আমার প্রিয় পোস্ট
- নেপাল-ভারত ১৯৫০ সালের শান্তি ও বন্ধুত্ব চুক্তি!!!!!!!!!! স্বাধীন হয়েও পরাধীন নেপাল!!!!!!!! - টিংটিং
- হাসিনার ভারত সফর: যৌথ ঘোষণা ও ভারতীয় কূটনীতি - পি মুন্সী
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- মাওবাদীদের নিয়ে কিছু কথাঃ সাথে খারেজির একটি পোষ্ট - জাতেমাতাল
- কয়লা নীতি, টেকনিক্যাল জ্ঞানের রাজনীতি - আমরা কেমন বুয়েট চাইতে পারি? - পি মুন্সী
- তিয়ান'আনমেন রক্তক্ষয়ের ২০ বছর : কি ঘটেছিল তখন ? - মেহরাব শাহরিয়ার
- বঙ্গভঙ্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট - বিবর্তনবাদী
- প্রিয় কবিতা - আকাশলীনাঃ জীবনানন্দ দাস - জলপাই দেশি
- শূয়োরের বাচ্চা ফ্লু, ফ্যাকটরী ফার্মিং এবং স্বাস্থ্যমন্ত্রীর দাবী - দিনমজুর
- ইতিহাসের পুনারাবৃত্তি - অপ বাক
- আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না - আহমাদ মোস্তফা কামাল
- ধর্মনিপেক্ষতা বিষয়ে তালাল আসাদের সাক্ষাৎকার নিয়েছেন নার্মিন শেখ - ননাই
- Pirated এক্সপিকে Genuine করুন ৫সেকেন্ডে.... - তাজুল ইসলাম মুন্না
- একটি ছবির কথাই শুধু বলতে এসেছি ! - প্রচেত্য
- টেল অফ্ থ্রি জোয়েলস্ - আহসান হাবিব শিমুল
- বাংলাদেশ যুক্তরাষ্ট্র টিফাচুক্তি কিংবা দিন বদলের পয়লা গান - দিনমজুর
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- সহজিয়া উবুন্টু ৮.০৪ শিক্ষা!!! - রোকন
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- কেস হিস্ট্রি : আশ্রম; মোডাস অপারেন্ডি : যৌবনজ্বালা - অমি রহমান পিয়াল
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- বাঁচার জন্য লড়াই - মনিং_ষ্টার
- গণতন্ত্র মুক্তি পাক, উড়ে যাক, নিপাতই যাক - জ্বিনের বাদশা
- ৮ই জুন,২০০২ : অতঃপর একটি খুনী বুলেট তাকে অকস্মাৎ থামিয়ে দেয়-১ - আহসান হাবিব শিমুল
- কর্ণেল তাহেরর জবানবন্দি - চিলে কোঠার সেপাই
- দুইরকম তারুণ্য - সুমন রহমান
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- অরুন্ধতী রায়ের সাক্ষাৎকার : শাবাশ নতুন ভারত! - ফারুক ওয়াসিফ
- ইংরেজী বর্ষ বার নির্ণয় প্রণালী - আবিদুর রহমান
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- "আয়ান হারসা আলি একজন "মুসলমান-নাস্তিক" শিরোনামে "এস্কিমো" নিকের একটি পোস্টের কাউন্টার পোস্ট :৩ - নাহিদ মাহমুদ
- বাংলা যুক্তবর্ণের তালিকা (পুন: পোস্ট) - ত্রিভুজ
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- আমেরিকার পুঁজিবাদকে সমাজতন্ত্রের প্রশ্ন! - ফেরদাউস আল আমিন
- যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা বাস্তবায়ন করতে হবে! - জামাল ভাস্কর
- দক্ষিণ মহল্লায় পুলিশের গাড়ি নামে - আনোয়ার সাদী
- নৈঃশব্দের দোকানঘর - রিফাত হাসান
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
