আমার প্রিয় পোস্ট
- নতুন বানানো ব্লগ বা ওয়েবসাইট সার্চইঞ্জিনে সাবমিশান পদ্ধতি - নিশাচর নাইম
ইন্টারনেটে ফ্রি বাংলা TV চ্যানেল সহ আরও অন্যান্য চ্যানেল দেখতে চান, তা হলে পোষ্ট টি আপনার জন্য।
- বোরহান উদদীন
- ▓▓▒▒░░░
IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য ১ ডজন বই + একটা ফ্রি!!!!
░░░▒▒▓▓ - রাফি মাহমুদ
- জুমলা টিউটোরিয়াল: সম্পূর্ণ - গৌতম রায়
- হিটলারের নাৎসী জার্মানী , দ্বিতীয় বিশ্বযুদ্ধ , এবং হলকাস্ট(HOLOCAUST) - মানব সন্তান
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- জাতীয় নারী উন্নয়ন নীতি’ ২০১১ ও ফতোয়া প্রসঙ্গে দুটি কথা (১) - নাজনীন১
- পারমানবিক বিদ্যুৎ শক্তি নিয়ে কিছু প্রশ্নের উত্তর - নুভান
- ১৯৭১ নিয়ে তৈরী হওয়া ৮৩টি ডকুমেন্টারীর সমন্বয়ে একটা পোষ্ট - নষ্ট কবি
- যেসব ছবি হৃদয় ছুঁয়ে গিয়েছিল - অপরিচিত_আবির
- একটি অসাধারণ মুভির সাদামাটা রিভি্উ - ফেলুডার চারমিনার
- জাপানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ - কারণ অণুসন্ধান ও কিছু তথ্য - ~স্বপ্নজয়~
- সরাসরি বিশ্বকাপ ক্রিকেট দেখতে পাবেন যে সব সাইটে- - রাকিবুল আলম
- আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ওপেনিং সেরেমনি ঝলক এবং ডাউনলোড - শারিফ শাব্বির
- বিশ্বকাপ ক্রিকেট ২০১১ সম্পূর্ণ অনুষ্ঠান - ইদিপাস
-
আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই।
- এম. এ. খসরু নোমান
- ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্টগুলোর সংকলন - টি. জাহান চৌধুরী
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- গৃহযুদ্ধ, স্নায়ুযুদ্ধ ও জাতিগত সংঘাত নিয়ে ২০টি ভালো ছবি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- ডাউনলোড করুন উবুন্টুর লাস্ট ভার্সন ১০.০৪ এর ম্যানুয়াল। - নির্জন রহমান
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- অনার-কিলিং এর অন্ধকার জগৎ - নগর সংগীত
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১) - সাদাচোখ
- পথে পথে মুক্তিযুদ্ধের টুকরো স্মৃতি চিহ্ন (ছবি ব্লগ) - ঝড়ো হাওয়া
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- যুদ্ধাপরাধীদের বিচার, আমাদের গলাবাজি, আমাদের দায়িত্ববোধ - শওকত হোসেন মাসুম
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (১) - পি মুন্সী
- পারমানবিক অস্ত্র কিভাবে কাজ করে? - ১ - নুভান
- বাংলা বানানের প্রায়োগিক কিছু ভুল: প্রয়োজন সাধারণ সতর্কতা - আলাউল হোসেন
- বাংলা শব্দ প্রয়োগের কিছু সাধারণ ভুল - তানভীর চৌধুরী পিয়েল
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
ওয়াইফাই কী ও কিভাবে কাজ করে
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৩
WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক কী:
একটি সীমিত এলাকা অর্থাৎ একই ভবন, পাশাপাশি অবস্থিত ভবন অথবা একটি অফিস বা এপার্টমেন্টে অবস্থিত কমপিউটারসমূহ, প্রিন্টার ও অন্য কোন বিশেষ ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তারের পরিবর্তে রেডিও তরঙ্গের মাধ্যমে স্থাপিত আন্তঃসংযোগ ব্যবস্থাকে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN) বলে।
উপরের ছবিটি একটি ব্রডব্যান্ড লাইন থেকে একাধিক কমপিউটারে ইন্টারনেট কানেকশনের একটি ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্কে প্রয়োজন একটি মডেম ও একটি ওয়ারলেস রয়টার। যে কোন কমপিউটারে ওয়্যারলেস এডাপটার অথবা ওয়্যারলেস কার্ড ইন্সটল থাকলে এই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট কানেকশন শেয়ার করতে গারবে।
Wi-Fi ("wireless fidelity") হচ্ছে একটি বিশেষ ধরনের ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের টার্ম বা ট্রেড মার্ক যেখানে ওয়াইফাই এলাইয়েন্স নামে একটি কমিটি কর্তৃক পরীক্ষীত ও অনুমোদিত হার্ডওয়্যার ও স্পেসিপিকেশন ব্যবহার করা হয়। এর প্রধান উদ্দেশ্য বিভিন্ন কোম্পানীর ওয়্যারলেস নেটওয়ার্কের ডিভাইসরগুলি যাতে পরষ্পরের সাথে কাজ করতে পারে। এছাড়া নেটওযার্কটির কনফিগারেশনসহ অন্যান্য টেকনিক্যাল বিষয়ের একটি স্ট্যান্ডার্ড মান নির্ধারণ করা। ব্যাবহারকারীদের জন্য সুবিধা হচ্ছে, যদি কারো মোবাইল ফোন বা ল্যাপটপে Wi-Fi এডাপটার থাকে, তবে এটি যে কোন Wi-Fi নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হতে পারবে। সুতরাং আমরা বলতে পারি সব ওয়াইপাই নেটওয়ার্ক হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, কিন্তু সব ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়াইপাই নেটওয়ার্ক নয়।
