আমার প্রিয় পোস্ট

সচলায়তন নিয়ে সামহোয়ারইনে বচসা বন্ধ হউক!

০২ রা জুলাই, ২০০৭ রাত ১১:২৮

শেয়ারঃ
0 0 0

প্রথমদিন কৌশিকের পোস্টে যে মন্তব্য করেছিলাম তাকে আশ্রয় করেই বলছি সচলায়তন কোনভাবেই সামহোয়ারের সমান্তরাল/প্রতিযোগী/বিকল্প কোনটাই নয়। এটা নিতান্তই আর একটা সাইট,যার কিছু নিজস্ব নীতিমালা রয়েছে। সচলায়তন ঠিক ওপেন ব্লগ নয়। সেখানে ব্লগ করা যায়। পশ্চিম ইউরোপের প্রায় সব প্রতিষ্ঠিত অনলাইন খবরের কাগজে,পত্রিকায়,জার্নালে ব্লগ করা যায়। তাই বলে সেগুলো ব্লগসাইট নয়। বিভিন্ন ক্যাটেগরিতে সেখানে বিভিন্ন ধরণের রেস্ট্রিকশান থাকে। আবার অনেক সাইটে যে কেউ মন্তব্য করতে পারেন। কিন্তু লেখা প্রকাশ করতে গেলে সম্পাদকের কাঁচি পার হয়ে আসতে হয়। সাহিত্যের জার্নালগুলো থেকে ডেভেলপ করেছে অনলাইন রাইটার্স কমিউনিটির বিষয়টি।এরকম বহু কমিউনিটি খুঁজে পাওয়া যাবে গুগলে সার্চ দিলেই।এক একটা কমিউনিটির সদস্যরা একএক ভাবে পরিচিত হয়েছেন। বেশীরভাগ ক্ষেত্রেই অন্য এক বা একাধিক ব্লগে-ফোরামে।কথা হচ্ছে এই একটা জায়গায় পরিচিত লেখকেরা আর একটা প্লাটফর্ম তৈরী করাকে পূর্ববর্তী প্লাটফর্মগুলোকে ধ্বংশের ষড়যন্ত্র বলে দেখানো সাধারণ যুক্তিবোধ থেকে সম্ভব নয়। তাহলে ডাইভারসিটিকে কন্সপিরেসীর ফাংশান বলে দেখানো যেতো।

যারা বিভিন্ন সময়ে লিটল ম্যাগাজিনের সাথে জড়িত ছিলেন তারা আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন আশা করবো। উদ্যোক্তারা সেখানে তাদের দৃষ্টিভঙ্গীর জায়গা থেকে একদল লেখককে ধারণ করেন।লেখা আহবান করার পরে তা সম্পাদকের কাঁচির নীচে পড়ে।এভাবে বিভিন্ন সময়ে নতুন লেখক যোগ হন, অনেকে মতভেদ থেকে বিয়োগও হন। এই বিন্যাস সমাবেশগুলো মিডিয়াতে (ইন্টারনেটকে আমি মিডিয়াই বলবো) খুবই নিয়মিত ঘটনা। এতে বিষয় এবং প্রকাশবৈচিত্র্য বাড়ে।

জুনের মাঝামাঝি থেকে পরীক্ষামূলকভাবে এবং গতকাল ১লা জুলাই সচলায়তনের আনুষ্ঠাণিক উদ্বোধনের পর থেকে লক্ষ্য করছি সচলায়তনের গড়ে ওঠাকে সামহোয়ারে সংগঠিত বিভিন্ন ঘটনাবলীর সাথে সম্পর্কিত করার অপচেষ্টা। বিষয়টা ভালো লাগছে না। কারণ সচলায়তনের ভ্রুণ থেকে তার সাথে অন্তত উৎসাহদাতার ভূমিকায় জড়িত ছিলাম। তাই ভূল অভিযোগে গালি দিলে গায়ে লাগে।

