somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আমার ব্লগীয় জন্মদিন (১৫ ই ফেব্রুয়ারি*)

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়াহু . . . . . . :) :D B-) ;) :P

আইজকা আমার জন্মদিন। ব্যাপক মজা লাগতেছে। গতবছর ঠিক এইদিনে সামু ব্লগে আমার জন্ম হয়েছিল। আহা, কি আনন্দ আকাশে, বাতাসে। আসেন, আপনেদের সাথে আমার সামু ব্লগে আসার কাহিনী শেয়ার করি। কথায় আছে, আনন্দ শেয়ার করলে নাকি বাড়ে ( :) + শেয়ার => :D:D:D )। দেখা যাক বেড়ে কত দূর যায়। আনন্দের দৌড় কত দেখতাম চাই ;)

সামু ব্লগে আমার আবির্ভাব কোন বিশেষ ঘটনা নয়। কেউ যদি কোন অসাধারণ কিছু আশা করে থাকেন তাহলে আপনাকে হতাশ করার জন্য দুঃখিত। খুব-ই সাধারনভাবেই আমার ব্লগে আসা। এক বন্ধুর মাধ্যমে সামুর সাথে আমার প্রথম পরিচয়। নাম "কাঙ্গাল মামা " (অবশ্যই এটা তার আসল নাম না)। প্রায়ই ভার্সিটিতে কম্পিউটার ল্যাবের পিছনের সিটে বসে "কাঙ্গাল মামা"-কে আপন মনে হাসতে দেখতাম। মাঝে মাঝেই প্রযুক্তি সম্পর্কিত নানা রকম তথ্য দিয়ে চমকে :-* দিত আমাকে এই 'কাঙ্গাল মামা'। 'কোত্থেকে জানলি?' জিগ্যেস করলে বলত ব্লগ থেকে B-)। তখনো বুঝতে পারি নাই ব্লগ ব্যাপারটা কি জিনিস। খায় না মাথায় দেয়। জানার চেষ্টাও করি নাই :|

ব্লগ খায় না মাথায় দেয় তা প্রথম জানার চেষ্টা করলাম বাসায় নেটের কানেকশন নেয়ার পর :)। জানলাম সেই 'কাঙ্গাল মামা' থেকেই। জেনে শুনেই রেজিস্ট্রেশন করলাম। অনেক খুজে নিক বের করলাম 'স্বপ্নকর' :P
ছ্যাড়াব্যাড়া টাইপের একটা পোস্ট দিয়ে শুরু করলাম আমার ব্লগীয় যাত্রা। অনেকবার চিন্তা করেছিলাম ওই ফালতু পোস্টটা মুছে ফেলব। পড়ে চিন্তা করলাম মুছে কি হবে? এইটাইতো আমার লেখনী দক্ষতার প্রকৃত রূপ /:)

'স্বপ্নকর' নিকের পিছনে ছিল অনেক স্বপ্ন, ছিল অনেক কল্পনা। ইচ্ছে ছিল মানুষকে স্বপ্ন দেখিয়ে সব দুঃখ মুছে দেয়ার। সুমন্ত আসলামের 'বাউন্ডুলে' দ্বারা প্রভাবিত হয়ে ভেবেছিলাম তেমন কিছু ছোট গল্প লিখব। যাতে থাকবে জীবনের কথা, মানুষের কথা, সমাজের বিভিন্ন অসংগতির কথা। কিন্তু তা আর হয়ে উঠেনি। পরে বুঝতে পারলাম এটা অনেক কঠিন কাজ। এটা আমার দ্বারা সম্ভব নয়। তবুও এখন চেষ্টা করে যাচ্ছি, বৃথা সে চেষ্টা।

গত ১ বছরে আমার পোস্ট ১৭টি (এইটা সহ ১৮)। পোস্টের সংখ্যাই বলে দেয় আমি ব্লগের কোন নিয়মিত লেখক নই। তবে নিয়মিত ব্লগার নই বললে ভুল হবে। ব্লগের আমি একজন নিয়মিত পাঠক। পড়ার থেকে লেখা অনেক কঠিন। যারা নিয়মিত আমার জন্যে এই কঠিন কাজটা করে যাচ্ছেন তাদের অজস্র ধন্যবাদ :)। এই মুহূর্তে অনেক ব্লগারের নাম মনে পড়ছে যাদের লেখার আমি নিয়মিত পাঠক কিন্তু তাদের নাম বলে যাদের নাম মনে পড়ছে না তাদের মনে কষ্ট দিতে চাই না ;)

শুধু শুধু কথা বাড়িয়ে আমার আরো একটি ছ্যাড়াব্যাড়া পোস্টকে আর ব্যাড়াছ্যাড়া করতে চাচ্ছি না :)
আজকের মত এখানেই শেষ।
শুভরাত্রি

* এই পোস্টটা ১৫ তারিখ দেয়ার জন্য লিখে রেখেছিলাম। পরে ভুলে গেছিলাম। আজকে মনে পড়লো তাই পোস্টটা দিয়েই দিলাম। :)
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×