আমার প্রিয় পোস্ট
- নতুন বানানো ব্লগ বা ওয়েবসাইট সার্চইঞ্জিনে সাবমিশান পদ্ধতি - নিশাচর নাইম
ইন্টারনেটে ফ্রি বাংলা TV চ্যানেল সহ আরও অন্যান্য চ্যানেল দেখতে চান, তা হলে পোষ্ট টি আপনার জন্য।
- বোরহান উদদীন
- ▓▓▒▒░░░
IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য ১ ডজন বই + একটা ফ্রি!!!!
░░░▒▒▓▓ - রাফি মাহমুদ
- জুমলা টিউটোরিয়াল: সম্পূর্ণ - গৌতম রায়
- হিটলারের নাৎসী জার্মানী , দ্বিতীয় বিশ্বযুদ্ধ , এবং হলকাস্ট(HOLOCAUST) - মানব সন্তান
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- জাতীয় নারী উন্নয়ন নীতি’ ২০১১ ও ফতোয়া প্রসঙ্গে দুটি কথা (১) - নাজনীন১
- পারমানবিক বিদ্যুৎ শক্তি নিয়ে কিছু প্রশ্নের উত্তর - নুভান
- ১৯৭১ নিয়ে তৈরী হওয়া ৮৩টি ডকুমেন্টারীর সমন্বয়ে একটা পোষ্ট - নষ্ট কবি
- যেসব ছবি হৃদয় ছুঁয়ে গিয়েছিল - অপরিচিত_আবির
- একটি অসাধারণ মুভির সাদামাটা রিভি্উ - ফেলুডার চারমিনার
- জাপানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ - কারণ অণুসন্ধান ও কিছু তথ্য - ~স্বপ্নজয়~
- সরাসরি বিশ্বকাপ ক্রিকেট দেখতে পাবেন যে সব সাইটে- - রাকিবুল আলম
- আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ওপেনিং সেরেমনি ঝলক এবং ডাউনলোড - শারিফ শাব্বির
- বিশ্বকাপ ক্রিকেট ২০১১ সম্পূর্ণ অনুষ্ঠান - ইদিপাস
-
আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই।
- এম. এ. খসরু নোমান
- ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্টগুলোর সংকলন - টি. জাহান চৌধুরী
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- গৃহযুদ্ধ, স্নায়ুযুদ্ধ ও জাতিগত সংঘাত নিয়ে ২০টি ভালো ছবি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- ডাউনলোড করুন উবুন্টুর লাস্ট ভার্সন ১০.০৪ এর ম্যানুয়াল। - নির্জন রহমান
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- অনার-কিলিং এর অন্ধকার জগৎ - নগর সংগীত
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১) - সাদাচোখ
- পথে পথে মুক্তিযুদ্ধের টুকরো স্মৃতি চিহ্ন (ছবি ব্লগ) - ঝড়ো হাওয়া
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- যুদ্ধাপরাধীদের বিচার, আমাদের গলাবাজি, আমাদের দায়িত্ববোধ - শওকত হোসেন মাসুম
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (১) - পি মুন্সী
- পারমানবিক অস্ত্র কিভাবে কাজ করে? - ১ - নুভান
- বাংলা বানানের প্রায়োগিক কিছু ভুল: প্রয়োজন সাধারণ সতর্কতা - আলাউল হোসেন
- বাংলা শব্দ প্রয়োগের কিছু সাধারণ ভুল - তানভীর চৌধুরী পিয়েল
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
মানসিকভাবে সুস্থ লোককে কিভাবে চেনা যায়
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৪

মানসিক রোগীরা অনেক সময় সাধারণের চোখ এড়িয়ে যায় তাদের বিচক্ষণতার কারণে। কোন কোন মানসিক রোগীর উপসর্গ এত নগন্য যে, কেউ বুঝে উঠতে পারে না তার অসুস্থতার মাত্রা কততুকু। কী কী কারণে আপনি একজন লোককে মানসিকভাবে সুস্থ আখ্যায়িত করবেন?
মানসিকভাবে সুস্থ লোকের যেসব বৈশিষ্ট্য থাকে তা হলো:
১। নিজের সম্পর্কে তিনি স্বাচ্ছন্দ্যে অনুভব করেন।
২। তিনি নিজেকে বেশি বড় কিংবা বেশি ছোট ভাবেন না।
৩। নিজের ক্ষমতা সম্পর্কে তিনি সচেতন।
৪। তিনি যুক্তিসঙ্গত নিরাপদবোধ করেন।
৫। অবাঞ্ছিত কিছু মেনে নিতে তিনি প্রস্তুত থাকেন।
৬। নিজের প্রতি এবং পারিপার্শ্বিকতার প্রতি তার আগ্রহ জন্মাতে পারে।
৭। সিদ্ধান্ত গ্রহনে তিনি সক্ষম।
৮। তিনি নিজস্ব আবেগ ধরে রাখতে পারেন। কেউ তার সমালোচনা করলে তিনি তা সহ্য করতে পারেন।
৯। তিনি তার পারিপার্শ্বিকতার ব্যাপারে সচেতন এবং তার সাথে তিনি মানিয়ে চলতে পারেন।
১০। সমাজের অংশ হিসেবে তিনি নিজেকে অন্যের প্রতি দায়িত্বসম্পন্ন ভাবেন।
১১। তিনি প্রত্যেকের সাথে বন্ধুসুলভ ব্যাবহার করেন এবং অন্যকে বিশ্বাস করেন।
১২। তিনি দাম্পত্যজীবন উপভোগ করতে পারেনএবং সন্তান-সন্ততিদের ভালোবাসা ও স্নেহ দিয়ে ভরিয়ে তুলতে পারেন।
১৩। তিনি কাজের মধ্যে আনন্দ খোঁজেন এবং স্বতস্ফুর্তভাবে সকল দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন।
১৪। তিনি অতীতের কোন বেদনাদায়ক স্মৃতি ভুলে থাকতে পারেন এবং অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারেন।
১৫। অজানা ভবিষ্যতের কথা ভেবে তিনি ঘাবড়ে যান না।
দুটি কথা:মানসিক রোগ সম্পর্কে আমার লেখা পোস্টগুলো বিশেষ করে রোগের লক্ষণগুলো পড়ার পর অনেকের বিরুপ প্রতিক্রিয়া লক্ষ্য করেছি। আমাদের দেশে অধিকাংশ লোক মানসিক রোগী বলতে বুঝে থাকেন রাস্তায় নগ্ন হয়ে চিৎকার করতে করতে দৌড়ে যাওয়া কোন বদ্ধ উন্মাদ। কিন্তু বাইরের আবরণে মানসিক রোগীকে চিহ্নিত করা কি সম্ভব?
