somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াইম্যাক্স (WiMAX) কী ও কিভাবে কাজ করে

০৩ রা জুন, ২০০৯ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছুদিন আগে "ওয়াইফাই"র উপর একটা পোস্ট দিয়েছিলাম। আজ ওয়াইম্যাক্স নিয়ে সংক্ষেপে ও সহজভাবে আলোচনা করব। লেখার মূল উদ্দেশ্য ওয়াইম্যাক্স সম্পর্কে একটা বেসিক ধারণা দেয়া। তাই জটিল টেকনিক্যাল শব্দ/প্রসেস যতটুকু সম্ভব এড়িয়ে যাব।

ওয়াইম্যাক্স কী
প্রথমে দেখা যাক ইন্টারনেট কানেকশনের বর্তমান বিকল্পগুলোর সীমাবদ্ধতা বা নেতিবাচক দিকগুলো। Dial-up access-এ সাধারণত স্পীড স্লো হয়, সবসময় আনলাইনে থাকা যায় না। পিক আওয়ারে লাইন পাওয়া যায় না। টেলিফোন নেটওর্য়াক থেকে এই লাইন দেয়া হয়। মডেম বা DSL-র মাধ্যমে Broadband access সার্ভিস দেয়া হয়।এই পদ্ধতিতে উচ্চ গতির Broadband access পেতে খরচ বেশী। যে সব জায়গায় টেলিফোনের ল্যান্ড লাইন নেই সেখানে এধরনের সংযোগ সম্ভব নয়। এছাড়া মোবাইল ফোন নেটওয়ার্ক অর্থাৎ GSM প্রযুক্তি মূলতঃ তৈরি হয়েছিল টেলিফোনের জন্য, পরে কিছু টেকনিক্যাল অপশন যোগ করা হয়েছে যাতে ইন্টারনেট সার্ভসও দেয়া যায়। ইন্টারনেটের ব্যবহার যে হারে বাড়ছে ভবিষ্যতে এই কমপাটিবল অপশন দিয়ে আর কাজ চলবে না। ব্যান্ডওয়াইথের সীমাবদ্ধতা ছাড়াও অন্যান্য টেকনিক্যাল কারণে GSM প্রযুক্তিতেও উচ্চ গতির ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব নয়। যদিও মিডিয়াম স্পীডের সংযোগ দেওয়া যায়, কিন্তু খরচ পড়ে বেশী। ওয়াইফাই (Wi-Fi) access হচ্ছে একটি সীমিত এলাকার (৩০ - ১৫০ মিটার) মধ্যে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক সার্ভিস যেখানে ওয়াইফাই র‍য়টারের মাধ্যমে সীমিত কিছু গ্রাহককে ইন্টারনেট সংযোগ দেয়া হয়।
উপরোল্লিখিত সীমাবদ্ধতাগুলো দূর করে শহর, গ্রাম, বিচ্ছিন্ন জনপদ, দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে সহজে ও কম খরচে দ্রুতগতির ইন্টারনেটকে 'সবখানে ও সব সময়' সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার উদ্দ্যেশ্যে সৃষ্ট উচ্চ গতির ওয়ারলেস নেটওর্য়াকই হচ্ছে ওয়াইম্যাক্স (WiMAX), যার পুরো নাম "Worldwide Interoperability for Microwave Access.


তারবিহীন নেটওর্য়াক ওয়াইম্যাক্স তথ্য প্রযুক্তির লোকের কাছে IEEE 802.16 নামেও পরিচিত। ওয়াইম্যাক্সের দু'টি গুরুত্বপূর্ণ অংশ টাওয়ার ও রিসিভার। উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি টাওয়ারের কভারেজ হবে প্রায় ৫০ কিলোমিটার (ব্যাসার্ধ)। এই টাওয়ারগুলো তারের মাধ্যমে সরাসরি হাই ব্যান্ডওয়াইথ ইন্টারনেট ব্যাকবোনের সাথে সংযুক্ত থাকে (উপরের চিত্রে A ও B টাওয়ার দ্রষ্টব্য)। আবার দু'টি টাওয়ারের মধ্যে তারবিহীন (মাইক্রোওয়ভ লিঙ্ক) সংযোগও থাকতে পারে (উপরের চিত্রে B ও C টাওয়ার দ্রষ্টব্য)। এইভাবে একাধিক টাওয়ার দিয়ে তার ছাড়াই শহরের অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত কভারেজ করা যায়।

