ছেলেটি হয়তো অন্য কিছু চায়,
জড়িয়ে দিচ্ছ কেন নিজেকে আজ নিষিদ্ধ সে মায়ায়?
কিসের আশায় নিজেকে তুমি অমন করে সাজাও?
কার কথায় বাতাসে তোমার ওড়না সরিয়ে দাও?
ধ্বংস করছো নিজেকে, বিলিয়ে দিচ্ছ দিবা - নিশি,
নষ্ট করে নিজেকে, আজ বাতাসকে করেছো দোষী।

জেনে রাখ,
ভালোবাসা নয় বেহায়াপনা, যা ইচ্ছা তা করা,
ভালোবাসা হল বালক - বালিকার আশ্চর্য বোঝাপড়া।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভালোবাসা / নিষিদ্ধ প্রেম ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:২৭
রাতমজুর বলেছেন: ক্যানো ঠকাবো না? আমি তো ঠকে শিখেছি, মেয়েরা সুখের পায়রা, ক্যানো প্রতিশোধ নেব না?
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: দুঃখিত, আমি আসলে মেয়েদের কথা বলেছি। যারা সুখের পায়রা তারা তো মানুষ-ই না, মেয়ে তো পরের কথা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৩
নিলা বলেছেন: ভালোবাসা নয় বেহায়াপনা, যা ইচ্ছা তা করা,
ভালোবাসা হল বালক - বালিকার আশ্চর্য বোঝাপড়া। ++++++
৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৪
নিলা বলেছেন: প্রিয়তে রাখলাম। খুব ভালো লেগেছে
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: তাই নাকি ???

নিজেকে ধন্য মনে হচ্ছে।

৫. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১৫
মুনিয়া বলেছেন:
খুব ভাল লাগল... আশ্চর্য বোঝাপড়া হল আমার মনের সাথে!
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৭

লেখক বলেছেন: বোঝাপড়া হলেই ভালো, পড়তে বোঝা মনে না হলেই হল।

হিঃ হিঃ হিঃ

৬. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১৯
শফিউল আলম ইমন বলেছেন: সুন্দর কোবতে।
ভাল লাগল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: সত্যি তো?

আপনি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা ৯৬ ব্যাচ জেনে ব্যাপক আনন্দিত হইলাম। আমি আবার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা '০৪ কিনা তাই।

৮. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৪
ভাঙা চাঁদ বলেছেন: খুব ভালো লাগলো
৯. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৮
স্বপ্নকর বলেছেন: সবার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

ধন্যবাদ !!!
১০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৩২
কাঙাল মামা বলেছেন: জটিল কবতে হইছে ভাই!! :) চরম বাস্তব কাহানি।সব চেয়ে ভালো লাগছে "ভালোবাসা হল বালক - বালিকার আশ্চর্য বোঝাপড়া" লাইনটা।

এইসব চাটাচাটি ভালোবাসা দিয়া দুনিয়া ভরে গেছে :( এই যেমন ধর রাতমজুর এর কথা(এই কবিতায় প্রথম মন্তব্যকারী )...সে নিজে ঠকসে, তাই এখন বাকি সবাইকে ঠকাবে..হোক সে মেয়ে ভালো/খারাপ...ঐ মেয়ে ঠকাবে আরেকজন কে....এটা একটা চেইন রিএকশন...চলতেই থাকবে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২০

লেখক বলেছেন: ঠিকই কইসস। এই চেইন of পেইন (Pain) থেকে বাঁচার জন্য কাউকে না কাউকে তো Sacrifice করতে হবে।

১১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৫
বিবর্তনবাদী বলেছেন: @স্বপ্নকর - সবার ভাল লাগলেও আমার ভাল লাগে নাই। তিন চার বার পড়লাম। যতদূর বুঝছি, বায়াসড মনে হইছে বালিকাদের প্রতি। উলটা ঘটনা কিন্তু সমাজে প্রতিনিয়ত ঘটে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: আরে ভাই, এক কবিতায় তো আর সিধা - উল্টা সব ঘটনা লেখা যায় না। আমি বালকবাদী, বালিকাদের প্রতি বায়াসড হবার প্রশ্নই উঠে না।

যাই হোক, ভালো লাগুক আর না লাগুক কবিতাটা যে তিন চার বার পড়লেন তাতেই আমি খুশি।

১২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৬
ইরাবতী বলেছেন: যদিও একটু এ্যাডাল্ট টাইপ মনে হল তবুও চমৎকার লিখেছেন। শেষের লাইন দুটো রিয়েলি জোস! কিপ ইট আপ বাডি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩০

লেখক বলেছেন: আসলে জীবন ঘনিষ্ট কবিতা তো তাই একটু এ্যাডাল্ট টাইপ।

তবে সেইটা ব্যাপার না। ভালো লাগা না লাগা নিয়া কথা। তাই না ???

১৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৩
বিবর্তনবাদী বলেছেন: জয় হোক বালকবাদীর। (মাইনাচের জন্যে চরি) প্লাস দিলাম বাট হাউ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: ধইন্যবাদ। কী আর কমু?

১৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩২
শাওন বলেছেন: দারূণ লাগল । ঐ আশ্চর্য বোঝা পড়া টা সুন্দর হয়ে উঠুক সবার ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার মত আমারো একই আশা রইল।

১৫. ০২ রা মার্চ, ২০০৮ দুপুর ১:২১
জিহাদ বলেছেন: ভাল লাগলো।

কবিতার প্রেক্ষাপটে হয়তো ঠিক আছে।কিন্তু এর বিপরীতটাও কিন্তু অহরহ ঘটে।
১৬. ২১ শে মার্চ, ২০০৮ ভোর ৪:২৯
রাশেদ বলেছেন: ০৪ ব্যাচ! হায় হায়! বুড়া হয়ে গেছি। :)

লেখাটা আসলেই খুব ভাল হইছে।
১৮. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ৭:০১
রাশেদ বলেছেন: কি সুন্দর এক্কান কোবতে লিখে হাওয়া হয়ে গেলেন! /:)
০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: আরে ভাই, ভাব তো আর সবসময় আসে না।

১৯. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ৯:০৯
কতবতবকতকত বলেছেন: আপনার এই পোস্টটাকে বালিকা সমগ্রের জন্য নির্বাচন করা হইল। ধন্যবাদ। দেরীতে জানাবার জন্য দুঃখিত।
০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: ধইন্যবাদ। গর্বিতো মনে হইতেছে নিজেকে

২০. ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৪
রাশেদ বলেছেন: Click This Link

এই পোস্টটা একটু দেখবেন?
২১. ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:১৫
স্বপ্নকর বলেছেন: দেরিতে হইলেও আজ দেখলাম। ই-বুক কি পাবলিশ হয়ে গেছে? আমার কপিটা কই? নাকি আমার লেখা Disqualified হয়ে গেছে?
২২. ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:১৮
হ্যারি সেলডন বলেছেন: ভাল বাসা অনেক দাম। ঢাকায় ত এখন ১০০০০ এর নিচে ভাল বাসা ভাড়া পাওয়া যায়না।
২৫. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১:১২
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: পুরা মেয়েঘেষা লেখা। একটা ছেলেকে প্রথম বিপথে নেবার পিছনে একটা মেয়েরই অবদান থাকে। মাইনাস
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ (মাইনাসের জন্য)।

ভবিষ্যতে একটা ছেলেঘেষা লেখা দিয়ে ব্যালান্স করে দিবো....B-)

১৭ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৫

লেখক বলেছেন: আবার ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: কেমন লাগলো বললেন না যে?

২৮. ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৬
তাসু বলেছেন: বালকবাদীর মেয়ে ঘেষা কবিতা। +++++++
২৪ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৮

লেখক বলেছেন: হিহিহিহি . . . . . . . . . . . . সবার একই কথা ( মেয়ে ঘেষা কবিতা )

+ এর জন্য ধন্যবাদ

২৯. ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৩
চাঙ্কু বলেছেন: জেনে রাখ,
ভালোবাসা নয় বেহায়াপনা, যা ইচ্ছা তা করা,
ভালোবাসা হল বালক - বালিকার আশ্চর্য বোঝাপড়া।

অনেক সুন্দর ।
আফসুস , এখন ভালবাসার সহজে পাওয়া যায় না ।

কবিতার জন্য ধন্যবাদ ।
২৪ শে জুলাই, ২০০৮ রাত ১:০১

লেখক বলেছেন: ভাল জিনিস সহজে পাওয়া যায় না। এইটাই তো মজা। তাই না???

আপনাকেও ধন্যবাদ।

৩০. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৪
তাসবির বলেছেন: অসম্ভব সুন্দর একটা কবিতা .... কি সহজ অভিব্যক্তি দিয়ে ফুটিয়ে তুলেছেন ...
আমার অনেকককককক ভালো লেগেছে

বি : দ্র : সবসময় কিন্তু বালক রা এই কাজ করে না অনেক ক্ষেেএ উক্টোটা সত্য
পরের পার্টে বালিকাদেরকেও ধমকে দিবেন balanced hobe
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৩

লেখক বলেছেন: আপনাকেও ধইন্যবাদ . . .

হোকে, পরের পার্টে বালিকাদেরকেও ধমকে দিয়া balance কইরা দিমু।

৩১. ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৫
রাশেদ বলেছেন: জটিল একটা লেকা।
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: এত্ত দিনে দ্যাকলেন??? তয় ধইন্যবাদ :D

৩২. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৪৫
সিলভার রেইন বলেছেন: চরম। copyright আপনার রাইখা কোথাও use করতে পারব?
copyright আপনার রাখব মানে, যেখানে use করব তার নিচে author হিসাবে আপনার ব্লগের লিঙ্ক থাকবে।
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ :D। use করতে পারবেন। কিন্তুক কই use করতেসেন তা জানালে ভাল হয়। ;)

৩৩. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩০
কঁাকন বলেছেন: ভালোবাসা হল বালক - বালিকার আশ্চর্য বোকামী
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৬

লেখক বলেছেন: সহমত ;)

০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ :D

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ পাইসেন :D

৩৬. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪০
নির্মম বলেছেন: Part 2 এর শেষ টা বেশি ভালো হৈসে। আর এইটা তো আগেই Masterpiece...
০১ লা মার্চ, ২০০৯ রাত ১:০২

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৩৭. ২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫
টংকেশ্বরী বলেছেন: " কিসের আশায় নিজেকে তুমি অমন করে সাজাও?
কার কথায় বাতাসে তোমার ওড়না সরিয়ে দাও? " বাহ, ভালো লাগলো। কবিতা তেমন বুঝি না, বক্তব্য ভালো লেগেছে।
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৯

লেখক বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯৭১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি ভীড়ের মাঝে এক পলক তাকিয়ে চোখে না পড়াদের ভীড়ে তেমন-ই একজন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