- ফুলবাড়ির ফুল থেকে এখনো আসে রক্তের গন্ধ!! - নজরুল কবীর
- একটি প্রার্থনা - পারভেজ
- মাহমুদ দারউইশ : শেষ আকাশের পর - ফয়সাল খালিদ
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- উপলদ্ধি অতঃপর বিস্মৃতি - আশিক হাসান
- মাগনা MOVIE ডাউনলোড সাইট (ALL DIRECT AND NON-RAPIDSHARE LINK) - বাউনডুলে
- নবীনদের জন্য - নাদান
- কেন লেখেন? - আহমাদ মোস্তফা কামাল
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
ব্রেকিং নিউজ: মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় হতাহত
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৭
ভারতের ফিনান্সিয়াল সেন্টার মুম্বাইয়ে এক যোগে সাতটি স্থানে কে বা কারা অটোমেটিক উইপন থেকে গুলি বর্ষন করে।অসমর্থিত খবর(ভারতীয় এক কলিগ) অনুযায়ী এই হামলায় এখন পর্যন্ত ১০০ জন মারা গেছে।হোটেল তাজে বিভিন্ন জাতিয়তার প্রায় ৪০জন বিদেশিকে জিম্মি করে রাখা হয়েছে। অনেক স্থানে এখনো বন্দুক যুদ্ধ চলছে।
মুম্বাই শহরের বিখ্যাত তাজ হোটেল,অবেরয় হোটেল, লক্ষপতি শিবাজি স্টেশন, জনপ্রিয় রেস্তোরা প্রভৃতি স্থানে এই হামলা চালানো হয়।
হামলায় একে-৪৭ অটোমেটিক রাইফেল ব্যবহার করা হয়েছে ।কোথাও কোথাও গ্রেনেড বিস্ফোরণও ঘটনা হয়।
ভারতীয় উপমহাদেশে বোমা বিস্ফোরণ অনেকটা নিয়মিত ঘটনা হলেও অটোমেটিক অস্ত্রের ব্যবহার এই প্রথম।
আলজাজিরার লিংক এবং বিবিসি'র লিংক
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): তাৎক্ষণিক ;
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
রাতমজুর বলেছেন:
শুনলাম পুলিশ ভ্যান আর এ্যাম্বুলেন্স এ লুকায়া এ্যাটাক করছে টেররিষ্ট?
লেখক বলেছেন: আমি আলজাজিরা দেখতেছি।এই ধরণের খবর এখনও দেখিনি।
আমি আর এক ভারতীয় কলিগ রান্না করতেছিলাম একসাথে।বেচারা মন খারাপ করে চলে গেলো।
অ্যামাটার বলেছেন:
হুমম...উদ্বেগজনক...
হাসিব বলেছেন:
বাংলাদেশীগো দায়ি কৈরা প্রেসনুট আইছে এহনতরি ?
লেখক বলেছেন: না এখনো আসে নাই বোধকরি।আসতেও পারে।
আপনার প্রশ্নের টোনটা বুঝলাম না।আমি এর আগে দিল্লীতে বোমা হামলার পরে ভারতের এইরকম অযথা সন্দেহ নিয়ে লিখছিলাম।সেইটাকে কি মশকরা করলেন নাকি?
মুর্তজা হাসান খালিদ বলেছেন:
হয়তো কোনো ভাড়াটে মুসলিম (?) নামধারী দায়টা স্বীকার করবে
লেখক বলেছেন: আগে অভিযোগ করুক।তারপরে সেইটার প্রতিবাদ করুন।এখন অন্ততপক্ষে সমবেদনা
মুলক কিছু বলেন ভাই।
আফটার অল, তারা আপনার-আমার মতোই সাধারণ মানুষ।
লেখক বলেছেন: আপনার জন্য একই উত্তর (উপরে লিখেছি) প্রযোজ্য।
মুর্তজা হাসান খালিদ বলেছেন:
হৃদয়ের গভীর সমবেদনা! সন্ত্রাস নিপাত যাক! শান্তির জন্যে আমরা লড়বো সবাই। শত ধিক্কার মনুষত্বহীন দু'পেয়ে জীবদের !!
লেখক বলেছেন: এইবার হয়েছে।কিন্তু একটু বেশি হয়ে গেলো না!
লেখক বলেছেন: হুমম....শান্তি চাই।
যুদ্ধ নয়, শান্তি চাই।যুদ্ধ নয়, শান্তি চাই।যুদ্ধ নয়, শান্তি চাই।
বিডি আইডল বলেছেন:
ভারত-পাকিস্হান-আফগানিস্হান এই তিন দেশ নিয়ে আমেরিকান কুটনীতির সাম্প্রতিক কিছু নাড়াচাড়া হচ্ছে। ম্যাককেইন আসছে কিছু দিনের মধ্যেই। ওবামা ক্ষমতা নিয়েই আফগানিস্হান-পাকিস্হানে হামলা করার সম্ভাবনা আছে। সেটার পটভূমি তৈরি করা হচ্ছে বোধ হয়।সমবেদনা থাকলো..এইসব নাটকে সর্বদাই নীরিহ লোকের প্রাণ যায়।
লেখক বলেছেন: হুমম.... রাষ্ট্রের অপকর্মের খেসারত দিতে হয় নিরীহ জনগনকে; সবদেশে সবকালে।
আপনার কথায় যৌক্তিকতা আছে।
হাসিব বলেছেন:
না মশকরা করি নাই । ওরা এই জাতীয় একটা প্রেসনোট দিবে এইটা অলমোস্ট শিউর । আম্রিকার যাবতীয় আকাম হালাল কর্তে আল কায়েদার দর্কার । সুযোগমতো যাবতীয় দুষ নন্দ ঘোষের ঘাড়ে চাপানো যায় । এরকম ভারতের দর্কার বাংলাদেশীগো ।
লেখক বলেছেন: ঠিকাছে।বুঝতে ভুল করছি।এইটা নিয়ে আমি একটা পোষ্টই আছে।
আসাম ব্লাস্ট: ইদানিং কালের নন্দঘোষ বাংলাদেশের প্রতিবক্তব্য কি?
বিজেপি'র এক নেতার সাক্ষাৎকার নিলো।এখনো বাংলাদেশের নাম নেয়নি!!!!!!
রাগিব বলেছেন:
ভবিষ্যতবাণী ১) বাংলাদেশের সরকার/ ডিজিএফআই ইত্যাদি ইত্যাদি জড়িত বলে ভারতীয় পুলিশ বাহিনী দাবী করবে, আরো বলবে তারা প্রমাণ পেয়েছে (যদিও কী সে প্রমাণ তা বলবে না)ভবিষ্যতবাণী ২) হরকত-উল-অমুকতমুক এর জন্য দায়ী এবং তাদের প্রধান কেন্দ্র বাংলাদেশে বলে ভারতের সব পত্রিকাতে বের হবে।
ভবিষ্যতবাণী ৩) জজ মিঞা টাইপের কাউকে ধরে তাকে এর সাথে জড়িত বলে স্বীকারোক্তি আদায় করবে। সেই লোকের মোবাইল সিম থেকে ঘটনার সময়/আগে/পরে বাংলাদেশে ফোন গেছে/এসেছে বলে "প্রমাণ" বের হবে।
ভবিষ্যতবাণী ৪) মাস ছয়েক পরে আরএসএস বা শিবসেনা এই কাজ করেছে প্রমাণ পেলেও মিডিয়াতে তা আর প্রচার হবে না।
লেখক বলেছেন: রাগিব ভাই আপনার ভবিষ্যতবাণী সবই ঠিক আছে।
তবু ৮০ জন নিরীহ লোকের মৃত্য! বেশ খারাপ লাগছে।
আর বাংলাদেশের জন্য শংকা তো আছেই।
অলস ছেলে বলেছেন:
নিরীহ লোকগুলো বিনা দোষে মারা গেলো, এটাই খারাপ লাগছে। ঘটনাটা যদি কোনদিন ঢাকায় ঘটে, আমার আত্মীয় বন্ধুরাও তো মারা যেতে পারে। এভাবে?
লেখক বলেছেন: হমম.......।আমি ব্যক্তিগতভাবে ভারতীয়দের খুব একটা পছন্দ করিনা কিন্তু এই ধরণের হামলা, মেনে নেওয়া কঠিন।
রাষ্ট্রের অন্যায় আচরণের খেসারত দিতে নিরীহ জনগণকে; সবযুগে সবকালে।
রাতমজুর বলেছেন:
হামলার দায়িত্ব স্বীকার করেছে ডিকান মুজাহেদিন। টারগেট এটিএস এ্যান্টি টেররিজম স্কোয়াড।
মুর্তজা হাসান খালিদ বলেছেন:
পূর্বেই আন্দাজ করেছিলাম একটা জেহাদী গন্ধ থাকবেই । আর পৃথীবিটা ধ্বংস হবে ধর্মীয় ক্রুসেডে
লেখক বলেছেন: তাই তো মনে হইতেছে।
এক বিশেষজ্ঞ আলজাজিরায় সাক্ষাৎকার দিচ্ছেন।কথায় ভালোই বলতেছেন।উনি অনেক পসিবিলিটির নাম বলেছেন।বাই দ্যা ওয়ে বাংলাদেশের নামও সন্দেহ তালিকার বাইরে
না; অন্তত উনার প্রেডিকশনে।
আহসান হাবিব শিমুল বলেছেন:
আই ডোন্ট বিলিভ।ভারতীয় সরকারের এইরকম সন্দেহ, দোষারোপ আদতে মুল অপরাধিদের আড়াল করে।যে কেউ জড়িত থাকতে পারে, তথ্যপ্রমান ছাড়া হুট করে বলাটা মুল ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করে
লেখক বলেছেন: হুম....।
বাট রাষ্ট্র আর দেশকে আলাদা করে দেখতে তো আমাদের শিখতে হবে।ভারতে হামলায় বাংলাদেশিদের যে খুব সহানুভূতি জাগবেনা, এইটা স্বাভবিকভাবেই অনুমান করা যায়।
রাষ্ট্রের অপকর্মের দায় মেটাচ্ছে দেশ, দেশের জনগণ।
তবুও এতোগুলো নিরীহ লোক মারা গেলো!এইটাই পীড়া দিচ্ছে।
কাক্কা বলেছেন:
কন তো ভাতিজা আসলে দুনিয়ায় হইতাছে কী। অস্ত্রপাতি তো তাইলে আমারো রাখন দরকার। আমার মাথায় যে পরিমান বুদ্ধি-সম্পদ োইগুলো নিবার লাইগাোতো হামলা হইতে পারে। আর ভারত আমাগো প্রতিবেশি বইলা একটু বেশি মায়া লাগতাছে। আল জাজিরা দেখে সতিই মনটা খারাপ হয়া গেল। কী আর করা মন খারাপ করা ছাড়া। আপনাকে অসংখ্য-অকথ্য ধন্যবাদ।যে শালারা (হিন্দু+মুসলিম)এই কাম করে তারা আসলে মানুষ না। আল্লায় তাগোরে বানাইতে চাইছিল আজরাইল ফ্যারেশতা ভুলে মানুষ বানায়া দিয়েছে। নাহ আর বসে থাকা যায় না। একটা কিছু করতে হইবো............... আসেন তো একটা সভা কইরা ফালাই।
আহসান হাবিব শিমুল বলেছেন:
হুমম......ঘটনার পুর্ব এবং পরের গুরুত্ব ভালোভাবে বোঝার চেষ্টা করুন।চিন্তায় মানবিক হই আমরা সবাই।তাইলে পৃথিবী অনেক বাসযোগ্য হবে।
লেখক বলেছেন: হুমম....মর্মান্তিক।আমি আলজাজিরা দেখতেছি।কন্টিনিউয়াস কাভারেজ।
এনডিটিভি একজন হামলাকারীর ছবি ছাপাইছে।কালারড টি-শার্ট বিশ-একুশ বছরের স্মার্ট ছেলে।পাইলে পোষ্ট করেন তো।আমি খুজছি পাচ্ছিনা না।
মোহাম্মদ আরজু বলেছেন:
নিউজটা দেখে আল জাজিরাতে আমি একটা কমেন্ট দিয়েছিলাম। সেটাই তুলে দিচ্ছি।-Unfortunatly this kind of attack is increasing through recent years. we the people of indian sub-continent (regardless of country) condemn this kind of attack. indian government also does the same. but additonally indian govt. blame banglades or pakistan for assistance to such types of ''terrorist'' atack ( without any reasonable ground). as a result- the truth remain uncovered.