সামহোয়ারের একেবারে গোড়া থেকে লিখি। আরো লিখবো। বহুবার স্পষ্ট করে বলেছি আবারো বলছি, আমি সামহোয়ারইনের সর্বাত্মক মঙ্গল কামনা করি। এই সাইটের কাছে আমি বহুভাবে কৃতজ্ঞ। আমার পুরনো পোস্টগুলো যারা জানেন তারা বুঝবেন। সামহোয়ার ছেড়ে কেউ কেউ চলে গিয়েছেন ব্যক্তিগত সিদ্ধান্তে। পোস্ট মোছার প্রতিবাদ আমিও করেছি। তবে আমার মনে হয়েছে সামনে আরো প্রতিবাদ করতে হবে। তাই চলে যাওয়া কোন সমাধান নয়। সামহোয়ারের ব্লগারদের সাথে আমার আত্মার যোগ। প্রতিবাদে এই যোগের শক্তি বাড়ে।

এই যোগের অধিকারে সকল ব্লগারদের কাছে সনির্বন্ধ অনুরোধ, আপনারা লিখুন। সবাই লিখুন যেমন লিখছিলেন। আরো অনেক নতুন লেখক আসবেন।আরো অনেক নতুন নতুন দ্বন্দ্ব সংঘর্ষ হবে।আরো অনেক ভালো ভালো লেখা আসবে। অনুগ্রহ করে সচলায়তনকে সমান্তরাল/প্রতিযোগী/বিকল্প নির্দেশ করে নিজেকে অপমানিত করবেন না। সচলায়তনের পক্ষে বা বিপক্ষে কিছু বলার থাকলে কর্তৃপক্ষকে মেইল করুন। সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত তাঁদের সাথে যোগাযোগ করুন। অন্য সাইটের কুৎসায় সামহোয়ারকে ভাঁগাড়ে পরিণত করবেন না।

সবাই ভালো থাকুন।

 

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১১:৩১
মদন বলেছেন: এ সংক্রান্ত আমার পোষ্ট ছিল
Click This Link
৩. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১১:৩২
সুমন চৌধুরী বলেছেন: যার যার অবস্থান থেকে অন্তত বুঝবার চেষ্টা করা হোক।
৬. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১১:৪৬
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: "সচলায়তন কোনভাবেই সামহোয়ারের সমান্তরাল/প্রতিযোগী/বিকল্প কোনটাই নয়"

স্টেটমেন্টে গোলমাল আছে।

সামহোয়্যারে লেখার পরিবেশ নাই কইয়া সচলায়তনের এ্যাক্টিভিশন করা হইছে যখন এ্যাক্টিভিশন হইছে। মহান কুতুব ব্লগারেরা এইখানে আর লিখুম না কইয়া ওইখানে ব্লগায় আর আরো পাঁচটা কইরা নিক খুইলা এটিম খেলা খেলে।

অতি কুতুব চোর, অমি রহমান পিয়ালসহ আরো বহুত মেগা ব্লগার নিয়মিত এইখানে বমি, আর ওইখানে রসগোল্লার সিরা ঢালিতেছে। এইখানে আসুন ছাগলকে চুির ভাই বলি, আর ওইখানে আসুন আমরা সুন্দর সাহিত্য রচি চলিতেছে। সমস্যা সেইখানে।

পারলে আপনার দোস্ত চোররে বইলেন তার বাকি নিকের এ্যাক্টিভিটি বন্ধ করতে। আর অতি সন্মানিত অমি রহমান পিয়ালরে মনে করায়ে দিয়েন জন্মযুদ্ধ সাইট ভুইলা না যাইতে। তার আবার স্মৃতি দূর্বল। স্বাভাবিক। খুব কলম দিয়া মুক্তিযুদ্ধ করে কি না। ভিষন পরিশ্রম যায়।

সচলায়তনের রেজিস্ট্রেশন ছিলো অনলাইন দেয়াল পত্রিকা টাইপ কিছু বানানোর। সেইটার জনসংখ্যা সেইটা বলে না। রাইটার্স কমিউনিটি নাম হইলেও উহা সেইটা নাই, থাকিতেছেও না।

হিমু যেইটা মনে কইরা এইটার আইডিয়া বানাইছিলো, এইটা সেইখানে নাই।

সাইট ভালো, কনটেন্ট ভালো। আই হ্যাভ নো প্রবস উইথ দ্যাট। টেল ইউর বাডিস নট টু পি হিয়ার।
৭. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১১:৪৭
শাওন বলেছেন: সাদিক ভাইয়ের কমেন্টের জন্য ৫ ।
৮. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১১:৪৯
ধুসর গোধুলী বলেছেন: সচলায়তন নিয়া এতো কথা কেন?
কে কোন সাইটের ছবি / লিংক দিবেন, দিবেন না সেটা সম্পূর্ণই লিংক / ছবি দাতার নিজস্ব ব্যাপার।
সচলায়তন নিয়া খাউজানী উঠলো ক্যান কিছু কিছু মানুষের সেইটাই ক্লিয়ার হইতাছে না এখনো।
৯. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১১:৫০
সচলায়তন বলেছেন: সাদিক মোহাম্মদ আলম কে ৫
১০. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১১:৫১
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: সাদিক মোহাম্মদ আলম এ টীম সচলায়তনের সাতে যুক্ত নয় আর মডারেসনের সাতে একমত নয়
১১. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১১:৫৫
হোসেইন বলেছেন: আমার কুনু কতা নাই।
১২. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১১:৫৬
ক্ষ্যাপা বলেছেন: বদ্দা পুরা ঠিক আছে ।
আমি তো নিজের খাইয়ায় আপনাগো সাইটের এডভার্ট করলাম । ভালো লাগছে তাই করছিলাম, কার বাপের কি?
সুফী মিয়া,ছাগু বিবি গো গায়ে ফোসকা পড়ছে । ব্যাপার নাহ
৫ দিয়া একটা খামচি দিলাম
১৩. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১১:৫৭
সুমন চৌধুরী বলেছেন: হোয়াই ডোন্ট ইউ টেল দেম পার্সোনালি? ডু আই হ্যাভ এনিথিং টু ডু উইথ হু হাউ মেনি নিকস হ্যাভ?
সাইট কোন জায়গায় আছে না আছে সেইটা একান্তই তোমার ব্যক্তিগত বক্তব্য। সেইখানে আমার কিছু বলার নাই। সচলায়তন কিভাবে কাজ করবে না করবে সেইটা আলোচনার জায়গা আমি সামহোয়ারইনরে মনে করি না। ঠিক এই অবস্থান থিকা আমি পোস্ট দিছি।অন্য কাউরে কিছু বলার থাকলে সেই কথা আমার পোস্টে আইসা ঝাড়ো ক্যান? এইটা কি ঠিক? নিজেরে নিজে প্রশ্ন করো। @ সাদিক
১৪. ০২ রা জুলাই, ২০০৭ রাত ১১:৫৯
ধুসর গোধুলী বলেছেন: খবর কি মরমী?
তা নুরা পাগলার আইডি কি হাতবদল হইছে?


হিমু কোন আইডিয়া নিয়া কি বানাইছে সেইটা আমি যতোটুকু জানি তোমারে জিগায় নাই।
তুমি বরং বেশ কিছু এমএসএন কনফারেন্স থাইকা দোস্তগো মাঝের কনভারসেশন বিভিন্ন জায়গায় পাচার কইরা নিজের 'মোল' ক্যারেক্টারটার পরিচয় দিছো।


তোমারে সচলায়তনে অবাঞ্ছিত মনে করার ধরে নাও এই চরিত্র খুব বড় একটা কারণ। অমি পিয়ালরেতো একসময় পারলে 'বাপ' ডাকতা। 'শ্রদ্ধায় মাথা নোয়াইয়া' হাঁটুতে লাগাইয়া ফেলতা প্রায়। তা তখনও সে এই রকম 'কলম দিয়া'ই মুক্তিযুদ্ধ করতো মনেহয়। এখন হঠাৎ কইরা হের লগে ক্ষেইপা গেলা ক্যান সাধু? আমার তো ধারণা হেয় 'গে' না।
১৫. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১২:০৬
হোসেইন বলেছেন: বস লুকেগো কতা চলে,হোসেইন্দা আর কী কইব?
১৬. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১২:০৮
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: সমস্যা হইলো সকলেই দল বানাইতেসে আর্দশের দাম নাই
১৭. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১২:১৭
উদাসী স্বপ্ন বলেছেন: দলা দলী ষড়যন্ত্র। তয় নয়া ব্লগরে স্বাগতম জানাই। গাই ভালো হ্যনাই তো কি হইছে? তয় সাদিকের কথা ফেলনা না। পোষ্টের থন কমেন্ট টা জোশ হইছে।
এইডারে আলাদা পোষ্ট মারেন সাদিক ভাই।


তয় দুই পক্ষ হিসাব কইরা মনে হইতাছে হোসেইনের দলে আমি: কি বুঝি নাই সেইটাই বুঝতাছি না।
১৮. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১২:২০
হিমু বলেছেন: আমি ধূসর গোধুলি আর সুমন চৌধুরীকে অনুরোধ করছি সচলায়তনে আরিফ ভাইয়ের একটা পোস্ট একটু পড়ে দেখতে।

বন্ধুবর সাদিক, তোমার হয়তো স্মরণে নেই, আমার প্রথম শতক বক্তৃতায় আমি তোমার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলাম। কারণটা ছিলো তোমার কথনের কোমলতা। আজকে তৃতীয় শতকের কাছাকাছি এসে তোমার কথনের কোমলতার প্রশংসা আর করতে পারছি না। সময়ের সাথে তোমার স্বরের যেমন বিবর্তন ঘটেছে, সচলায়তনের ধারণারও পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের জন্য কেউ আসলে কৈফিয়ত দাবি করতে পারে না। সচলায়তনের রেজিস্ট্রেশন কিসের জন্য ছিলো, কী হবার ছিলো তার, সে কী হলো, তা তোমার মুখে শুনতে বেমানান লাগছে। আর প্রথম দিন থেকেই দেখছি তুমি এই ধারণাটির পেছনে লেগেছো, কুতুবদের বৈঠকখানা নাম দিয়ে পোস্ট ঝেড়েছো। যদি তুমি বিশ্বাস করে থাকো ওটা কারো বৈঠকখানা, তাহলে আর কথা কীসের? অন্যের বৈঠকখানা নিয়ে তোমার মাথাব্যথা কি শোভা পায়?

সামহোয়্যার ইনের বিপরীতে সচলায়তনকে দাঁড় করানোর জন্য তুমি পরিশ্রম করছো মনে হচ্ছে। আমি তোমাকে হতাশ করতে চাই। প‌্যাঁচালি নামে একটা ব্লগ সাইট খোলা হয়েছে, সেখানে অনেকে গিয়ে ব্লগ খুলে সামহোয়্যার ইনকে বকাবকি করেছে, তখন তোমার কাছ থেকে কোন ক্রুদ্ধ বক্তব্য শোনা যায়নি। তাহলে কি তুমি সচলায়তনের সাথে জড়িত মানুষগুলির প্রতি বিদ্বিষ্ট?

সামহোয়্যার ইনে "নাশকতা"র অভিযোগ তুলেছো কয়েকজনের বিরুদ্ধে। তোমার ব্যক্তিগত অভিমত তুমি জানাতেই পারো। আমরাও জানতে পারি তোমার মরমী কলম থেকে কেমন গরমী কথাবার্তা ঝরে। তোমার ভেতরের ক্রোধ, বিদ্বেষ তুমি ঢালতেই পারো। এতে যদি তুমি উপকৃত হও, স্বাভাবিক চিন্তাশক্তি যদি ফিরে আসে, আমরা সবাই খুশি হবো, তোমার এই তর্জনী ভুল দিকে উঁচু করে ধৃষ্টতার কথা ভুলে গিয়ে। সচলায়তন নিয়ে অবসেশনে না ভুগে তুমি লিখে যাও। ভালো লেখার ধারা আবার ফিরে আসুক।

সামহোয়্যার ইনে প্রস্রাব করার মতো যাদের রুচি, তারা সচলায়তনে আসেনি বলেই জানি। সামহোয়্যার ইনের রক্তমাংস একটু একটু করে যারা যোগ করেছে, তাদের অনেকে সচলায়তনে আছে বলে জানি। কাজেই যখন তুমি সুমন চৌধুরীর বন্ধুদের প্রস্রাব করতে নিষেধ করো, তখন তোমাকেও তোমার বন্ধুদের প্রস্রাবের মান যাচাই ও নিয়ন্ত্রণের আহ্বান জানাই। তুমি সে প্রস্রাবে অবগাহন করতে পারো, পান করতে পারো, বা মুখে মেখে বসে থাকতে পারো, কিন্তু যাচাই করে দেখো। সব প্রস্রাবই নোংরা, সাদিক।

