আমি হিন্দু। ছোটবেলা থেকে দেখে আসতেসি, আমার মা পূজা করতো খুব ছোট করে করে। মাকে কারণ জিঞ্জাসা করলে মা বলতো, আমরা নাকি সংখ্যালঘু। আমরা বড় করে পূজা করলে আমাদের নাকি মারতে আসবে। আজ পর্যন্ত ঘরে কোন পূজা বড় করে হতে দেখিনি। দুর্গা পূজা, স্বরসতী পূজা যা-ই করিনা কেন বড় করে মাইক বাজাতে পারিনা।
সংখ্যালঘু হওয়ায় সেই ৪৮ থেকে ১৩ পর্যন্ত হিন্দুরা নিগৃহীত। রাজনৈতিক কাজে আমাদের কোন জায়গা নেই। কিন্তু আমরা তো আসন চাইনি। আমরা শুধু বারো মাসে তেরো পার্বণ পালন করতে চেয়েছি। কিন্তু তবুও যতই সমস্যা হোক না কেন তার বলি হই আমরা হিন্দুরা, আমরা সংখ্যালঘুরা। এত নিগৃহীত হবার পরও ৭১-এ পাকিস্তানীদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা। কিন্তু তার ফল এসে পড়েছে হিন্দুদের উপর। সহায় সম্বলহীন হয়েছে, মা/ভাই/বাপ/বোন ছাড়া হয়েছে, শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আজো কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে হিন্দুরা নিগৃহীত।
আজ যুদ্ধাপরাধীদের ফাঁসী দাবি করেছে সংখ্যাগরিষ্ঠরা। বিচারও করছে সংখ্যাগরিষ্ঠরা। সাঈদীর ফাঁসীর রায় দিয়েছে সরকার এবং ট্রাইব্যুনাল। কিন্তু আজকেও এর বলি হতে হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। কষ্ট পেতে হচ্ছে হিন্দুদের। কেন? কি অপরাধ আমাদের? জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখলাম আজ আমি। আমরা বিধর্মী বলে তাই? নাকি সংখ্যালঘু বলে তাই?
ধিক্ আজ বাঙালী জাতিকে... ধিক্ আমাদের এই হিন্দু জাতিকে... তোমরা নিগৃহীত, নিগৃহীতই থেকো। প্রতিবাদ করিয়ো না, কাউকে প্রতিবাদ করতে দিয়ো না। এই দেশ ছেড়ে পালিয়ে যাও। নাইলে এই দেশের সবকিছুরই বলির পাঠা হবে তোমরা... :@

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