arju, dhaka, Bangladesh
Click This Link
আপনাকে ধন্যবাদ। আপডেটের জন্য।
লেখক বলেছেন: হুমম.....আপনার কমেন্ট একটু আগেই আলজাজিরাতে দেখলাম।আমিও কমেন্ট করতে চাইছিলাম কিন্তু অ্যাকাউন্ট নাই বলে করতে পারলাম না।
কমেন্ট যথাচিত হইছে।
মোহাম্মদ আরজু বলেছেন:
রাগিব ভাইয়ের-''ভবিষ্যতবাণী ৪) মাস ছয়েক পরে আরএসএস বা শিবসেনা এই কাজ করেছে প্রমাণ পেলেও মিডিয়াতে তা আর প্রচার হবে না।''
ব্যাপারটি আমাকে ভাবায়। ভারতে না হোক এই খবরগুলো আমাদের দেশেও যে কারনে প্রচার পায় না। ভারত থেকে 'মূলধারার' আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে যারা খবর পাঠান তার এইগুলো দেন না। ভারতের জাতীয় সংবাদমাধ্যমগুলোতেও আসে না।
আসে ''ইসলাম অনলাইন'' টাইপ মাধ্যমে। যদিও সরকারি তদন্তে এইসব খবর বের হয় তবুও ''ইসলাম অনলাইন'' টাইপ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়ে যাবার কারনে আমাদের- এই দেশের সংবাদকর্মীদের 'এলার্জি' হয়। আমরাও দিতে পারিনা রাগিব ভাই!
হয়তো হাল আমলের ''নয়া দিগন্তে'' আসে ( ভারতীয় সরকারি কর্মকর্তার আনুষ্ঠানিক বরাত দিয়ে ''ইসলাম অনলাইন'' পরিবেশিত ) খবরটি। কিন্তু কোথাও সেইটা রেফার করা কি ঠিক হবে? নয়া দিগন্ত বলে কথা!
কৌশিক_বিশ্বাস বলেছেন:
এন্টি টেররিজম্ স্ক্যোয়াডের (ATS) চিফ্ নিজেও মৃত। ব্যাটা কেবল হেলমেট পরে জঙ্গী দমনে এগিয়েছিল। ATS'এর এনকাউন্টার স্প্যেশালিস্ট দুইজন মৃত। মুম্বাই'এর এডিশনাল কমিশনার অফ পুলিশ তিনিও মৃত। বেশ ভালই হামলা চালিয়েছে এইবার। আর হ্যাঁ, ওটা "লক্ষপতি শিবাজি স্টেশন" না, নামটা হচ্ছে ছত্রপতি শিবাজী টার্মিনাস (CST)। খুব সুন্দর নিরাপত্তা ফেইলিওর হল
কঁাকন বলেছেন:
একটা নিউক্লিয়ার বোমা মাইরা পুরা পৃথিবী উরায় দেয়া দরকার
রাজর্ষী বলেছেন:
সাধারন মানুষের জীবন নিয়ে এরা খেলছে। আমরা কিভাবে এর থেকে দুরে থাকতে পারি?