তোমার পোস্টের নিয়মিত পাঠক হিসেবে ভবিষ্যতে আরো ভালো লেখা পাঠের আশায় রইলাম।
১৯. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১২:২১
হোসেইন বলেছেন: হোসেইন নির্দলীয়।সচলায়তন যুদি আসে আসুক,সফলতা বিফলতা তাগো ব্যাপার।আমার কুনু খাউজানি নাই।হেইডা নিয়া কুনু কতায় আমি নাই।

হোসেইনের কতা হইলো যেকানে ছাগল আচে সেখানে ছাগলরে চুদি কওন।যেখানে ছাগল নাই সেইকানে কইয়া লাভ কী?এইডা বুঝার মতো সূফী ব্রেন হোসেইনের আচে।
২০. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১২:২৪
সাদিক বলেছেন: সাদিকের বাল মার্কা কমেন্ট মুইছা দেন। আসলেই এইখানে কমেন্টাইতে আইছে ক্যান!?


কমেন্ট মুইছা দিয়েন। স্যরি।
২১. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১২:২৯
সুমন চৌধুরী বলেছেন: হিমুর মন্তব্যের পর আর কিছু বলার নেই। এই প্রসঙ্গে অফ গেলাম।
২৩. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১:০৩
সুমন চৌধুরী বলেছেন: আমি কমেন্ট মুছি না।
এইটারে ঠেলা দিলাম কারণ হিমুর কমেন্ট পড়া সবার জন্য জরুরি।
২৫. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১:৫০
তোমাদের-ই-লোক বলেছেন: হিমুর কমেন্ট পড়িয়া আরামবোধ হইয়াছে। সাদিক মনে হয়, আর লড়িতে ইচ্ছুক না। তবে প্রার্থনা করিতেছি-

জগতের সকল প্রাণীই সুখী হোক (ছাগুসহ)।
২৬. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১:৫২
অন্যমনস্ক শরৎ বলেছেন: সচলায়ন বা সামহোয়ারইন দুটো বিষয় নিয়েই বচসা বন্ধ হওয়া দরকার।
২৭. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১:৫৯
সূচিত্রা বলেছেন: আগের কমেন্টটা মুছে দিয়েন সুমন ভাই। বলতে চেয়েছিলাম যার যেখানে খুশী লিখবে তাতে কার কি?
২৮. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ২:০০
সূচিত্রা বলেছেন: by the way, sadik ki boro maper kutub naki? onnore jevabe kutub bolsa tate monehoy kutubi kora kebol tar asset.
৩০. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ২:০৯
ঘোড়ার ডিম বলেছেন: রাগ ইমন বলেছেন :
২০০৭-০৩-১৬ ০৮:৫২:৫৭

সূচিত্রা , আসো দেখা করি । পরশু বিকালে ফ্রি আছো?


৩৩. ০৩ রা জুলাই, ২০০৭ ভোর ৪:৪৬
অঃরঃপিঃ বলেছেন: সাদিক ভাইয়ের কমেন্টের জন্য ৫ ।
৩৫. ০৩ রা জুলাই, ২০০৭ ভোর ৫:০৮
মেজভাবী বলেছেন: সচলায়তন নিয়ে সামহোয়ারইনে "বচসা" বন্ধ হউক!
সেই সাথে

