somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উড়োজাহাজের ব্ল্যাক বক্স ও আইলেরন কিভাবে কাজ করে

১০ ই জুন, ২০০৯ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্ল্যাক বক্স কিভাবে কাজ করে


উড়োজাহাজের ব্ল্যাক বক্সের নাম আমরা সবাই শুনেছি। বিশেষ করে যখন কোন বিমান বিধ্বস্ত হয় তখন বিমানটির দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য উক্ত বিমানের ব্ল্যাক বক্স খুবই গুরুত্বপূর্ণ। বিমান পরিবহন ব্যবস্থায় বিমানের উড্ডয়ন কালের যাবতীয় তথ্য রেকর্ডের ডিভাইস হচ্ছে flight data recorder এবং উড্ডয়ন কালে ককপিটের সব রকম কথাবার্তা ও শব্দ রেকর্ডের ডিভাইস হচ্ছে cockpit voice recorder। এই ডিভাইসগুলোর আরেক নাম ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্সগুলো সাধারণত লাল অথবা কমলা রংয়ের হয়। যাতে বিধ্বস্ত বিমানের ধংশাবশেষ থেকে বক্সগুলোকে সহজে সনাক্ত করা যায়। বিজ্ঞান প্রযুক্তিতে black box একটি টেকনিক্যাল টার্ম, যার থেকে এই নামকরণ। ব্ল্যাক বক্সগুলো এমনভাবে প্রস্তুত করা হয় যে উচ্চমাত্রার তাপ ও চাপ এর কোন ক্ষতি করতে পারে না।


ব্ল্যাক বক্স (ফ্লাইট ডাটা রেকর্ডার্) acceleration, airspeed, altitude, flap settings, outside temperature, cabin temperature and pressure, engine performance সহ প্রায় ১০০ ধরনের তথ্য রেকর্ড করে। ককপিটের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে মাইক্রোফোন বসানো থাকে যেগুলোর মাধ্যমে সব ধরনের শব্দ ব্ল্যাক বক্সে (cockpit voice recorder) রেকর্ড হয়।

আইলেরন কিভাবে কাজ করে


আইলেরন (Aileron) উড়োজাহাজের পাখার কব্জা দ্বারা সংযুক্ত পেছনের অংশ। এই অংশগুলো উপরে ও নিচের দিকে নাড়ানো যায়। উড়োজাহাজের পার্শ্বিক অথবা গড়ানো নিয়ন্ত্রণ ভ্রামক অর্জনের জন্য উভয় পার্শ্বে ভিন্ন ভিন্ন ভাবে এগুলোকে নাড়ানো হয়। এছাড়া উড়োজাহাজের ল্যান্ডিংয়ের সময় গতি কমানোর জন্য ও টেক আপের সময় উপরের দিকে চাপ সৃষ্টি করতে আইলেরনকে কাজে লাগানো হয়। আইলেরনের কৌণিক অবস্থান ফ্লাইট কন্ট্রোল সিস্টেম-এর মাধ্যমে পাইলট কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে।
ধরা যাক, একটি উড়ন্ত বিমানের পাইলট কোন কারণে বিমানটিকে ডান দিকে কাত করবে। এটি কিভাবে হবে তা উপরের ছবিতে লক্ষ্য করুন। ডান পাকার আইলেরনটি উপরের দিকে বেঁকে গেছে আর বাম পাকার আইলেরনটি নিচের দিকে বেঁকে গেছে। অর্থাৎ উড়ন্ত অবস্থায় বাতাস বিমানটির ডান পাকার আইলেরনটির সাথে ধাক্কা খেয়ে পাখাটির উপর নিচের দিকে চাপ দিচ্ছে। আবার একই সময়ে বাতাস বিমানটির বাম পাকার আইলেরনটির সাথে ধাক্কা খেয়ে পাখাটিতে উপরের দিকে চাপ দিচ্ছে। ফলাফল বিমানটি ডান দিকে সামান্য কাত হয়ে যাবে।
-----------------------------------------------------------------
তথ্যসুত্র : ইন্টারনেট, বিজ্ঞান বিশ্বকোষ, HowStuffWorks
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৯ রাত ১:২৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×