ওয়াইম্যাক্স তারবিহীন সংযোগ সার্ভিস আবার দু'ধরনের হতে পারে।
Non-line-of-sight: সার্ভিসে ব্যবহার করা হবে lower frequency range (2 GHz to 22 Ghz)। Lower-wavelength transmissions সব ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে অলিগলি ঘুরে ওয়াইম্যাক্স রিসিভারে (এন্টিনা) পৌঁছে যাবে। উপরের ছবিতে টাওয়ার C থেকে পাশের বিল্ডিংয়ে ও টাওয়ার A থেকে রেসিডেন্টসিয়াল এলাকা ও ল্যাপটপে Non-line-of-sight পদ্ধতিতে সংযোগ দেয়া হয়েছে।
Line-of-sight: সার্ভিসে ব্যবহার করা হবে higher frequency range (66 Ghz)। Higher-wavelength transmissions কোন ত্রুটি ছাড়া একসাথে বেশী ডাটা প্রেরণ করতে সম্ভব এবং ব্যান্ডওয়াইথও বেশি হয়। এধরনের সার্ভিসে টাওয়ার ও এন্টিনার মাঝখানে কোন প্রতিবন্ধকতা থাকতে পারবে না। অর্থাৎ কোন উঁচু ভবনের ছাদ থেকে যদি ওয়াইম্যাক্স টাওয়ার সরাসরি দেখা যায় তবেই ছাদে এন্টিনা লাগিয়ে এই উচ্চ গতির সার্ভিস নেয়া যাবে। টাওয়ার B থেকে পাশের সুউচ্চ ভবনে line-of-sight পদ্ধতিতে সংযোগ দেয়া হয়েছে।
যদিও ওয়াইম্যাক্স ও ওয়াইফাই একই পর্যায়ের প্রযুক্তি । দুটোতে বেশ কিছু পার্থক্য রয়েছে। ওয়াইফাইয়ের কভারেজ ৩০ থেকে ১০০ মিটার। ওয়াইম্যাক্সের কভারেজ প্রায় ৫০ কিলোমিটার। ওয়াইম্যাক্স ওয়াইফাইয়ের চেয়ে অনেক বেশি ইউজার একসাথে ব্যবহার করতে পারবে। ওয়াইম্যাক্সের গতিও ওয়াইফাইয়ের চেয়ে অনেক বেশি।


ওয়াইম্যাক্স ইউজার
ওয়াইম্যাক্স ব্যবহার করতে প্রয়োজন হবে বিশেষ বক্স (রিসিভার+এন্টিনা) ও ল্যাপটপের জন্য বিশেষ PCMCIA কার্ড। এগুলোর বিকল্প হিসাবে WiMAX USB Wireless MODEM ব্যবহার করা যেতে পারে তবে তা বাজারে এখনো আসে নি। ওয়াইম্যাক্স তুলনামুলকভাবে নতুন প্রযুক্তি। সার্ভিসের অপশনগুলো বিভিন্ন কোম্পানীর বিভিন্ন রকম। বাংলাদেশের ব্যাপারে ওয়াইম্যাক্স সার্ভিস শুরু না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। বর্ণনার সুবিধার্থে আমি এখানে ভারতের রিলায়েন্স কোম্পানির মডেলটি তুলে ধরলাম (উপরের চিত্রটি দ্রষ্টব্য)। যদি কোনো বাসাবাড়িতে একটি কমপিউটার থাকে তবে এন্টিনা থেকে মডেম, মডেম থেকে কমপিউটার সংযোগ। যদি একাধিক কমপিউটারে ইন্টারনেট সংযোগ নিতে হয় তবে একটি রয়টারের প্রয়োজন হবে। রয়টার থেকে তারবিহীন সংযোগ নিতে হলে একটি ওয়ারলেস রয়টার ও প্রতিটি কমপিউটারের জন্য একটি করে এডাপটার প্রয়োজন হবে।

তথ্য প্রযুক্তি (IT) বিজ্ঞানের একটি দ্রুত পরিবর্তনশীল শাখা। ওয়াইম্যাক্স এই শাখার একটি নতুন সংযোজন। ওয়াইম্যাক্স নিয়ে শেষ কথা বলার সময় এখনো আসে নাই। শুরুটা একটু এলোমালো হলেও আশা করি এক সময় একটা স্টান্ডার্ড পর্যায়ে চলে আসবে।


ভারতের বাঙ্গালোরে কিছু উৎসাহী তরুন ওয়াইম্যাক্স এন্টিনার পজিশন পরিবর্তন করে দেখছে ইন্টারনেটের স্পীড বাড়ানো যায় কিনা!

বাংলাদেশে ওয়াইম্যাক্স
গত বছর সেপ্টেম্বরে বিটিআরসি উন্মুক্ত নিলামে চারটি অপারেটরকে ওয়াইম্যাক্সের লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়। নিলামে বাংলা লায়ন সর্বোচ্চ ২১৫ কোটি টাকা নিলাম ডাক দেয়। অন্য অপারেটরদেরও এই দামে লাইসেন্স নিতে হয়। বাংলা লায়নের পক্ষ থেকে ২০০৯ সালের জুনে ওয়াইম্যাক্স চালুর কথা বললেও জটিলতার কারণে তা হচ্ছে না। ৩১শে মে বাংলা লায়নের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, জুনে শুরু করার কথা থাকলেও এখনই গ্রাহকদের সেবা দেয়ার পর্যায়ে তাঁরা আসতে পারে নি। প্রাথমিক অবস্থায় হোম ইউজারদের জন্য মাসে ৬শ' টাকা, কর্পোরেট ইউজারদের জন্য সাড়ে ৫শ' টাকা, দৈনিক ভিত্তিতে ৪৫ টাকায় সারাদিনের সেবা দেয়া এবং শুধুমাত্র রাতে ব্যবহারের জন্য মাসে ৩শ' টাকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলা লায়ন। (ইত্তেফাক, মে ৩১, ২০০৯)

যারা ওয়াইম্যক্স আরো জানতে চান তাদের জন্য কিছু লিংক দেয়া হল:
http://quantumwimax.com/
http://www.wimax.com

পুরানো পোস্ট:
এম পি থ্রী কিভাবে কাজ করে
ব্লু রে কিভাবে কাজ করে
ওয়াইফাই কী ও কিভাবে কাজ করে
রাডার কী ও কিভাবে কাজ করে
(চলবে)
----------------------------------------------------
তথ্যসুত্র : ইন্টারনেট, HowStuffWorks, দেশ-বিদেশের পত্রপত্রিকা
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ রাত ৩:১৮
২৫টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

×