সচলায়তন নিয়ে সামহোয়ারইনে "ব্যবসা"ও বন্ধ হউক!
৩৬. ০৩ রা জুলাই, ২০০৭ সকাল ৯:০৪
কৌশিক বলেছেন: সময়ের সাথে সাথে প্রধান অবজেক্টিভ নির্ধারিত, পরিশীলিত, গ্রহণযোগ্য হয়। এটাই স্বাভাবিক। গুড লাক।
৩৭. ০৩ রা জুলাই, ২০০৭ সকাল ৯:১১
ঢালী! বলেছেন: ঢালী!রে ইনভাইট করা হোক!
৩৮. ০৩ রা জুলাই, ২০০৭ সকাল ১০:১৯
গোপাল ভাঁড় বলেছেন: মিসিং বড় ভাবী.. rofl (dofl)
৩৯. ০৩ রা জুলাই, ২০০৭ দুপুর ২:২৩
অমনিবাস বলেছেন: সাদিক ভাইয়ের কমেন্টের জন্য ৫ ।
৪২. ০৩ রা জুলাই, ২০০৭ বিকাল ৩:৪৬
মনিটর বলেছেন: সময়ের সাথে সাথে প্রধান অবজেক্টিভ নির্ধারিত, পরিশীলিত, গ্রহণযোগ্য হয়। এটাই স্বাভাবিক। গুড লাক।
সাদিক ভাইয়ের কমেন্টের জন্য ৫ ।
সবাইকে ধন্যবাদ
৪৪. ০৪ ঠা জুলাই, ২০০৭ দুপুর ২:৩২
অমনিবাস বলেছেন: সাদিক ভাইয়ের কমেন্টের জন্য ৫ ।
৪৫. ০৪ ঠা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:১৪
জল রঙ বলেছেন: দিলাম ঠ্যালা আবার ।
৪৬. ০৪ ঠা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
অঃরঃপিঃ বলেছেন: সাদিক ভাইয়ের কমেন্টের জন্য ৫ ।
৪৮. ০৪ ঠা জুলাই, ২০০৭ রাত ৮:১১
তীরন্দাজ বলেছেন: বচসা চলিবেই। থামিবে না।

হিমুর সরাসরি বক্তব্যের প্রতি পুরোপুরি সহমত।

কোন কৈফিয়তের ধার ধারি না। যেখানে খুশী, লিখব। সচলায়তন ভাল লাগে, মনের মতো, সে কথাও জোরেসোরে বলবো।
৫০. ০৪ ঠা জুলাই, ২০০৭ রাত ৮:২৮
সুমেরু বলেছেন: জটিল। কিসুই বুঝলাম না। চামের ৫।
৫১. ০৬ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৪০
দ্রোহী বলেছেন: হোসেইনের মন্তব্যে ৫। হিমুর মন্তব্যের পর আর কথা চলে না। আর সাদিক রেগে উঠলো কেন, হুদাই এরে-ওরে চার্জ করলো কেন তা বুঝতে পারলাম না!!

আমার ইচ্ছা হলে আমি আরেকটা ব্লগ খুলবো, বাংলা সাইট যত বেশী হবে ততই মঙ্গল। এটাইতো সবার মত হওয়া উচিৎ, তাই না।

সামহোয়্যারইন, সচলায়তন, প‌্যাঁচালী-তিনটা মাত্র বাংলা ব্লগসাইটের নাম বলতে পারছি। এই সংখ্যাটা তিনশো হলে ক্ষতি কি?

সুন্দর করে সুফী বাণী লিখে এই মানষিকতা ধারণ করলে আর কি বলার আছে?
৫২. ০৬ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৪২
লাল মিয়া বলেছেন: যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ
৫৩. ০৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:১৪
মনিটর বলেছেন: সচলায়তনে কীভাবে জয়েন করে?
৫৪. ০৯ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:৪৪
নুশরাত শারমিন সুমি বলেছেন: সচলায়তন (শুভ কামনা রইল) আর সামহোয়ারে বিভেদ নয়। সবই দেখা উচিত পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে। যোগাযোগ উপেদষ্টার (দল ভাঙ্গা নিয়ে গতকালের মন্তব্য) মত বলতেই হয় ভাঙ্গাগড়ার মধয দিয়ে ভাল কিছু বেড়িয়ে আসা অস্বাভাবিক না।

সামহোয়ারের দায়িত্বহীনতাই আলাদা প্লাটফরম তৈরিতে উৎসাহ যোগিয়েছে। একদল স্বপ্নবাজ টগবগে তরুনের যাত্রা শুভ হোক। এগিয়ে যাক সচলায়তন।

আর যে পথ দেখিয়েছে সেই সামহোয়ারইন ব্লগ শিক্ষা নিক কিভাবে লেখকদের লালন করতে হয়।
৫৫. ১০ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৭
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: মনিটর বলেছেন: সচলায়তনে কীভাবে জয়েন করে?

 

মোট সময় লেগেছে ১.০০৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দার্শনিকরা
এযাবৎকাল
পৃথিবীকে শুধু
ব্যাখ্যাই করেছেন
আসলে প্রয়োজন আরও ব্যাখ্যা করা,
ব্যাখ্যার কামাখ্যা মাসী
ঘোমটা ঝেড়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