যে ভদ্রলোকটি ফিটফাট হয়ে অফিসে যান, লোকজনের সাথে কথা বলেন প্রাণ খুলে, ব্যক্তিগত জীবনে সৎ ও ধার্মিক, কিন্তু বাসায় ফিরেই কারণে-অকারণে স্ত্রীকে নির্যাতন করেন। কেননা তাঁর ধারণা স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখতে হলে মাঝেমাঝে নির্যাতন করতে হয়। তিনি কি মানসিক রোগী নন?
এক লোকের মুদ্রাদোষ তিনি কারো সাথে কথা বলার সময় একটু পরপর হাত দিয়ে ঐ লোককে স্পর্শ করেন বা সামান্য ধাক্কা দেন। এ অভ্যাসটি শুরুর পেছনে অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে লোকটির ধারণা কেউ তার কথা মনোযোগ দিয়ে শুনে না বা কেউ তার কথায় গুরুত্ব দেয় না। তাই ১০০% মনোযোগ আকর্ষণের জন্য লোকটি এভাবে স্পর্শ করে বা সামান্য ধাক্কা দেয়, যা এখন মুদ্রদোষে পরিণত হয়েছে। তিনি কি মানসিক রোগী নন? এ সমস্যাকে লোকটি মুদ্রাদোষ হিসেবে মেনে নিলেও মানসিক রোগ হিসেবে কি মেনে নেবে?
আমার এসব পোস্ট মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে লেখা। "Prevention is better than cure."
পুরানো পোস্ট:
১। মানসিক রোগের কারণ
২। মানসিক রোগের পূর্ব লক্ষণ
৩। মানসিক রোগের উপসর্গ
৪। মানসিক রোগের অন্যান্য উপসর্গ
তথ্যসুত্র:
মানসিক রোগ অজানা অধ্যায় - ডাঃ সজল আশরাফ
মনের সুখ-অসুখ - ডঃ শিবেন সাহা
ইন্টারনেট
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মানসিক রোগ ;
প্রকাশ করা হয়েছে: বিবিধ বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন:
+++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ সুমন।
কেমন আছো তুমি? আশা করি ভালো।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ। সুস্থ ও সুন্দর জীবন কামনা করি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ছোটখাটো সমস্যা খুব একটা ব্যাপার নয়। বড় কোন সমস্যা থাকলে সিরিয়াসলি নেয়া উচিত।
রিদা বলেছেন:
গুড। নাইস। এগুলা সবার জানা দরকার। আজকাল অনেকেই...
লেখক বলেছেন: আপনার ইতিবাচক মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
পথিক!!!!!!! বলেছেন:
মহাপুরুষের লক্ষ্মন নাকি এগুলো?
লেখক বলেছেন: ধন্যবাদ, কঠিন প্রশ্ন!!! উত্তর আমার জানা নেই।
মানসিক রোগ বিশেষজ্ঞদের মতে ১০০% সুস্থ লোকের লক্ষণ - এটুকুই বলতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন।
শওকত আহমেদ বলেছেন:
১৪। তিনি অতীতের কোন বেদনাদায়ক স্মৃতি ভুলে থাকতে পারেন এবং অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারেন।বেদনার বলেন আর সুখের বলেন স্মৃতি ভুলে থাকতে হলে তো স্মৃতিভ্রংশ হতে হবে যা কিনা মানসিক রোগের পর্যায়ে পরে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
স্মৃতিভ্রংশ হল যা মানুষ ভুলতে চাই না, তারপরেও ভুলে যাচ্ছে। যেমন কেউ গতকাল কার সাথে দেখা হয়েছিল আজ মনে করতে পারছে না।
বেদনাদায়ক স্মৃতি ভুলে থাকতে পারেন মানে হচ্ছে: আজ থেকে ৬ মাস আগে একটা মারাত্মক দুর্ঘটনা দেখেছিলেন যা মনটা খারাপ করে দেয়। ইচ্ছা ও চেষ্টা করে আপনি এখন তা ভুলে থাকতে পারেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















