আমার প্রিয় পোস্ট

মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্রটির মালিক আমরা এখানে সবাই, কিন্তু কয়জন চেষ্টা করি এটার সঠিক ব্যবহার-প্রণালী সংগ্রহ করার এবং তা ব্যবহার করার !

ফাইরুজের গান ও নজরুল গীতির কিছু গানের সুরের মিলের ব্যাপারে আমার একটি হাইপোথিসিস !

০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:৩০

শেয়ারঃ
0 0



ফাইরুজের গানের ভক্ত হয়েছি প্রায় ৩ বছর আগেই । আফগান বংশোদ্ভুত এক জার্মান সহকর্মীর কাছ থেকে খোঁজ পাই এই অসাধারন গায়িকার । প্রথমদিকে ইন্টারনেটে শুধু অডিও খুঁজে পেতাম । পরে তাঁর সিনেমাগুলো দেখেও অনেক আনন্দ পেয়েছি ।

যাই হোক, প্রথম দিকে গানগুলো শুনেই সুরগুলো আমার কাছে খুব পরিচিত মনে হয়েছে । অনেক নজরুল গীতিতে এবং হামদ-নাতে এই সুর গুলোর ছায়া শুনেছি এর আগে । প্রথম দিকে বুঝতে পারছিলাম না কে কার কাছ থেকে সুরগুলো নকল করেছে ।

আরবী গান গুলি কে রচনা করেছে, কে সুর করেছে এগুলো খুঁজে বের করলাম । দেখলাম যে, সেই ষাট এর দশক থেকেই মিশর, লেবাননে তুমুল জনপ্রিয় রাহবানী ভাতৃদ্বয়ের সুর করা এবং ফাইরুজ ও উম্মে কুলসুমের গাওয়া গান গুলো । ভাবছিলাম, সে সময় এরা কিভাবে নজরুল গীতির রেকর্ড লেবাননে বসে পাবে । পরে আরো খুঁজে পেলাম, সুরকার রা যত না নিজে নতুন সুর তৈরি করেছে, তার চেয়ে বেশি করেছে বিভিন্ন লোকসঙ্গীতের সুরের সিনথেসিস বা ফিউজন(Fusion)। তাদের কাজই ছিল প্রচলিত লোকগীতিগুলোকে আরো বিভিন্ন এলাকার লোকসঙ্গীতের সুরের সাথে মিশিয়ে, নতুন বাজনা যন্ত্রের ব্যবহার করে, চমক লাগানো গান তৈরি করা।

http://en.wikipedia.org/wiki/Rahbani_brothers

তখন খেয়াল হল, কাজী নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কে এসেছিলেন । তিনি নিশ্চয় এই এলাকার লোকসঙ্গীত দ্বারা প্রভাবিত হয়েছিলেন । তাঁর কবিতা ও গান গুলোতে এর কিছু পরিচয় পাওয়া যায় । এখানে আপনারা যারা নজরুলপ্রেমী আছেন, তারা হয়তো আরো ভাল বলতে পারবেন ।

নজরুলের এবং ফাইরুজের অনেক গানের শেঁকড় (মধ্যপ্রাচ্যের লোকসঙ্গীত) যেহেতু এক জায়গায়, তাই এদের সুরে মিল থাকাটার পেছনে জটিল কোন ষড়যন্ত্র থাকার কথা না !

আমার এই হাইপোথিসিসটি দাঁড়িয়ে আছে যে বিশ্বাসের উপর সেটা সঠিক কিনা যাচাইয়ের জন্য আপনাদের সাহায্য চাই !

নিচে যে গান গুলো দিয়েছি, তার সুরগুলো কি আপনার কাছে পরিচিত মনে হচ্ছে ?

সরাসরি গানে যাবার জন্য প্রথম ২ মিনিট ৩০ সেকেন্ড স্কিপ করতে পারেন প্রথম ভিডিওটায় :






 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:৪৮
অ্যামাটার বলেছেন: নতুন তথ্য, আসলেই জানা নাই। কোনও নজরুল গবেষকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।
০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:৫০

লেখক বলেছেন: আমি কাউকে সরাসরি চিনিনা । তাই ব্লগের সাহায্যে আপনাদের মাধ্যমে একটা চেষ্টা করে দেখছি ।

ধন্যবাদ ।

২. ০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:৫২
সন্ন্যাসী কবি বলেছেন:
আরো ভালো হতো যদি উল্ল্যেখ করতেন নজরুলের কোন কোন গানের সুরের সাথে
মিল আছে উপরের তিন গানের।

ধন্যবাদ।
০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:০১

লেখক বলেছেন: "শুকনো পাতার নুপুর পায়ে "

"রুমঝুমঝুমঝুম রুমঝুমঝুমঝুম খেজুর পাতার নুপুরও বাজায়"

আপাততঃ উপরের গান দুটির কথা মনে পড়ছে ।

৩. ০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:১২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: থ্যাংকস ।নতুন জিনিস জানলাম ।
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৪. ০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:২৪
নিষণ্ণ বেদন বলেছেন: গানগুলো এক-দুই মিনিট করে শুনলাম।
"শুকনো পাতার নুপুর পায়ে " অথবা "রুমঝুমঝুমঝুম রুমঝুমঝুমঝুম খেজুর পাতার নুপুরও বাজায়" -- কী জানি এই গান গুলোর সাথে অথবা আমার শোনা অন্য কোন নজরুলের গানের সাথে তো কোন মিলই খুঁজে পাচ্ছি না আমি। !!