একটি ওয়াইফাই রয়টার/একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে কোন বিশেষ স্থানে যখন ওয়ারলেস ইন্টারনেট কানেকশনের সুবিধা প্রদান করা হয় তখন সেই স্থানকে Hot Spot বলা হয়। একাধিক একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে সৃষ্ট হটস্পটগুলোকে সমন্বয় করে যখন বড় এলাকা ভিত্তিক একটি ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হয় তখন সেই এলাকাকে Wi-Fi Zone বলা হয়।
মোবাইল ব্রডব্যান্ড বনাম ওয়াইফাই হটস্পট: মোবাইল ব্রডব্যান্ড সেবা সাধারণত মোবাইল ফোনের কোম্পানীগুলো দিয়ে থাকে। সুতরাং প্রায় সব জায়গা থেকে (মোবাইল ফোন নেটওয়ার্ক) মোবাইল ফোন বা ওয়ারলেস মডেমের সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত হওয়া যায়। ওয়াইফাই হটস্পটে এই সুযোগ একটি সীমিত এলাকার মধ্যে সীমাবদ্ধ। ইদানীং বড় বড় শহরের বাস/ট্রেন স্টেশন, শপিং সেন্টার গুরুত্বপূর্ণ এলাকাসমূহে ওয়াইফাই জোন সৃষ্টি করা হচ্ছে। মোবাইল ব্রডব্যান্ড সার্ভিসের মাসিক চার্জ বেশী। এছাড়া একদেশ থেকে অন্য দেশে গেলে মোবাইল ব্রডব্যান্ড সার্ভিস কাজ করে না, যদি কাজ করে তবে চার্জ হয় খুবই বেশী। তাই নিজস্ব ল্যাপটাপ বা মোবাইল ফোন থেকে প্রয়োজনীয় সময়ের জন্য ওয়াইফাই হটস্পট থেকে ইন্টারনেট কানেকশন সস্তা। ইদানিং বিভিন্ন শহরের ওয়াইফাই হটস্পটের তালিকা নেটে পাওয়া যায়।
যারা ব্যাবসা ভিত্তিক কাজে ওয়াইফাই নেটওযার্ক ব্যাবহার করতে চান তাদের জন্য নিম্নে কিছু লিংক দেয়া হল।
PolkaSpots
W-HotSpot Business
VPN Network
পুরানো পোস্ট:
এম পি থ্রী কিভাবে কাজ করে
ব্লু রে কিভাবে কাজ করে
(চলবে)
প্রকাশ করা হয়েছে: বিজ্ঞান বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আসলে আমি সামহুর 'ছবিযুক্ত' বা ' ছবি আপলোড' ফাংশান ব্যবহার করি না। লিংকের মাধ্যমে অন্য পেজ থেকে ছবি যুক্ত করি। তাই ব্যাপারটা বুঝানো একটু জঠিল!!!
ট্র্যানজিস্টার বলেছেন:
উদ্যোগ প্রশংসার দাবিদার, কিন্তু আপনার উপস্থাপনা অতি জটিল। এভাবে এগোনো যেত না? ল্যান>রাউটার>ওয়্যারলেস রাউটার> ৮০২.১১ প্রটোকল > WLANতদুপরি এই চমৎকার উদ্যোগকে স্বাগত জানাই।
লেখক বলেছেন: ধন্যবাদ। ওয়াইফাই সম্পর্কে বেসিক ধারণা দেয়ার উদ্দেশ্যে পোস্টটি লেখা। তাই অন্যান্য প্রসঙ্গ আলাপ করিনি।
মাজুল হাসান বলেছেন:
সুন্দর পোস্ট। ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আমিও আসলে তাই ট্রাই করতাছি। কিন্তু এইচটিএমএল আর সামুর ছবি যোগ করার কোড একরকম না দেখে বুঝতাসি না।লেখক বলেছেন: আপনার কোড শুরুর দিকে ঠিক আছে, শেষের দিকে হবে এরকম:
.jpg' width='500' height='318]
টেস্ট করে দেখুন। তবে খুব বেশী বড় ছবি ব্লগে দেওয়া উচিত না।
পথিক!!!!!!! বলেছেন:
Hi tech Post
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ, কাজ চললেই হল।
ফিউশন ফাইভ বলেছেন:
ভালো পোস্ট। ঢাকায় আমরা ওয়াই-ফাই যুগের সূচনা হওয়ার অপেক্ষায় প্রহর গুণছি।
লেখক বলেছেন: ধন্যবাদ। আশা করি খুব শীঘ্রই চালু হবে। ওয়াই-ফাই যুগে স্বাগতম।
লেখক বলেছেন: ধন্যবাদ
অ্যামাটার বলেছেন:
আমি তো বনানীতে কয়েকটা হটস্পটে এখন পাই।
চাতকপাখি বলেছেন:
ভাই আপনে একজন টেকি ব্লগার ।আমাদের মত দরিদ্র ব্লগার অনায়াসে আপনার উপর নির্ভর করতে পারি।
ধন্যবাদ।
লেখক বলেছেন: এভাবে লজ্জা দেবেন না! আমার মত একজন সাধারণ ব্লগারের পোস্টে আপনার আগমন ও মন্তব্যের জন্য সহস্র ধন্যবাদ। ভালো থাকুন।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
শত রুপা বলেছেন:
+
মহসিন০৮ বলেছেন:
ভাল পোস্ট। ধন্যবাদ .............
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















html এ তো ডাবল কোট দিয়া লিঙ্ক ব্লক থাকে, এইখানে তো অন্য জিনিস। একটূ মেইল কইরা বলেন দরকার হইলে।