somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন অমি রহমান পিয়াল এবং ধন্যবাদ সামহোয়্যার কর্তৃপক্ষ

২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন বিজয় দিবস, স্বাধীনতা দিবস আমাদের মাঝে উপস্থিত হয় তখন আড়ালে আবডালে, বক্তৃতার মঞ্চে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী উঠে। আমরা সোচ্চার হই। তারপরে শেষ। ওটা নিয়ে কেউ আর মাথা ঘামায়না। ভুলে যাই কিংবা ভুলে গিয়ে ঘুমাই। যুদ্ধ শেষ হওয়ার ৩৭ বছর ধরে এভাবেই চলছে। অবশ্য এই ঘুম আমরা জাতিগতভাবে উত্তরাধীকার সুত্রে পেয়েছি। আমাদের কে খোচা না দিলে জাগ্রত হইনা। অবশ্য একবার জাগলে দাবী আদায় করে ছাড়ি। এই একটা মহৎগুণ আমাদের আছে।

এই ব্লগে আমরা কেউ কেউ হয়ত বিচ্ছিন্নভাবে যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে পোষ্ট দিয়েছি, মন্তব্য করেছি। পোষ্ট দিয়ে, মন্তব্য করেই আমাদের দায়িত্ব শেষ মনে করে ওখানেই থেমে গেছি। কিন্তু সামেহায়্যারে এভাবে ব্যানারের দাবিতে সোচ্চার হইনি সম্মিলিত ভাবে। এজন্য দায়ী আমাদের উপরোক্ত গুণ।

অমি রহমান পিয়াল এক্ষেত্রে খোচকের ভুমিকায় অবতীর্ন হয়ে আমাদের ঘুম ঠিকই ভেঙ্গে দিয়েছেন। নিজেকে বিতর্কিত করে দিয়ে হলেও আমাদের চেতনা, সময়োচিত ন্যায্য দাবীর প্রতি সজাগ করে দিয়েছেন। যার সুত্র ধরে মুকুল ভাইয়ের ব্যানার চেয়ে পোষ্ট এবং একের পর এক ব্লগার ভাইয়ের রিপোষ্টের মাধ্যমে সামহোয়্যার কর্তৃপক্ষের দৃষ্টি কাড়তে সক্ষম হয় "যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ব্যানার চাই" সম্বলিত ব্লগারদের প্রাণের দাবীটি।

যুদ্ধাপরাধীদের বিচার দাবীর এই মিছিলে শরিক হওয়ায় অকৃপন কৃতজ্ঞতা জানাই সা.ইন কর্তৃপক্ষকে।

ধন্যবাদ অমি রহমান পিয়াল ভাই। ধন্যবাদ মুকুল ভাই। ধন্যবাদ যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে সোচ্চার সকল ব্লগারবৃন্দ কে।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৭
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×