তবে ফাইরুয এর গান আগেও শুনেছি। দু'একটা গান খুব ভাল লেগেছিল। গানের নাম মনে নেই। :(
১০ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: আমি হুবহু মিলের কথা বলতে চাইনি । বলতে চেয়েছিলাম গান গুলোর essence এর মিলের ব্যাপারে ।

যেমন ধরুন, সালভাদোর দালি বা পিকাসোর যেকোন একটা ছবি দেখলেই ছবিগুলো কোন ঘরানার তা বোঝা যায় !

"শুকনো পাতার নুপুর পায়ে " ও

"রুমঝুমঝুমঝুম রুমঝুমঝুমঝুম খেজুর পাতার নুপুরও বাজায়"

গান দুটি শোনার সময় বাংলা শব্দের বদলে আরবী শব্দ শোনার চেষ্টা করুন আর ফিরোজা বেগম বা ফাতেমাতুজ্জোহরার কন্ঠস্বরের পরিবর্তে ফাইরুজের কন্ঠস্বরটা কল্পনা করুন । দেখবেন অদ্ভুত কিছু ব্যাপার ঘটছে । ;)

৫. ০৯ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৩৭
সন্ন্যাসী কবি বলেছেন:
নিষণ্ণ বেদন@ আমি ও বুঝতেছি না:(

৭. ০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৪৭
মাহবুবা আখতার বলেছেন: যে দু'টো গানের সুরের কথা বলেছেন তার মধ্যে "শুকনো পাতার নুপূর পায়ে" গানের সুর যে তুর্কী লোকগীতির অ্যাডাপটেশান এটা আমি কবি নজরুলের একটা জীবনীতেও পেয়েছি। এই সুরটা খুব বিখ্যাত, এবং বেশ অনেকগুলো ভাষায় এই একই সুর ধার করে অনেকগুলো গান করা হয়েছে; এমনটাও পড়েছি।
অন্য গানটার কথা জানিনা। হয়েও থাকতে পারে। নজরুলের মিউজিকে প্রচুর বিদেশী সুরের প্রভাব রয়েছে। বিষয়টা চমৎকার লাগে...... তখন তো এখনকার মত এত সিডি ডিভিডি ছিল না.....
এনিওয়ে, লেখাটার জন্য ধন্যবাদ।
১০ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: নজরুলের জীবনী নিয়ে এখনও লেখাপড়া তেমন করিনি । অল্প কিছু তথ্য যা আছে তা নিয়েই মাতব্বরি করার চেষ্টা করেছি ।

আপনার কথা অনুযায়ী আমার হাইপোথিসিসটা র তাহলে একটা ভিত্তি থাকার ভাল সম্ভাবনা আছে ।

আপনাকেও অনেক ধন্যবাদ ।

১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৭

লেখক বলেছেন: ইন্টারনেটে ভাল নজরুল গীতি খুঁজে পাচ্ছি না আর যেগুলো পাচ্ছি সে গুলোতে যে যার ইচ্ছামত গাইছে ।

বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়েও বেশ বাড়াবাড়ি করছে সবাই।

ফিরোজা বেগমের গাওয়া গান গুলো খুঁজে পাচ্ছি না ।

:(

১০ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১০. ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩০
বুলবুল আহমেদ জয় বলেছেন: লেখাটা পড়ে ভালো লাগলো। ।রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান সম্পর্কে জানি, যেগুলোতে তিনি বিভিন্ন দেশী ও বিদেশী গানের সুর নিয়েছিলেন। নজরুল গীতিতে এ রকম সুরের খোজ পেয়ে ভালো লাগলো । লেখককে ধন্যবাদ
১১. ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১১
মে ঘ দূ ত বলেছেন: দারুণ কিছু গানের সাথে পরিচয় করিয়ে দিলেন। ইউটিউবে যে ফাইরুজের আরো বেশ দারুণ কিছু গান পেয়ে গেলাম। অনেক ধন্যবাদ।

"গান দুটি শোনার সময় বাংলা শব্দের বদলে আরবী শব্দ শোনার চেষ্টা করুন আর ফিরোজা বেগম বা ফাতেমাতুজ্জোহরার কন্ঠস্বরের পরিবর্তে ফাইরুজের কন্ঠস্বরটা কল্পনা করুন । দেখবেন অদ্ভুত কিছু ব্যাপার ঘটছে ।" - আমি অবশ্য আরবী শব্দগুলো ফাইরুজের কন্ঠের বদলে ফিরোজা বেগম বা ফাতেমাতুজ্জোহরার কন্ঠে কল্পনা করছিলাম। আর মনে হচ্ছিল কথাগুলো যেন বোধগম্য হচ্ছে কিছু কিছু :)

 

মোট সময় লেগেছে ২.৮৮৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Rabbit's clever, said Pooh thoughtfully.Yes, said Piglet, Rabbit's clever.And he has Brain.Yes, said Piglet, Rabbit has Brain.There was a long...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই