‘টেরা কপি’ হল এমন এক সফটওয়্যার যা আপনার হার্ড ডিস্কের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফাইল ট্রান্সফার করবে। একটা হার্ড ডিস্ক থেকে আরেকটা হার্ড ডিস্কে অথবা এক পার্টিশন থেকে আরেকটায় ১০০ মেগাবাইট/সেকেন্ড গতিতে এবং হার্ড ডিস্ক থেকে যেকোন পেনড্রাইভে ১৫ মেগাবাইট/সেকেন্ড গতিতে ফাইল ট্রান্সফার করে।
এই সফটওয়্যার ইন্সটলের পর এটা উইন্ডোজের ‘ফাইল কপি’ সিস্টেমকে নিজে থেকেই সরিয়ে দিয়ে, নিজে সেই জায়াগায় কাজ করবে।
পেন্ড্রাইভের উপর এটার কাজ আসলেই অসাধারণ। ভিস্তার মত, এটাও কত গতিতে কপি/মুভ হচ্ছে তা দেখাবে।
ডাউনলোড করার পর এটা ইন্সটলের জন্য এর .exe ফাইল এ ক্লিক করলেই হবে।
মজার ব্যাপার হল। এটা কিন্তু ইন্সটল হওয়াটা দেখাবেনা। কিছু সেট আপও করবে না। এমনিই যা কাজ হবার হয়ে যায়। অনেকে চিন্তায় পরে যায়, যে কিছু হচ্ছে না কেন !!
.exe ফাইল এ ক্লিক করার ৩ মিনিট পর আপনি নিজে থেকে কোন ফাইল কপি করে টেস্ট করে দেখতে পারেন। এটা নিজে থেকেই চালু হবে।
ডাউনলোড করতে Click This Link
[এটা পাইরেটেড কি না জানি না, পাইরেসি কে না বলুন।]
[যদি মনে হয় এটা পাইরেটেড, ইন্সটলের দরকার নাই।আর, এরপরেও যদি করেন, স্বীকার করার দরকার নাই।]
এখন আসি অন্য প্রসঙ্গে, আমি জানি না এখানে কারা কারা ভিস্তা ব্যবহার করেন আর কয়জন করেন। কিন্তু, ভিস্তাতেও কপি/মুভ এর গতি বাড়াবার সিস্টেম আছে। সেটা একটু ট্রিকি(কৌশলি, সফটয়্যার নাই, ভিতর থেকে কাস্টমাইজ করতে হয়) আর লিখতে বেশ বড়। তাই,আগ বাড়িয়ে কষ্ট করলাম না। যাদের যাদের লাগবে আওয়াজ দিয়েন, কয়েকজন হলে, আর কিছু সময় দিলে , আশা করি সেটাও দিতে পারব।
এটা সফটওয়্যার নিয়ে আমার প্রথম পোস্ট। কারও উপকারে লাগলে ধন্যবাদ চাই না, কিন্তু সমস্যা হলে গালি দিয়েন।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