দিগন্ত বলেছেন:
''ভবিষ্যতবাণী ৪) মাস ছয়েক পরে আরএসএস বা শিবসেনা এই কাজ করেছে প্রমাণ পেলেও মিডিয়াতে তা আর প্রচার হবে না।''
- আমি তো টাইমস আব ইন্ডিয়া পড়ি, মুসলিমদের ওপর যতগুলো আক্রমণ তাতে সবগুলোতেই অভিনব ভারত নামে এক সংস্থার করা বলে খবর প্রকাশিত হয়েছে। মিডিয়াতে প্রচার হয়েছে ঠিকঠাকই ... আমার মিডিয়ার ওপর কোনো অভিযোগ নেই। কিন্তু দিল্লী, মুম্বই বিস্ফোরণে কিন্তু সেই আগের লোকদেরই অভিযুক্ত করা আছে। এবং, এই প্রমাণগুলো ভারতীয় সংস্থাই বের করেছে।
যেগুলোতে অভিনব ভারত বলে সংস্থা জড়িত, সেগুলোতে তাদের মোটিভেশন পরিষ্কার। এখানে সেটা নয়।
আমার ধারণা এটা পাকিস্তান থেকে কারও করা। কারণ, ইজরায়েলী, ব্রিটিশ আর আমেরিকানদের আলাদা করে জিম্মি করা হয়েছে।
লেখক বলেছেন: আমি মোটেই পাকিস্তানের গুণ গাইছি না, কিন্তু আপনি যে হুট করে সন্দেহ করে বসলেন, সেটা কিন্তু স্বাভাবিক যে ভারতীয় রাষ্ট্রের প্রবণতা তার বাইরে যায়না।
ভারতের বিশাল জনগোষ্ঠি তো মুসলিম,তারাও তো শুধু নিজেরাই এমন কাজ করতে পারে।মুসলিম হলেও তার সাথে পাকিস্তান কিংবা বাংলাদেশ ট্যাগ লাগানোটা বিপদজনক প্রবণতা।
হিন্দু সম্প্রদায় (মানেই ভারত) -এর প্রতি বাংলাদেশ রাষ্ট্রের দৃষ্টিভংগিও একইভাবে স্টেরিওটাইপড।
তবে আপনি যাই বলুন, কিছু মিডিয়া( যেমন :তেহেলকা ডট কম) ছাড়া মোটের উপর ভারতীয় মিডিয়ার ভুমিকা বিতর্কিত।
দিগন্ত বলেছেন:
ব্রিটিশ এম-পি সাজ্জাদ করিম তাজ হোটেলে ছিলেন, তিনি অক্ষত। যদিও তার সামনে দিয়েই গুলি চালিয়েছে জঙ্গীরা। দুয়েকটা গুলি লাগলে আপনার কথাটা ভুল প্রমাণ হত ... জঙ্গীরা অত ভেবে কিছু করেছে বলে মনে হয় না।
লেখক বলেছেন: সাজ্জাদ করিম ভারতীয় বংশোদ্ভুত, মানেই সে দেখতে ভারতীয় উপমহাদেশের লোকের মত। সে হয়তোবা ওইভাবে টার্গেট হয়নি, যেভাবে হোয়াইট আমেরিকান কিংবা ব্রিটিশরা হইছে।
হামলাকারিরা সবাইকে ব্যক্তিগতভাবে চিনবে না;এমনটাই স্বাভাবিক।
দিগন্ত বলেছেন:
কিন্তু আপনি যে হুট করে সন্দেহ করে বসলেন, সেটা কিন্তু স্বাভাবিক যে ভারতীয় রাষ্ট্রের প্রবণতা তার বাইরে যায়না।- স্বীকার করে নিচ্ছি, আমার বক্তব্য রাখার মত কোনো যুক্তি নেই, সেজন্য আমি ব্যক্তিগত মত বলেছি। ইজরায়েলী আর আমেরিকানদের বেছে আক্রমণ হচ্ছে সেটা থেকেই বলছি।
সরকারি বক্তব্য যদি এরকম ব্যক্তিগত মতের ওপর দিয়ে আসে, সেটা রাষ্ট্রের সমস্যা। এর জন্য দায়ী রাজনীতিবিদেরা।
কিছু মিডিয়া( যেমন :তেহেলকা ডট কম) ছাড়া মোটের উপর ভারতীয় মিডিয়ার ভুমিকা বিতর্কিত।
