একটি ইথিওপিয়ান লোককাহিনী
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ধনী এবং খ্রিষ্টান হওয়া সত্বেও বেইলিয়া সুব নরখাদক ছিলেন।সে প্রথমে তার বন্ধুদের খেয়ে ফেলে।অতঃপর প্রতিবেশি এবং চাকরদের খেয়ে ফেলে, বাকিরা পালিয়ে যায়।অবশিষ্ট থাকে শুধু তার স্ত্রী এবং দু-সন্তান।সে এমনকি তাদেরও খেয়ে ফেলে।
খাদ্যের সন্ধানে সে গৃহত্যাগ করে অনেকটা বাধ্য হয়ে।চলতিপথে এক ভিক্ষুকের সাক্ষাত মেলে।ভিক্ষুকটি ছিলো কুষ্ঠরোগী।তার সারাদেহে আচিল আর থিকথিকে গা দেখে বেইলিয়া সুবের অরুচি হয়।ভিক্ষুকটি তার কাছে পানি চাইলে সে তা দিতে অস্বীকার করে।এরপর ভিক্ষুকটি মা মেরী’র নাম উচ্চারণ করলে বেইলিয়া সুব মা-মেরীর দয়ালুতার কথা স্মরণ করে এবং তাকে কয়েক ফোঁটা পানি দেয়।
একদিন সে মৃত্যবরণ করে এবং তাকে সিওলের (পাতাল পুরিতে নিয়ে আসা হয়)।সেখানে মেরি মাতা তাকে দেখতে পেয়ে সন্তান যিশুকে পুনরুজ্জীবনের জন্য বলে। তারপর ঈশ্বর তাকে পাপপুন্যের দাড়িপাল্লায় বসায়।ফেরেশতাকুল এক পাল্লায় ৭৮জন লোক যাদেরকে বেইলিয়া সুব ভক্ষণ করেছিল তাদের আর অন্য পাল্লায় সে ভিক্ষুককে যে ক’ফোঁটা পানি দিয়েছিল তা পরিমাপের জন্য উঠায়।
পাল্লাটি নরখাদকের পক্ষেই ঝুঁকে পড়েছিলো।
ফিলিপ মার্সডেন -এর
দ্যা চেইনস্ অফ হেভেন বই থেকে অনুবাদকৃত। ছোট বেলায় শোনা গল্পের সাথে (এক পতিতা তৃষার্ত কুকুরকে পানি পান করায়...... প্রতিদানহিসেবে সে স্বর্গ যাত্রা করে)।মুলভাবটা এক হওয়ায় ভাষান্তর করার চেষ্টা করলাম মাত্র।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন