[এটাকে এডিট করে স্বত্যন্ত্র পোস্ট বানানো হল।]
প্রথমেই জানিয়ে রাখি, ওই কবির সাথে আমার কোন ঝগড়া হয়নি ওখানে, অথবা উনার পিছেও আমি লাগিনি। আমার যা মনে হয়েছে, আমি তাই ব্যাখ্যা করছি।
সবাই এইটা করে, আমি অন্য কিছু করব, ইউনিক হব।এই মেন্টালিটিতে না যায়ে আশা করি ''সবাই'' পয়েন্টের সবগুলো দিকই বিবেচনা করবেন।
১)হতে পারে এগুলো উচ্চমর্গীয় উপমা, আমি অশিক্ষত মূর্খ বলে বুঝিনি। কিন্তু, আমি বলব বাংলা ভাষাতে কী শব্দশৈলীর এতই অভাব ? যে এগুলোকেই উপমা হিসেবে দিতে হবে ?
মসজিদের নিতম্ব আর গান্ধীর শিশ্ন----- এখানে সম্ভবত আদর্শের কথা বুঝানো হয়েছে, মসজিদ বা গান্দীকে না।
তবুও, এই শব্দগুলো ব্যবহার কী খুব জরুরি ???
কবির ইচ্ছা কবি বলছে, ভাল। কমেন্টে যাদের ইচ্ছা ওরা কমেন্টে চেঁচাইছে। তাহলে ওদের দোষ কোথায়?(পার্সোনালি আমি মনে করি, অবশ্যই ওদের দোষ আছে, কিন্তু তখনই আমরা তাদের দোষ দিব, যখন এই কবিতাকে ব্যর্থ হিসেবে নিতে পারব।)
২)এই শব্দ যিনি ব্যবহার করতে পারেন, সেই শব্দের ব্যবহার নিশচয়ই এপ্রিশিয়েট করেন। অনেকে হয়ত সেরকমই ভাবতে পারে।
৩)আর্টফিল্মের উদাহরণ অনেকে টানেন, বলেন যে সেখানে এ ধরনের শব্দ ব্যবহার হলে, এই কবিতাতে ব্যবহার হতে দোষ কী? সেখানে পর্দার পিছে একটা গড়মিল আছে। আমি আর্টফিল্ম দেখি প্রচুর, উপভোগও করি।
কিন্তু, যারা অভিনয় করেন, তাদের কথা একটু ভাবেন ত।
মানে, যেই মেলিসা বেডসীনে অভিনয় করল, আপনি নিশ্চিত সেই মেলিসা আর্টফিল্মের মানে বুঝে? সেই আদর্শ ভাবধারা বুঝাতে সে ওখানে অভিনয় করছে? হা হা হা
সে একটা উঁচুদরের পতিতা। টাকা দিয়ে না, লোভ দিয়ে যাকে কেনা হয়েছে। পরিচালককেই জিজ্ঞাসা করেন। যেসব ফ্যাশন শো তে সে উলঙ্গ হয়ে যায়, ওটাও আর্ট ফিল্ম????
দুটার পার্থক্য আমরা বুঝি, সে যে অভিনয় করল, সে বুঝে???? সবখানে শরীর দেখানোর অনুভূতি তার কাছে একই।
রেপ হওয়ার দৃশ্য এখন শুধু ফ্রেঞ্চরা না, বাংলাদেশীরাও দেখায়। আর, ডিপজলের রেইপ করার অভিনয় যে কোন অংশেই খারাপ হয় না, সেটাও বুঝবেন।
৪)কত ভাবে রেইপ করে একটা মেয়ের জীবন ধ্বংস হয়ে গেল, সেটা বুঝানোর জন্য ডিপজল ছবিতে রেইপের অভিনয় করল, সেই মেয়েটাকে উলং করল, এখন ডিপজল তাইলে আর্টফিল্মে অভিনয় করে সুশীল??? নাকি, আমাদের দেশ বলে এটা আর্টফিল্ম না?? ফ্রান্স হলে এটাকেই আর্টফিল্ম বানায়া দিতেন।
রেইপে একটা মেয়ের জীবন ধ্বংস হওয়ার কাহিনীর মুভিতে রেইপ সিন দেখানো লাগেনা। সেই কাহিনীর বই লিখতে রেইপের ধারাভাষ্য দেয়া লাগেনা, যদি না রেইপিস্টদের শিখাতে চান।
এসব ন্যুড সিনের প্রয়োজনীয়তা পরিচালকের দুর্বলতা।
৫)যত উঁচু মানে আর্ট ফিল্মই বানাই আমি, সেখানে বেডসিন রাখব ৫ টা। এখানে কেউ রাজি হবে তার বোন বা বউ কে এখানে অভিনয় করাতে??? মনে রাখবেন, এটাই কিন্তু সাহিত্য। এটা মোটেও অশ্লীল হবে না। নাজিম ভাইয়ের পোস্টের দেখলাম একটা মজার ঘটনা।কোন এক বিখ্যাত শিল্পী ন্যূড ছবি আঁকতেন,অনেকেই বলতেন তার ছবিগুলো অশ্লীল। তিনি বলতেন তার ছবি অশ্লীল নয় এবং তা প্রমাণ করার জন্যে একটা ন্যূড শিল্পকর্ম নিয়ে তিনি দু'পায়ে মোজা পরিয়ে দিলেন । এরপর বললেন, এখন এটি অশ্লীল, পায়ে মোজা পরিয়ে দেখানো হল গায়ের অন্যকোথাও কোন পরিচ্ছদ নেই।
এই হিসাবে সেই মুভিতেও উনারা কেউ মোজা পরবেন না। পুরোটাই খোলা থাকবে। কেউ কী ওখানে আপনজনকে অভিনয় করাতে রাজী হবেন? নাকি ঐ ছবির মডেল বানাতে রাজী হবেন? উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু যারা অভিনয় করছে, তারা কী সেই উদ্দেশ্য বুঝে আসছে?
তাহলে, ছবির মাঝে নগ্ন হলে কি তাকেই শিল্প বলতে হবে?
কবিতার মাঝে সাহিত্যের দোহাই দিয়ে কী 'গান্ধীর শিশ্ন' আর 'মসজিদের নিতম্ব' বলাটাকে মেনে নিতে হবে??
আমি একটু অন্য এঙ্গেলে ভাবছি ২ দিন। আন্তর্জাতিক মুভিগুলাতেও সেক্স সীনে যেসব মেয়ে অভিনয় করেছে তাদের কথা। মানে, মুভিটা না, অভিনেত্রীদের কথা ভাবছি আমি।
এ ব্যাপারে আপনার মতামত কী?
আরো পরিষ্কার করে বলতে, ফায়ার আর হলি স্মোকের পার্থক্য কতটুকু সেটা সবাই বুঝি।
কিন্তু, মুনমুন মৌসুমী আর কেট উইন্সলেটের যৌন দৃশ্য ব্যাপারে চিন্তাধারার পার্থক্য কতটুকু। ব্লার করে ঢেকে দিলে আমরা দেখি না, কিন্তু তারা নগ্ন ত ঠিকই হয়।ঠিক না?
সেটাও মনে রাখতে হবে।
আমি কিন্তু আর্টফিল্মের পিছে লাগি নাই। আমি বলতেছি মুভির ঐ অংশের কথা।
সর্বপরি, কারও উপর ঝাপায়া পরার মেন্টালিটি ধিক্কার জানাই, একই সাথে শুধুমাত্র সবার থেকে আলাদা হবার প্রয়াসে কাউকে আকুণ্ঠ সমর্থনেরও বিরোধিতা করি।
আশা করি কেউ পার্সোনালি নেবেন না।
সবাই ভাল থাকুন। আলাদা হবার জন্য নিজে নিজে তৈরি গণ্ডি থেকে বেরিয়ে আসুন।
হয়ত যে পোস্টের কমেন্ট হিসেবে দিয়েছি, কথাবার্তা তার বাইরে চলে গেছে, কিন্তু, যা বুঝাতে চাইছি তা যদি বুঝে থাকেন, তাহলেই হবে।
ন্যুডিটিকে শিল্প হিসেবে চালায়া দেয়া যায় না।
ওই কবির সাথে আমার কোন শত্রুতা নাই। তার কবিতা আমার ভাল লাগে নি। অনেকের লেগেছে। তাদের যুক্তির কাউন্টারেই আমার যুক্তি দিলাম।
আমার ভুল থাকলে আশা করি শুধরে ইবেন। তাহল, হয়ত শিল্পের নামে এসব সিন সিনারী, শব্দশৈলী উপভোগ করতে পারব।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