-এটা নির্ভর করে মিডিয়া কি করে তার ওপর। অনেক মিডিয়া শুখু খবর প্রকাশ করে, কিছু আছে যারা তৈরী করে। খবর তৈরী করাটা সবসময় খারাপ অর্থে নয়, অনেকেই গবেষণা বা তদন্ত করে খবর তৈরী করে। তেহেলকা এরকমই এক সংস্থা। বাকি মূলধারার মিডিয়া এরকম কাজ করে না, তবে তারা খবর ঠিকঠাকই পাবলিশ করেছে।
মুম্বই-পুলিশ নিজেরাই এই হিন্দু সংগঠনকে পাকড়াও করেছে, তাই আমার কোনো অভিযোগ নেই এদের ওপর।
দিগন্ত বলেছেন:
এক গ্রীক কোটিপতি মারা গেছে গুলিতে ... ইয়ট কোম্পানীর মালিক।
লেখক বলেছেন: হুমম....।ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য পৃথিবীটা বিপদজনক হয়ে উঠছে।হামলাকারিরা আরো যেন ডেসপারেট হয়ে উঠছে।সবচেয়ে সুরক্ষিত স্থানেও (হোটেল মারিয়াত,ইসলামাবাদ দ্রষ্টব্য) তারা সর্বোচ্চ শক্তি ব্যায়ে আঘাত করছে।
হামলাকারি কয়েকজনের ছবি দেখলাম টি-শার্ট জিনস পড়াকুড়ি-একুশ
বয়সের স্মার্ট লুকিং ছেলেপিলে।
আবু গারীবের বন্দী নির্যাতনের খবর কিন্তু নিউয়র্ক টাইমসে প্রথম এসেছিল।আবার এই নিউয়র্ক টাইমস ইরাকে মার্কিন হামলা সমর্থন করেছিলো।
দিন-দুনিয়া আসলেই বোঝা ভার!!!
দিগন্ত বলেছেন:
এখন খবর দেখাচ্ছে যে জঙ্গীরা হয়ত হোস্টেজ সেজে বেরিয়ে গেছে তাজ হোটেল থেকে ...
লেখক বলেছেন: হুমম....তোমার কথাও ফেলে দেওয়া র মত না...।উপরে বিডি আইডলও এমন ইংগিত দিয়েছেন।
সব সম্ভবনাই পরখ করার উচিত।ভারতে সামনে নির্বাচন।বিজেপি'র ক্ষমতাটা পোক্ত হলো।যে বা যারাই ঘটনা ঘটাক না কেন?
শচিন সরিন নামে এক ভারতীয় সাংবাদিক বলতেছিলো, "হামলা প্রকৃতি সম্পর্কে বললেন যেন বানানা রিপাবলিকের উপরে একদল সুপ্রশিক্ষিত মার্সেনারি'র আক্রমন"।
তপন চৌধুরি বলেছেন:
খুব বেশিদিন আগের কথা নয় এইত সেদিন ভারতীয় বাহিনীর কয়েকজন বাংলাদেশে এক গ্রামে ঢুকে নিরীহ লোকজনকে ঘুমন্ত অবস্থায় ঠান্ডা মাথায় খুন করেছিল৷ যারা এইসব করতে পারে তারা নিজেদের দেশে বোমাবাজির মত সব পারে৷
তপন চৌধুরি বলেছেন:
ভারত নিজেদের এইসব বোমাবাজির মাধ্যমে তার প্রতিবেশিদের সাথে সহিংশতা বজায় রাখতে চায়৷
লেখক বলেছেন: তপন চৌধুরি, এইভাবে এরকম নৃশংস ঘটনা একটার সাথে আরেকটা দাড়িপাল্লায় তুলে মাপবেন না।
দিগন্ত বলেছেন:
আমেরিকার কোনো দায় পড়েনি আক্রমণ চালানোর।
লেখক বলেছেন: হুমম...সেই সম্ভবনা খুব কম।
কিন্তু আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে, আপনি এমন সন্দেহে বিরক্ত।আরো
অনেকের মতোই আমার প্রথম সন্দেহ মুসলিম মিলিট্যান্টস।
তবে যেকেউ সন্দেহের উর্ধে নয়।বিশেষত হামলার ধরণ এবং কৌশল যখন বেশ সুপ্রশিক্ষিত কমান্ডো ফোর্সের কথা মনে করিয়ে দেয়।
দাদা,আমেরিকা যার বন্ধু তার শত্রু লাগে না,কথাটা আপনাদের প্রতিবেশি পাকিরা এখন ভালমত জানে,হেহেহে। যতই তৈলমর্দন করুক শেষমেশ তাহারা পশ্চাদ্দেশে লাথি কষাবেই,খিয়াল কইরা।
আইসেন আমরা দেখি এই হামলাতে কাদের লাভ হইসে আর কাদের ক্ষতি। পয়লা লাভবান,আমেরিকা। এইবারে তারা সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে ভারতে বেশ একটা ঘাঁটি গাড়তে পারবে বিনা কষ্টে,আর ভারতে প্রভাববিস্তার মানে উপমহাদেশ হাতের মুঠোয়। পরবর্তী লাভবান,ইসরায়েল। এই ঘৃণিত দেশটা এর আগে তাদের মিত্র আমেরিকার পশ্চাতেও লাথি দিয়েছে বেশ কয়েকবার,আর দুনিয়ার কোথাও হামলা হলে যারা মুখ খোলে না সেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তীব্র ভাষায় টেরোরিস্টদের শায়েস্তা করতে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দিয়াছেন,এই সুযোগে তাহারাও হয়তো এতদন্ঞ্চলে লেন্ঞ্জা প্রবেশ করাইবেন। এরপর কাদের লাভ? বিজেপি,শিবসেনা আর আরএসএসের,তারা উগ্র মুসলিম বিদ্বেষ ছড়ানোর একটা সুবর্ণসুযোগ পেয়ে গেল,বুশ কিন্তু ৯/১১ দেখায়াই আবার ক্ষমতায় আসছিলো। এর মাঝেই হেডিং গুলা খিয়াল করেন সিএনএন আর বিবিসিতে,মুম্বাই ৯/১১!!! সাথে প্রতিক্রিয়া জানানোর ভাষাগুলাও দেখার মত,সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ,ডেকান মুজাহিদীন,আমরা বিশ্বকে নিরাপদ করবো,সন্ত্রাসবিরোধী লড়াইতে আমরা ইন্ডিয়ার সাথে আছি,ইত্যাদি ইত্যাদি। কেন জানি টুইন টাওয়ার হামলার পরবর্তী কনসিকোয়েন্সগুলা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা,দেখা যাক আলটিমেটলি ক্ষতি হবে কাদের। কাদের আর? পয়লা বাম্বুটা যাবে ইনডিয়ার মুসলিমদের উপর দিয়ে,এরপর যাবে পাকিদের উপর (যদিও সেইটা খারাপ না,হেহেহে),এরপরে অন্য প্রতিবেশীদের উপর। যদি জিগান,আমার তাতে কি,তাইলে বলি,মারামারি চলতাসে হোটেল ২টায়,এর মাঝেই জনাব মনোমোহন সিঙ্গি প্রতিবেশী দেশগুলির প্রতি সন্দেহ এবং কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করিয়াছেন। যেহেতু ২ দিন পরে পরেই তেনারা তাহাদের অভ্যন্তরীন বাম্বু খাওয়ার জন্য এই নিরীহ ভেতো বাংলাদেশীদের দায়ী করিয়া থাকেন,কাজেই তাহার এই কঠোর প্রতিবেশীসুলভ হুমকিতে একজন বাংলাদেশী হিসাবে আমার বুকে কাঁপন জাগিবার ভয় আছে বইকি।
রাজর্ষী বলেছেন:
অতীতে আই এস আই যে সব পাপ করেছে এখন কিছু না করলেও সেসবের ঘানি টানতে হবে।
লেখক বলেছেন: সেটাই।
তবে 'রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং'-ও ধোয়া তুলছিপাতা নয়।






















