ঈশ্বর আপনাকে আপনি লুকিয়ে রাখেন আবার কি সুন্দর করেই না নিজেকে প্রকাশিত করেন।
- অজানা
আঁধার দেখেছি তবু আছে অন্য বড় অন্ধকার
মৃত্যু জেনেছি, তবু অন্য সম্মুখীন মৃত্যু আছে;
পেছনের আগাগোড়া ইতিহাস রয়ে গেছে, তবু
যেই মহা-ইতিহাস এখনো আসেনি তার কাছে
কাহিনীর অন্য অর্থ, সমুদ্রের অন্য সুর, অন্য আলোড়ন
হৃদয় অ বিষয়ের মন এক অন্য দীপ্ত মন। . . . . . .
- জীবনানন্দ দাশ
আমারে করিও ভয় - জেনো আমি তোমাদের নহি একজন;
তোমরা গড়েছ গৃহ, রচিয়াছ শান্তি ভরা সংসার - অঙ্গন।
আর আমি
কিছু মানি নাই, জানি নাই ভালোমন্দ, আলো অন্ধকার
পৃথিবী ঘুমায়ে রয়, সুন্দরের পানে মোর মত্ত অভিসার।
- অজানা
এইখানে সরোজিনী শুয়ে আছে -
জানিনা সে এইখানে শুয়ে আছে কিনা -
- জীবনানন্দ দাশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

